Retro Euphoria

Retro Euphoria Back to Golden Past- ফিরে দেখি সোনালী অতীত
(4)

24/05/2026

Mita Siddique,
Lux Anandadhara Miss Photogenic 2001 Runner Up.

She did some tv commercial - Haque Ball Soap, Home Textile, Pocha Soap, Quality Milk Powder.





24/05/2026

সাব্বির,
সিনেমার নায়ক হলেও বেশকিছু বিজ্ঞাপন এ কাজ করেছেন।
হীরা জুয়েলার্স, রক্সি পেইন্ট, জেভিকো টিভি
তার উল্লেখযোগ্য বিজ্ঞাপন।
সাব্বির এর আরেক পরিচয় তিনি শাবনূর এর প্রথম সিনেমা র নায়ক ছিলেন।
দেখতে সুদর্শন এই নায়ক সেইসময় মডেল হিসেবে গ্রহণযোগ্যতা তৈরি করতে পেরেছিলেন।

Product- Roxy Paint

Year- 2003

Model- Sabbir.





24/05/2026

১৯৯২ সালে এই মুভির একটা গান শুনেছিলাম। আর মুভির গল্পটা পড়েছিলাম আনন্দবিচিত্রা তে।

নায়িকার বাবা নায়িকার বিয়ে ঠিক করে যে ছেলের সাথে, সেই ছেলে আবার আরেকজনকে ভালবাসে।
একদিন আরেকটা ছেলে মেয়েটিকে তার হবু বরের প্রেমিকাকে দেখাতে নিয়ে যায়। মেয়েটি কষ্ট পায়।
মেয়েটির সাথে নতুন ছেলেটার সম্পর্ক হলে মেয়েটির বাবা মেনে নেয়না।
এদিকে যে ছেলেটির সাথে বিয়ে ঠিক করা আছে, সেই ছেলেটিও মেয়েটি কে বিয়ে করতে রাজি হয়না।

অনু মালিকের সুরে প্রায় সব গান সুন্দর।
মুভির গল্প পড়ে আর গান শুনে, গানগুলো দেখে ভাবতাম মুভিটা দেখব।
অথচ ৩০ বছর পর,২০২২ সালে জানতে পারলাম, এই মুভির শ্যুটিং শেষ হলেও অজ্ঞাত কারনে মুভিটি মুক্তি পায়নি।
অথচ বিভিন্ন মুভির সাইটে আমি মুভিটি খুঁজেছি অনেকদিন, সেইসাথে ইউটিউব ত আছেই।

ঠিক যেন প্রসেঞ্জিত এর "ময়ুরাক্ষী" মুভির মত, যার অস্তিত্ব নেই, তাকে খুজে বেড়ালাম এতদিন।
©Niaz Morshed

Hum Tumhare Hain Sanam24 May, 2002.সালমান-মাধুরী-শাহরুখ,এমনিতেই দারুন এক কম্বিনেশন,সেইসাথে যদি একটু ঐশ্বরিয়া রাই হয়ে যায়...
23/05/2026

Hum Tumhare Hain Sanam
24 May, 2002.

সালমান-মাধুরী-শাহরুখ,
এমনিতেই দারুন এক কম্বিনেশন,
সেইসাথে যদি একটু ঐশ্বরিয়া রাই হয়ে যায়,
তাহলে আর কথা নেই।

কে সি বোকাদিয়া র এই মুভিতে মাধুরী এক সরল নারী যে তার স্বামী র কাছে বন্ধু সালমানের গল্প করে, যা স্বামী শাহরুখের সাথে দূরত্ব তৈরি করে।

অনেক আগে শ্যুটিং শুরু হলেও মুক্তি দিতে
দেরি হয়ে যায়।
যার কারনে মাধুরী দীক্ষিত এর চেহারায়
বয়সের ছাপ বোঝা যায়।

"হাম তুমহারে হ্যায় সনম"
মুভির ২৪ বছর। সেইবছর গানগুলো পেয়েছিল দারুন জনপ্রিয়তা।
মাধুরীর প্রায় পড়তি ক্যারিয়ারের আলোর ঝলকানি নিয়ে আসে মুভিটি।

23/05/2026

মডেল, অভিনেত্রী মাহবুবা ইসলাম সুমী বিজ্ঞাপন করতেন খুব বেছে বেছে,
যেই বিজ্ঞাপনগুলো র গল্প তাকে ঘিরে থাকতো।
জেসমিন গ্লিসারিন এর এই বিজ্ঞাপনে সুমী যখন মডেল হন,
তখন তিনি এত পরিচিতি পান নাই।
তবে এত বছর পর বিজ্ঞাপনটি দেখলে
অনেকের বিটিভির কথা মনে পড়ে।

Product- Jasmine Glycerin

Year- 1995

Model- Mahbuba Islam Sumi

Jingle- Sumona Haque

Client- J & J Essential Product Ltd.

