পাঁচ পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • পাঁচ পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

পাঁচ পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় Dedicated to learning, discipline, and excellence.

জুলাই গণঅভ্যুত্থান ও ৫ আগস্টের স্মরণে পাঁচ পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা...
05/08/2026

জুলাই গণঅভ্যুত্থান ও ৫ আগস্টের স্মরণে পাঁচ পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা। অনুষ্ঠানের শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে ২০২৫ সালের ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; শিক্ষা মানে মানবিকতা, সহমর্মিতা ও একে অপরের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তোলা।আম...
27/07/2026

শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; শিক্ষা মানে মানবিকতা, সহমর্মিতা ও একে অপরের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তোলা।

আমাদের প্রাক-প্রাথমিক শ্রেণির ছোট্ট শিক্ষার্থী নির্ভীক ধর দুর্ঘটনাবশত একটি হাত ভেঙে ফেলায় বেশ কয়েক দিন ধরে বিদ্যালয়ে আসতে পারছে না। তাই আজ ক্লাস শেষে তার সহপাঠীরা সবাই মিলে তাকে দেখতে তার বাড়িতে ছুটে গেল। তাদের এই ছোট্ট ভালোবাসা, খোঁজ নেওয়া আর পাশে থাকার অনুভূতি সত্যিই হৃদয় ছুঁয়ে যায়।

শৈশব থেকেই যদি শিশুদের হৃদয়ে সহমর্মিতা, ভালোবাসা ও মানবিকতার বীজ বপন করা যায়, তবে তারাই একদিন গড়ে তুলবে আরও সুন্দর, সহানুভূতিশীল একটি সমাজ।

ভালোবাসা ও মানবিকতার এই শিক্ষাই হোক আমাদের সবচেয়ে বড় অর্জন। ❤️🌿

ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। মুহাম্মদ ইসমাইল সুন্দরপুর প্রবাসী পরিষদ ওমান কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতিআমাদের স্কুলের জন...
26/07/2026

ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

মুহাম্মদ ইসমাইল
সুন্দরপুর প্রবাসী পরিষদ ওমান কেন্দ্রীয় কমিটির
সাবেক সভাপতি

আমাদের স্কুলের জন্য মানসম্মত ২টি সিলিং ফ্যান উপহার হিসেবে পাঠানোর জন্য।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন______________________আমাদের স্কুলে ৩টি সিলিং ফ্যান উপহার দেওয়ার জন্য। ফ্যান গুলো প্রদান করেন, ...
23/07/2026

ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন
______________________

আমাদের স্কুলে ৩টি সিলিং ফ্যান উপহার দেওয়ার জন্য।

ফ্যান গুলো প্রদান করেন, সুন্দরপুর ইউনিয়নের সম্মানিত ৩ জন শুভাকাঙ্ক্ষী -

জনাব মুহাম্মদ দিদারুল আলম
জনাব মুহাম্মদ আলী
জনাব মুহাম্মদ ফারুক উদ্দিন।

গত ২০ তারিখ স্কুলে চলন্ত সিলিং ফ্যান খুলে পড়ে দুর্ঘটনার উপক্রম হয়। এতে মারাত্মক ক্ষতি হতে পারতো ! বিষয়টি আমাদের সহকর্মী তানাছ ম্যাম এর হাজব্যান্ড শুনার পর উনার বন্ধুদের বিষয়টি জানালে তারা সাথে সাথে প্রত্যেকেই ১ টি করে মোট ৩ টি ফ্যান ক্রয় করে স্কুলে পাঠিয়ে দেন। অসংখ্য ধন্যবাদ উনাদের।

জুলাই শহিদ দিবস- ২০২৬ খ্রি.
16/07/2026

জুলাই শহিদ দিবস- ২০২৬ খ্রি.

আলহামদুলিল্লাহ।অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের পাঁচ পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দুইজন মেধাবী ছাত্রী...
15/07/2026

আলহামদুলিল্লাহ।

অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের পাঁচ পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দুইজন মেধাবী ছাত্রী—প্রান্তিকা চৌধুরী ও জান্নাতুল আকসা—ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে।

তাদের এই অসাধারণ সাফল্যে বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। মহান আল্লাহ তাআলা তাদের জ্ঞান, মেধা ও সাফল্য আরও বৃদ্ধি করুন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে উত্তম অর্জনের তাওফিক দান করুন। আমীন।

Address

Fatikchari, Chattogram
Chittagong
4353

Website

Alerts

Be the first to know and let us send you an email when পাঁচ পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category