05/07/2026
না, মন বোঝে না সে কথা,
যা মনকে ভেঙে করে চুরমার—
জাগায় উত্তাল ঢেউয়ের ঝংকার,
চারদিকে তোলে নীরব হাহাকার।
অকথিত সেই অনুভবগুলো
বুকে জমে থাকে অবিরত,
হাসির আড়ালে লুকিয়ে থাকে
অজানা কষ্টের গভীর স্রোত।
মন চায় সব ভুলে যেতে,
তবু পারে না হার মানতে—
তীব্র তিক্ততা নিত্য জাগে,
অন্তরে চির বিরাজমান।
পাথেয় কিছুই নেই—
সবই শুধু লোকদেখানো।