05/02/2019
✔একজন সচেতন নাগরিক হিসেবে যে নাম্বারগুলো আপনার জানা জরুরি :
☎ ফোন নং- ৯৯৯
⏩ বাংলাদেশের জরুরি কল সেন্টার। এখানে বিনামূল্যে ফোন করে আপনি জরুরি মুহুর্তে পুলিশ,ফায়ার সার্ভিস ও এম্বুলেন্স এর সাহায্য নিতে পারবেন। এছাড়া যে কোন অপরাধের তথ্যও পুলিশকে জানাতে পারবেন।
☎ ফোন নং- ১০৬
⏩ দূর্নীতি দমন কমিশনের কল সেন্টার। যে কোন দূর্নীতি চোখে পড়লে বিনামূল্যে কল করে জানিয়ে দিন।
☎ ফোন নং- ১৬৪৩০
⏩ সরকারি আইনি সহায়তা কল সেন্টার। আইনগত যে কোন পরামর্শ বা সাহায্য পেতে বিনামূল্যে কল করুন।
☎ ফোন নং- ১৬১২৩
⏩ কৃষি বিষয়ক যে কোন পরামর্শ পেতে বিনামূল্যে কল করুন। কৃষি,মৎস,প্রানীসম্পদ বিষয়ক যে কোন পরামর্শ বিশেষজ্ঞদের কাছ থেকে জানতে পারবেন।
☎ ফোন নং- ১০৯
⏩ নারী নির্যাতন বা বাল্যবিয়ে হতে দেখলেই বিনামূল্যে কল করুন এই নাম্বারে।
☎ ফোন নং- ১০৯৮
⏩ শিশু সহায়তামুলক কল সেন্টার। চারপাশে শিশুদের যে কোন সমস্যা হলে বিনামূল্যে কল করে সেবা নিতে পারেন এই নাম্বার থেকে।
☎ ফোন নং- ৩৩৩
⏩ জাতীয় তথ্যবাতায়ন কল সেন্টার। বাংলেদেশের যে কোন তথ্য জানতে ও সরকারি কর্মকর্তাদেরর সাথে কথা বলতে কল করুন এই নাম্বারে। 💰 চার্জ প্রযোজ্য
☎ ফোন নং- ১৬২৬৩
⏩ বাংলাদেশ সরকারের সাস্থ্য কল সেন্টার। যে কোন সমস্যায় ২৪ ঘন্টায় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। 💰 চার্জ প্রযোজ্য
☎ ফোন নং- ১৬১০৮
⏩ মানবাধিকার সহায়ক কল সেন্টার। মানবাধিকার বিঘ্নিত হলে কল করুন এই নাম্বারে। 💰 চার্জ প্রযোজ্য
☎ ফোন নং- ১৬২৫৬
⏩ আপনার ইউনিয়নের সকল তথ্য জানততে কল করুন ইউনিয়ন সহায়তামুলক কল সেন্টারে। 💰 চার্জ প্রযোজ্য
☎ ফোন নং- ১৩১
⏩ বাংলাদেশ রেলওয়ে কল সেন্টার। ট্রেন ও এর টিকিট সম্পর্কে জানতে কল করুন।💰 চার্জ প্রযোজ্য
☎ ফোন নং- ১০৫
⏩ জাতীয় পরিচয়পত তথ্য কল সেন্টার। 💰 চার্জ প্রযোজ্য
☎ ফোন নং- ১০০
⏩ বিটিআরসি কল সেন্টার।
☎ ফোন নং- ১৬৪২০
⏩ বিটিসিএল কল সেন্টার।
💁 নিজে জানুন, অপরকে জানান । কল করুন সেবা নিন। এগুলো আপনার জন্যই ।