অনেকেই ভেবেছিল সেইবছর সেরা অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কার পাবেন মীনাক্ষী, দামিনী" মুভির জন্য।কিন্তু শেষ হাসি হেসেছিলেন জ...
23/05/2026

অনেকেই ভেবেছিল সেইবছর সেরা অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কার পাবেন মীনাক্ষী, দামিনী" মুভির জন্য।
কিন্তু শেষ হাসি হেসেছিলেন জুহি চাওলা।
মুভির জন্য সেরা অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কার প্রথমবার ও শেষবার এর মতো পেয়েছিলেন জুহি চাওলা।
"ঘুঙট কে আড় সে" গানের জন্য সেরা গীতিকারের পুরস্কার পান সামির। সেরা ফিল্ম এর পুরস্কার পায় মুভিটি।
অলকা ইয়াগনিক পান সেরা গায়িকার জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
"Sound Of Music" অবলম্বন এ নির্মিত হয় এই মুভি।
নাদিম-শ্রাবণ এর সুরে গানগুলো সুপারহিট হয়।




মেরা নাম জোকার" এর ব্যর্থতা র পর ভেঙে পড়েন রাজকাপুর। তিনি এবার বেছে নিলেন নায়ক হিসেবে তার পুত্র ঋষি কাপুরকে। আর বিপরীতে ...
23/05/2026

মেরা নাম জোকার" এর ব্যর্থতা র পর ভেঙে পড়েন রাজকাপুর। তিনি এবার বেছে নিলেন নায়ক হিসেবে তার পুত্র ঋষি কাপুরকে। আর বিপরীতে নতুন নায়িকা।
নাম ডিম্পল কাপাদিয়া। ডিম্পল বলেন রাজকাপুর সারাদিন তাকে নার্গিস এর সিনেমাগুলো দেখাতেন অভিনয় শেখানোর জন্য। আর এইজন্য গুজব ছড়ায় ডিম্পল রাজকাপুর এর প্রেমিকা নার্গিস এর মেয়ে।
তবে ২০০৪ সালে লেখক ইমদাদুল হক মিলন আনন্দধারা ঈদসংখ্যা য় লিখেন ডিম্পলের মা বেটি কাপাদিয়ার সাথে রাজকাপুর এর রিলেশন ছিল। ডিম্পল কে মেয়ের মত দেখতেন রাজ। তাই #ববি ছবির শ্যুটিং এর সময় ডিম্পল যখন ঋষির প্রেমে পড়েন, রাজকাপুর ডিম্পলের বিয়ে দিয়ে দেন রাজেশ খান্নার সাথে। #ববি মুক্তির আগেই ডিম্পল হয়ে যান রাজেশের স্ত্রী। ছবি সুপারহিট হয়। কিশোর প্রেমের এমন ছবি বলিউড আগে দেখেনি। দুজনেই সেরা অভিনেতা অভিনেত্রীর পুরস্কার পান। পরিচালক রাজকাপুর ঘুরে দাঁড়িয়েছিলেন এই মুভি দিয়ে।




মিঠুন চক্রবর্তী র প্রথম স্ত্রীর নাম ছিল হেলেনা লুকে।১৯৭৯ সালে এই বিয়ে হয়।মাত্র ৪ মাসের মাথায় এই বিয়ে ভেঙে যায়। একই বছর ত...
23/05/2026

মিঠুন চক্রবর্তী র প্রথম স্ত্রীর নাম ছিল হেলেনা লুকে।
১৯৭৯ সালে এই বিয়ে হয়।
মাত্র ৪ মাসের মাথায় এই বিয়ে ভেঙে যায়।
একই বছর তিনি যোগিতাবালীকে বিয়ে করেন।
এখনও পর্যন্ত তাদের এই সংসার টিকে আছে।
আশির দশকের শেষ দিকে তিনি শ্রীদেবীকে গোপনে বিয়ে করেছিলেন বলে শোনা যায়।
© Niaz Morshed

আন্দাজ,২৩ মে, ২০০৩.এই মুভি দিয়েই বলিউডে অভিষেক হয়মিস ইউনিভার্স ২০০০ লারা দত্তের ও মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা চোপড়ার।প্রথম ম...
23/05/2026

আন্দাজ,
২৩ মে, ২০০৩.

