Aqaba Records

Aqaba Records Official Page of Sabbir Islam

04/03/2026

আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আঙিনায় 🤍

01/03/2026

Tadaat bhi tumhari hay
Lashkar bhi tumhara hay
Tum jhut ko Sach likh do
Akhbar bhi tumhara hay 💔

28/02/2026

আত্মশুদ্ধি ত্যাগ তিতিক্ষা
সাম্য শান্তি ঐক্যের দীক্ষা
রহমত নাজাত মাগফিরাতের
দার খুলেছেন খোদা ওয়ান্দ 🥀

26/02/2026

Tere Sadqe Me Aqaa🤍

25/02/2026

كُلُّ نَفْسٍ ذَآئِقَةُ ٱلْمَوْتِ - অর্থ: "প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে"

25/02/2026

Quran Recitation by Sabbir Islam

18/02/2026
পবিত্র রমজানুল কারীম উপলক্ষে আল আকাবা রেকর্ডস এর আয়োজনে ৩০ পারা কুরআন কারীম খতম দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। ইনশাআল্লাহ ...
18/02/2026

পবিত্র রমজানুল কারীম উপলক্ষে আল আকাবা রেকর্ডস এর আয়োজনে ৩০ পারা কুরআন কারীম খতম দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

ইনশাআল্লাহ প্রতিদিন একপারা করে কুরআন তেলাওয়াত পরিবেশন করা হবে আকাবা রেকর্ডস এর অফিশিয়াল চ্যানেলে।

কুরআনুল কারীম পড়া ও শ্রবণ করা অত্যাধিক সওয়াবের কাজ।
রমজানের এই বরকতময় সময় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিন বিকেল তিনটায় আকাবা রেকর্ডস এর পর্দায়।

18/02/2026

আল আকাবা কালচারাল ফাউন্ডেশন এর শুভ উদ্বোধন

আল আকাবা কালচারাল ফাউন্ডেশন- ইসলামী শিল্প–সংস্কৃতির নতুন অধ্যায় ,ইসলামী সংগীত ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে যে মহৎ যাত্রা শুরু করেছে—তার মূল উদ্যোক্তা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) মোহাম্মদ সাব্বির ইসলাম। তাঁর পরিকল্পনা ও নেতৃত্বে ফাউন্ডেশনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় আজ ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আল আকাবা কালচারাল ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী , দি সানরাইজ আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন বিশিষ্ট চিকিৎসক এম আনোয়ারুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চিকিৎসক গোলাম রসূল মাসঊদ,দি সানরাইজ আইডিয়াল স্কুল এর প্রিন্সিপাল এডভোকেট সোনিয়া আক্তার, খানজাহান আলী দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসার পরিচালক
মাওলানা আবু জাফর সালেহী,
রহমান আদর্শ শিক্ষালয়ের পরিচালক এম এম রহমান স্যার,
স্বাধীন বাংলা মডেল স্কুল এর পরিচালক আমিনুল ইসলাম,,প্রতিভা পাবলিক স্কুলের প্রিন্সিপাল বিশ্বনাথ বাবু,এ এফ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোহাম্মদ মহসিন,সাংবাদিক শাহরিয়ার রিপন, সাংবাদিক জাকারিয়া হোসেন সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

দোয়া মোনাজাত পরিচালনা করেন ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসার চট্টগ্রাম বিভাগীয় প্রধান মোবাল্লিগ মাওলানা সোলায়মান হুজুর।

ইসলামের তাৎপর্য, মহানবী হযরত মুহাম্মাদ (সা.)–এর আদর্শ এবং সর্বজনীন মানবতাকে
শিল্প, সংগীত ও সংস্কৃতির মাধ্যমে উপস্থাপন করা—এটাই এই প্রতিষ্ঠানের মূল ভিশন।

অত্র ফাউন্ডেশনটির ফাউন্ডেশন তাদের পাঁচ দফা মিশন হিসেবে ঘোষণা করেছে—

১.নাশিদ ও ইসলামী শিল্পচর্চার মাধ্যমে নৈতিকতা ও মানবতার বার্তা পৌঁছে দেওয়া।
২.নবী করিম (সা.)–এর সর্বোত্তম আদর্শ বিশ্বজুড়ে উপস্থাপন করা।
৩.তরুণ প্রজন্মকে দয়া, সহমর্মিতা ও ইসলামের সৌন্দর্য দিয়ে অনুপ্রাণিত করা।
৪.সামাজিক সমস্যাগুলোকে সঙ্গীত ও সংস্কৃতির মাধ্যমে ইতিবাচকভাবে সচেতন করা।
৫.ইসলামী কালচারাল আইডেন্টিটিকে আধুনিক ও বৈশ্বিকভাবে উপস্থাপন করা।

অতিথিরা বলেন—
আল আকাবা কালচারাল ফাউন্ডেশন ইসলামী সঙ্গীত, গজল, শিল্প ও সংস্কৃতিকে সঠিক রূপে তুলে ধরে মানবিকতা, শান্তি ও নৈতিকতার বার্তা সমাজে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফাউন্ডেশনের পরিচালক মোঃ সাব্বির ইসলাম এর এই মহৎ উদ্যোগকে তারা একটি সময়ের দাবি পূরণকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন এবং ফাউন্ডেশনের সফলতা কামনা করেন।

আমাদের এই নতুন যাত্রার জন্য আপনাদের সকলের নিকট দোয়াপ্রার্থী।চ্যানেল সিক্সটি নাইন এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছ...
18/02/2026

আমাদের এই নতুন যাত্রার জন্য আপনাদের সকলের নিকট দোয়াপ্রার্থী।

চ্যানেল সিক্সটি নাইন এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম ১৮ই ফেব্রুয়ারী ২০২৬ইং

Address

Chittagong
4100

Alerts

Be the first to know and let us send you an email when Aqaba Records posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share