10/04/2026
অনেক দিন যাবৎ আমার Newsfeed এ পদ্মফুলের মেহেদী ডিজাইন নিয়ে কিছু পোস্ট বার বার সামনে আসতেছে। আমি যেহেতু মেহেদী নিয়ে কাজ করি তাই আমার ফ্রেন্ড আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীরা আমাকে এটা পাঠাচ্ছেন সতর্ক করার জন্য। তাই ভাবলাম এটা নিয়ে কিছু কথা বলি।
এই বিষয়টা মূলত পদ্ম ফুল আকৃতির ডিজাইনটা নিয়ে। পদ্ম ফুল নাকি সনাতনধর্মের কিসের প্রতীক তাই এটা মুসলিমদের হাতে আঁকা যাবে না। এটা আঁকালে হারাম,গুনাহ হবে। এরকম ধরনের কিছু পোস্ট।
আমার প্রশ্ন হলো সনাতন ধর্মাবলম্বীরা তো পদ্মফুল ছাড়াও আরো বিভিন্ন ধরনের ফুল ফল দিয়ে পূজা করে বা তাদের প্রতীক হিসাবে মানে। তার মানে কি ওই ফুল ফল গুলো মুসলমানদের জন্য হারাম??
এসব গুজব ছড়িয়ে ধর্মের সৌন্দর্য নষ্ট করবেন না।
আমরা যেহেতু ইসলাম ধর্মের তাই ইসলামের শরিয়ত অনুযায়ী প্রাণহীন বস্তু, যেমন—গাছপালা, ফুল, লতাপাতা বা প্রাকৃতিক দৃশ্যের ছবি আঁকা জায়েজ বা বৈধ যেহেতু পদ্মফুল একটি উদ্ভিদ বা ফুল, তাই হাতে পদ্ম ফুলের ছবি আঁকা বা নকশা করা হারাম বা নাজায়েজ নয়। এটি অংকন বা মেহেদী দিয়ে আঁকা যাবে।তবে তা যেন জীবন্ত প্রাণীর সাদৃশ্য না হয় যেমন বিভিন্ন ধরনের পশু পাখি। (হাতি, ঘোড়া, ময়ূর ইত্যাদি)।
গুজব থেকে দূরে থাকুন। অবিজ্ঞরা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ ❤️