Kathak Theatre

Kathak Theatre Kathak Theatre is group theatre work in Chattogram Bangladesh from 1992.

Kathak Theatre as a member of Bangladesh Group Theatre Federation and Chattogram Group Theatre Forum.

কথক থিয়েটার প্রযোজনানাটক: রয়েল বেঙ্গল টাইগারপ্রচার: বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম কেন্দ্রপ্রচারকাল: ২০১০ খ্রি.
01/07/2026

কথক থিয়েটার প্রযোজনা
নাটক: রয়েল বেঙ্গল টাইগার
প্রচার: বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম কেন্দ্র
প্রচারকাল: ২০১০ খ্রি.

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

Shout out to my newest followers! Excited to have you onboard! M Azharul Islam Khokan, Ariyan Fahad
19/04/2026

Shout out to my newest followers! Excited to have you onboard! M Azharul Islam Khokan, Ariyan Fahad

গভীর শ্রদ্ধায় স্মরি===========আজ ২১ মার্চ বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব নাট্যকার ও নির্দেশক শোভনময় ভট্টাচার্যের ২১তম মৃত্যুবা...
20/03/2026

গভীর শ্রদ্ধায় স্মরি
===========
আজ ২১ মার্চ বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব নাট্যকার ও নির্দেশক শোভনময় ভট্টাচার্যের ২১তম মৃত্যুবার্ষিকী। সমাজ পরিবর্তনের এক অক্লান্ত সংগ্রামীকে আজকের এই দিনে বিনম্র চিত্ত্বে স্মরণ করছি।

শোভনময় ভট্টাচার্য (১৯৫৮-২০০৫) ছিলেন এমন একজন নাট্যকার, যিনি থিয়েটারকে কেবল বিনোদনের মাধ্যম হিসেবে দেখেননি। তাঁর কাছে নাটক ছিল সমাজের বঞ্চিত মানুষের কথা বলার হাতিয়ার। তিনি বিশ্বাস করতেন, নাটকের মাধ্যমে শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানানো যায়, সাম্য ও মানবাধিকারের বার্তা পৌঁছে দেওয়া যায়।

শোভনময় ভট্টাচার্যের নাট্যজীবনের পথচলা শুরু হয়েছিল গভীর সামাজিক দায়বদ্ধতা থেকে। ১৯৮২ সালে তিনি ‘কথক নাট্য সম্প্রদায়ের’ সাথে যুক্ত হওয়ার মাধ্যমে গ্রুপ থিয়েটার চর্চা শুরু করেন। যার মধ্য দিয়ে তিনি নাটকের সামাজিক ভূমিকা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন। পরবর্তীতে ১৯৯২ সালে তিনি গড়ে তোলেন ‘কথক থিয়েটার’—একটি নাট্যসংগঠন, যা তাঁর ভাবনার মূর্ত প্রতীক।

সৃজনশীল অবদান
শোভনময় ভট্টাচার্য জীবদ্দশায় মঞ্চনাটক, পথনাটক, শিশুদের জন্য নাটক এবং টেলিভিশন নাটক মিলিয়ে ৩৮টি নাটক রচনা করেছেন। তাঁর নাটকগুলো সময়ের প্রেক্ষাপটে রাজনৈতিক, সামাজিক এবং মানবিক বার্তা বহন করেছে। তাঁর নাটকের অধিকাংশই কথক থিয়েটার সফলভাবে মঞ্চায়ন করেছে।

উল্লেখযোগ্য রচিত নাটক
• মঞ্চনাটক: চিক্কুর, গ্রহণ, গন্তব্য, সূর্যসেন, ভন্ড, আত্মবিক্ষণ, মহাজন দর্পণ, লৌকিক, বিদ্রোহী, একাত্তরের তেলেসমাতি, একুশের ইতিবৃত্ত, সিঁড়ি, এপিঠ-ওপিঠ, দানব, এখনই সময়, ভাঙাগড়া।
• কাব্যনাটক: অমাবস্যা, কুর্ম্ভকর্ণ।
• রূপান্তরিত ও অনুবাদিত নাটক: করোটি, শিকল, সাচিয়াপঙ, আজালিয়া মাউন্টেন।
• টেলিভিশন নাটক: দালাল, প্রশ্ন।
• শিশু নাটক: ভাষার জন্য।

