Art By Anisha

Art By Anisha mehedi artist

18/02/2026

রমজান মাসে আশেপাশে কাউকে পানি বা খাবার খেতে দেখলে বাঁকা চোখে তাকিয়ে তাকে বিব্রত বোধ করাবেন না।

এমাসে যেহেতু অনেক খাবারের দোকান পাট বন্ধ থাকে, দিনের বেলা অনেকেই খাওয়াদাওয়া করেনা, রাস্তার পশুগুলো খুব কষ্ট পায়। ওদের দিকে একটু তাকাবেন সবাই।

অনেকেই ফুডপান্ডা/পাঠাও এসবে ইফতার অর্ডার করবেন। চেষ্টা করবেন একদম আজান মাথায় যে ডেলিভারি বয় আপনাকে খাবার পৌঁছে দিলো সে রোজা আছে কিনা জিজ্ঞেস করতে। থাকলে তাকে একগ্লাস শরবত আর দুটো খেঁজুর হলেও অফার করবেন।

সারা বছর খুব বেশি প্র্যাকটিস করতে না পারলেও এই মাস কেউ যদি বেশি বেশি ইসলাম প্র্যাকটিস করে, তাকে নিয়ে হাসাহাসি করবেন না। মনে রাখবেন, আল্লাহর কাছে সকল বান্দা সমান।

আপনার যদি সামর্থ্য থাকে, আপনার সন্তানকে যে টিউশন পড়াচ্ছে, মাস শেষে সবার সাথে তার বেতনেও সামান্য বোনাস যোগ করে দেবেন। এটাও একটা চাকরি আর আপনি একজন ইমপ্লয়ি।

ঈদে কে কয়টা জামা নিলো, কোথা থেকে নিলো, কতো দিয়ে নিলো এসব প্রশ্ন যাকে পাবেন তাকে করা ঠিক ততটাই অভদ্রতা, যতটা কুরবানীর সময় কে কতো টাকার গরু দিচ্ছে তা জানতে চাওয়া। মনে রাখবেন, ঈদ যেমন উৎসব, তেমনি প্রার্থনা-- কোনো প্রতিযোগীতা না।

অতঃপর সকল জাতি, লিঙ্গ, ধর্ম, বর্ণ নির্বিশেষে পৃথিবীর প্রতিটা প্রাণের জন্য থাকুন সহনশীল। নির্বিঘ্নে ইবাদত করুন ও সবাইকে নির্বিঘ্নে বাঁচতে দিন।

রমজান মুবারাক।🌸

25/01/2026

😆

15/12/2025
10/12/2025

কত্ত সুন্দর পরিবেশ🥹🫶

🌸🌼
05/12/2025

🌸🌼

🤎💛
29/11/2025

🤎💛

🤎🤏
10/10/2025

🤎🤏

04/10/2025
অনেক দিন পর🏵️🤎
02/10/2025

অনেক দিন পর🏵️🤎

Address

Chittagong Agrabad
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Art By Anisha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category