এই মুভি দিয়েই বলিউডে অভিষেক হয়
মিস ইউনিভার্স ২০০০ লারা দত্তের ও মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা চোপড়ার।
প্রথম মুভিতেই তারা সুপারহিটের দেখা পান।
দুজনেই ফিল্মফেয়ার ডেবিউ পুরস্কার পান।
সাথে ছিলেন অক্ষয়।
তবে এই মুভি আরো স্মরনীয় নাদিম-শ্রাবণ এর মিউজিকে দারুন সব গানের জন্য, মিউজিক চার্টে স্থান করে নেয়।
মাত্র তিন মাসে এই মুভির শ্যুটিং শেষ হয়। তবে দর্শক বেশি পছন্দ করেছেন এই মুভির শেষের ৩৫ মিনিট যখন তারা জানতে পারেন যে মুভির দুই নায়িকা সম্পর্কে একে অন্যের ননদ- ভাবী।
পরিচালক দুই নায়িকার প্রতিই সুবিচার করেছেন। অভিনয় দেখানোর সুযোগ দুজনেই পেয়েছেন।
তবে মুভির এই ২৩ বছর পূর্তিতে বেঁচে নেই পরিচালক রাজ কানওয়ার ও সুরকার শ্রাবণ রাঠোড়।

রুবেল-জিনাত রোমান্স সমাচার।চিত্রনায়িকা জিনাতকে চলচ্চিত্রে নিয়ে আসেন প্রযোজক জাহাঙ্গীর খান। ৫ বছরের জন্য জিনাত জাহাঙ্গীর ...
23/05/2026

রুবেল-জিনাত রোমান্স সমাচার।

চিত্রনায়িকা জিনাতকে চলচ্চিত্রে নিয়ে আসেন প্রযোজক জাহাঙ্গীর খান। ৫ বছরের জন্য জিনাত জাহাঙ্গীর খানের আলমগীর পিকচার্স এর ছবি করার জন্য চুক্তিবদ্ধ হন।
কলাবাগানে জাহাঙ্গীর খানের ভাড়া করা বাসায় মায়ের সাথে থাকতেন জিনাত।
তাদের তত্ত্বাবধান এর দায়িত্ব ছিল পরিচালক আজিজুর রহমানের উপর।
একদিন জিনাতকে নিয়ে আজিজুর রহমান ও তার স্ত্রী শামিম রহমানের মধ্যে মনোমালিন্য হলে জিনাত জাহাঙ্গীর খানের চুক্তি থেকে বেরিয়ে আসেন।
রুবেলের সাথে বেশ কয়েকটি সিনেমায় কাজ করতে গিয়ে দুজনের মধ্যে রোমান্স গড়ে ওঠে। পত্রিকায় লিখালিখি হলে রুবেল প্রতিবাদ করেন। এদিকে রুবেলকে একদিন জিনাতের মা অপমান করে তাড়িয়ে দেন।
রুবেল জিনাতের বিপরীতে অভিনয় করবেন না বলে ঘোষণা দেন।
জিনাতের দেখাশোনার দায়িত্ব নেন তার চাচার বয়সী এক লোক।
উল্লেখ্য, আশির দশকে "রঙিন রাখাল বন্ধু" সিনেমায় অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন জিনাত। "শুভদা" সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী র জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। তার চোখের সৌন্দর্যে মুগ্ধ হয়ে একজন কবি কবিতাও লিখেছেন।

লজ্জা" সিনেমার সেটেমাধুরী ও মনীষা কৈরালা।দুজনের গডফাদার সুভাষ ঘাই। মাধুরী তার নাচ ও সৌন্দর্যের কারনে বলিউডে আলাদা অবস্থা...
23/05/2026

লজ্জা" সিনেমার সেটে
মাধুরী ও মনীষা কৈরালা।
দুজনের গডফাদার সুভাষ ঘাই।
মাধুরী তার নাচ ও সৌন্দর্যের কারনে বলিউডে আলাদা অবস্থান গড়েছেন।
অন্যদিকে মনীষা তার অভিনয় এ বৈচিত্র্য দিয়ে তার অবস্থান গড়েছেন।
সুভাষ ঘাই যখন
"সওদাগর " সিনেমায় মনীষাকে ব্রেক দিয়েছিলেন,
অনেকে ভেবেছিলেন মাধুরী র উপর প্রতিশোধ নিচ্ছেন সুভাষ।
কিন্তু "সওদাগর " সিনেমার রোল মাধুরীর উপযুক্ত ছিলনা।




Address

Rampura
Chittagong
1903

Website

Alerts

Be the first to know and let us send you an email when Retro Euphoria posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share