19/08/2026
প্রতিযোগীদের অভাবনীয় সাড়া ও ব্যাপক আগ্রহ দেখে আমরা অভিভূত। এই ব্যাপক আগ্রহের প্রেক্ষিতে অনলাইন প্রতিযোগীতার সময়সীমা বাড়ানো হলো 🌙✨
পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে 'সুরতরঙ্গে মুস্তফা (সা.)' অনলাইন নাতে রাসুল সা. প্রতিযোগিতা২৬🎤🎶
চট্টগ্রাম উত্তর জেলার শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের লক্ষ্যে কর্ণফুলী শিল্পীগোষ্ঠীর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে নাতে রাসুল প্রতিযোগিতা।
📌 প্রতিযোগিতার বিষয়াবলী ও নিয়মাবলি:
বিষয়: সুরতরঙ্গে মুস্তফা (সা.)
সময়সীমা: ১০ - ৩০ আগস্ট, ২০২৬ ইং
ফাইন্যাল রাউন্ড: ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
🔹 বিভাগসমূহ:
'ক' বিভাগ: ১ম থেকে ৫ম শ্রেণি (ছাত্র-ছাত্রী)
'খ' বিভাগ: ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি (ছাত্র)
'গ' বিভাগ: এইচএসসি/আলিম থেকে বিশ্ববিদ্যালয় (ছাত্র)
🔹 মূল্যায়নের ভিত্তি (মোট ৩০ নম্বর):
১০ নম্বর: অনলাইনে ভিডিও আপলোডের পরবর্তী ৬ দিনের লাইক, কমেন্ট, শেয়ার ও ভিউ-এর ভিত্তিতে।
২০ নম্বর: বিজ্ঞ বিচারক মণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে।
📝 অংশগ্রহণের শর্তাবলী:
১. প্রতিযোগীকে চট্টগ্রাম উত্তর জেলার (মিরসরাই, সীতাকুণ্ড, হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, সন্দ্বীপ, ফটিকছড়ি) বাসিন্দা হতে হবে।
২. ১ জন প্রতিযোগী শুধুমাত্র একবার অংশ নিতে পারবে।
৩. ভিডিও অবশ্যই HD বা ভালো মানের এবং সর্বোচ্চ ৪ মিনিটের হতে হবে।
৪. কোনো AI রিমিক্স বা কৃত্রিম ভয়েস ব্যবহার করা যাবে না।
৫. ভিডিওটি 01837-709291 নম্বরে WhatsApp-এ পাঠাতে হবে। সাথে নাম, শ্রেণি, শিক্ষা প্রতিষ্ঠান অথবা পূর্ণ ঠিকানা লিখে পাঠাতে হবে।
🏆 পুরস্কার: বিজয়ী ৪৫ জনের জন্য থাকছে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ!
📱 আজই আপনার ভিডিওটি পাঠিয়ে অংশ নিন এবং প্রিয় নবীজি (সা.)-এর শানে সুরের মূর্ছনা ছড়িয়ে দিন!
#সুরতরঙ্গে_মুস্তফা #কর্ণফুলী_শিল্পীগোষ্ঠী ্রতিযোগিতা #চট্টগ্রাম_উত্তর_জেলা #রবিউল_আউয়াল