উল্লেখযোগ্য নির্দেশিত নাটক
রাজা ও রাজদ্রোহী, করোটি, শিকল, চিক্কুর, গ্রহণ, গন্তব্য, অস্পৃশ্য, সূর্যসেন, একাত্তরের তেলেসমাতি, একুশের ইতিবৃত্ত, অমাবস্যা, দানব, দালাল, জীবনের রং।

প্রকাশিত গ্রন্থ
তাঁর চারটি পথনাটক নিয়ে প্রকাশিত বই ‘শোভনময় ভট্টাচার্যের পথনাটক’ ১৯৯৬ সালে অ্যাড জোন প্রকাশ করে।

স্বীকৃতি ও স্মরণ
• থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রাম তাঁকে ২০০৩ সালে "একাত্তরের তেলেসমাতি" নাটকের শততম মঞ্চায়ন উপলক্ষে সম্মাননা প্রদান করে।
• ঋতুভিত্তিক নাট্যমেলা পরিষদ তাঁকে (মরণোত্তর) সুখেন্দু স্মৃতি নাট্য পদক প্রদান করে।
• চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম ২০০৬ সালে তাঁকে (মরণোত্তর) সম্মাননা প্রদান করে।
• ইনডিজেনাস ভিজ্যুয়াল শোভনময় ভট্টাচার্য নাট্য পদক প্রদান করে নাট্যকার ও নির্দেশক মিলন চৌধুরীকে।
• কথক থিয়েটার শোভনময় ভট্টাচার্যের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিয়মিত ‘শোভন নাট্য সন্ধ্যা’ আয়োজন করে থাকে এবং ‘শোভনময় ভট্টাচার্য স্মৃতি নাট্য পদক’ প্রদান করে থাকে।
• শোভন থিয়েটার সেন্টার, শিক্ষা, অনুশীলন ও গবেষণামূলক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয় ১৪ মে ২০০৯ সালে।
• চট্টগ্রাম মিডিয়া ক্লাব তাঁকে ২০১৭ সালে (মরণোত্তর) এন্টারটেইনার অ্যাওয়ার্ড প্রদান করে।
শোভনময়ের নাটক কেবল বিনোদনের জন্য নয়, বরং সমাজের নির্যাতিত-নিপীড়িত মানুষের কথাকে তুলে ধরার জন্য লেখা হয়েছে। তাঁর নাটকে রাজনৈতিক অন্যায়, সাম্প্রদায়িকতা, নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে এবং শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার প্রয়োজনীয়তা উঠে এসেছে।

তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন— "নাটক কেবল মঞ্চে নয়, এটি মানুষের জীবনের অংশ। নাটক প্রতিবাদের ভাষা এবং পরিবর্তনের হাতিয়ার।"

২০০৫ সালের ২১ মার্চ শোভনময় ভট্টাচার্য আমাদের ছেড়ে চলে যান। কিন্তু তাঁর আদর্শ, চিন্তা এবং সৃষ্টিশীল কর্ম আজও আমাদের পথ দেখায়। তাঁর নাটক আজও মঞ্চস্থ হয়, পথনাটক পথে-প্রান্তরে প্রতিধ্বনিত হয়।

তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা।

-মুহাম্মদ শাহ্ আলম, সাধারণ সম্পাদক, কথক থিয়েটার

#কথকথিয়েটার #শোভনময়ভট্টাচার্য #বাংলাদেশরথিয়েটার

Address

মহড়া কক্ষ, জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম (এম এম আলী রোড, দামপাড়া)
Chittagong
4000

Opening Hours

Monday 18:00 - 21:00
Thursday 18:00 - 21:00
Sunday 18:00 - 21:00

Telephone

+8801716842753

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kathak Theatre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Kathak Theatre:

Shortcuts

Share