27/06/2026
শোক সংবাদ
অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, কিংবদন্তি চক্ষু বিশেষজ্ঞ, দক্ষ প্রশাসক, মানবিক ব্যক্তিত্ব, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র ও ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং ইনস্টিটিউট অব কমিউনিটি অপথালমোলজির প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ডা. রবিউল হোসেন স্যার আজ ২৭.০৬.২০২৬ইং তারিখ, শনিবার, আনুমানিক দুপুর ১২:৩০ মিনিটে ইম্পেরিয়াল হাসপাতালে ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তাঁর মৃত্যুতে ইনস্টিটিউট অব কমিউনিটি অপথালমোলজি ও চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবার গভীরভাবে শোকাহত। চিকিৎসা, শিক্ষা ও মানবসেবায় তাঁর অসামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের ধৈর্য ধারণের তাওফিক দান করুন।
আমীন।