মাতারবাড়ি অনলাইন মিডিয়া

মাতারবাড়ি অনলাইন মিডিয়া সত্যি কথা মানুষের নিকট অপ্রিয় হলেও,সেটা প্রচার করুন।

আগামীকাল কাতারে পাঠানো এয়ার এম্বুলেন্স করে,লন্ডনের উদ্দেশে রওনা হতে পারেন খালেদা জিয়া!
04/12/2025

আগামীকাল কাতারে পাঠানো এয়ার এম্বুলেন্স করে,লন্ডনের উদ্দেশে রওনা হতে পারেন খালেদা জিয়া!

03/12/2025

কক্সবাজার সদরের খুরুলিয়ায় ভয়াবহ আগুন।

শিক্ষাথীদের আন্দোলনের মুখে পটিয়া থানা থেকে টেকনাফ বলদি হওয়া ওসি জায়েদ লটারিতে উঠলো সেই পটিয়া থানা।
02/12/2025

শিক্ষাথীদের আন্দোলনের মুখে পটিয়া থানা থেকে টেকনাফ বলদি হওয়া ওসি জায়েদ লটারিতে উঠলো সেই পটিয়া থানা।

ইমরান পুরোপুরি সুস্থ,কারাগার থেকে বেরিয়ে জানালেন বোন উজমা।
02/12/2025

ইমরান পুরোপুরি সুস্থ,কারাগার থেকে বেরিয়ে জানালেন বোন উজমা।

আজ সকালে "আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ" মহেশখালী উপজেলার পক্ষ থেকে,বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান,তারেক রহমানের প্রস্তাবি...
02/12/2025

আজ সকালে "আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ" মহেশখালী উপজেলার পক্ষ থেকে,বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান,তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ।

02/12/2025

১২টার সময় বেগম খালেদা জিয়ার চিকিৎসক ডা.এ এজেড এম জাহিদ হোসেন,বেগম জিয়ার বর্তমান অবস্থা নিয়ে গণমাধ্যমে সরাসরি কথা বলবেন।

01/12/2025

খালেদা জিয়াকে ‘ভিআইপি’ ঘোষণা, এসএসএফ পাচ্ছে জিয়া পরিবার!

খালেদা জিয়ার অবস্থা খুব সংকটাপন্ন,নেওয়া হয়েছে ভেন্টিলেশনে।
01/12/2025

খালেদা জিয়ার অবস্থা খুব সংকটাপন্ন,নেওয়া হয়েছে ভেন্টিলেশনে।

কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে তৃণমূল বিএনপির আশার আলো উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক,ফরিদ মিয়া আরমান-ফরিদ মিয়া আরমা...
01/12/2025

কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে তৃণমূল বিএনপির আশার আলো উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক,ফরিদ মিয়া আরমান-

ফরিদ মিয়া আরমান—সাবেক সহসাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল ও সাবেক সাধারণ সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল—একজন দীর্ঘদিনের জাতীয়তাবাদী রাজনীতির নিবেদিত কর্মী হিসেবে সুপরিচিত।

স্কুল জীবন থেকেই তিনি জাতীয়তাবাদী আদর্শ অনুসরণ করে রাজনীতিতে সক্রিয় হন এবং সময়ের নানা প্রতিকূলতা,দমন–পীড়ন,রাজনৈতিক মামলাসহ বহু দুর্যোগের মধ্যেও নিজের অবস্থান থেকে কখনো সরে দাঁড়াননি।রাজনৈতিক ত্যাগ,নিষ্ঠা এবং কর্মীদের প্রতি তার আন্তরিকতা তাকে তৃণমূলে একজন গ্রহণযোগ্য ও নির্ভরযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

তিনি বর্তমানে মহেশখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন এবং দায়িত্বশীলতার সঙ্গে তৃণমূল সংগঠনে নতুন উদ্যম সঞ্চার করে আসছেন।তার সৌম্য ব্যবহার,সংগঠনের প্রতি নিরবচ্ছিন্ন দায়বদ্ধতা,দলীয় ঐক্য রক্ষায় সক্রিয় ভূমিকা এবং গ্রুপিংমুক্ত অবস্থান বহু মানুষের কাছে তাকে একজন বিশ্বস্ত নেতার মর্যাদায় উন্নীত করেছে। রাজনীতি,সংগঠন ও জনগণের সাধারন সমস্যাবলী নিয়ে তার দীর্ঘ অভিজ্ঞতা এই অঞ্চলের তরুণ কর্মী ও সাধারণ মানুষের কাছে আদর্শ হিসেবে বিবেচিত হয়।

মহেশখালী–কুতুবদিয়ার কল্যাণে নিবেদিত নেতৃত্বকে শ্রদ্ধা করে এসেছে। এই ধারাবাহিকতায় এলাকার বহু মানুষের আন্তরিক প্রত্যাশা—দেশ ও দলের অমূল্য সম্পদ জনাব সালাহ উদ্দিন আহমেদ সাহেবকে এ অঞ্চলের দায়িত্বশীল অভিভাবক হিসেবে দেখতে পাওয়া।দলের উচ্চপর্যায় “এক পরিবার,এক আসন” নীতিতে অটল থাকলে,এলাকার তৃণমূলের বহু মানুষের দৃষ্টিতে যে নেতার প্রতি আস্থা ও সমর্থন সুদৃঢ় হয়েছে,তিনি হলেন ফরিদ মিয়া আরমান।

তিনি একজন সজ্জন, গ্রহণযোগ্য ও গ্রুপিংমুক্ত নেতা-যিনি তৃণমূল থেকে উঠে এসে দীর্ঘদিন ধরে জনগণের মাঝে কাজ করে আসছেন।তাঁর নিষ্ঠা, অবদান ও ত্যাগ এই অঞ্চলের অনেকের কাছে স্মরণীয়।

মহেশখালী–কুতুবদিয়া (কক্সবাজার–২) অঞ্চলের উন্নয়ন,সংগঠিত নেতৃত্ব এবং তৃণমূলের প্রত্যাশা বিবেচনায় ফরিদ মিয়া আরমানের নেতৃত্বকে মূল্যায়ন করার জন্য সদয় দৃষ্টি দেওয়া হোক।এতে এলাকার মানুষের দীর্ঘদিনের আশা–আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে তারা মনে করে।

◾সংগ্রহীত

বিডিআর হত্যাকাণ্ডের ১৬ বছর আজ।নিউজ ডেস্ক-ঢাকা, ৩০ নভেম্বর ২০২৫: বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞের বিষয় ত...
30/11/2025

বিডিআর হত্যাকাণ্ডের ১৬ বছর আজ।

নিউজ ডেস্ক-
ঢাকা, ৩০ নভেম্বর ২০২৫: বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞের বিষয় তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আজ রোববার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান ও অন্যান্য সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেন।

কমিশনের অন্য সদস্যরা হলেন: মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার (অব.), ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান বীর প্রতীক (অব.), মুন্সী আলাউদ্দিন আল আজাদ যুগ্মসচিব (অব.), ড. এম. আকবর আলী ডিআইজি (অব.), ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. শরীফুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন।

এসময় প্রধান উপদেষ্টা বলেন, “বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতি দীর্ঘদিন ধরে অন্ধকারে ছিলো। আপনারা সত্য উদ্‌ঘাটনে যে ভূমিকা রেখেছেন জাতি তা স্মরণে রাখবে। জাতির পক্ষ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি।”

তিনি বলেন, ইতিহাসের এই ভয়াবহতম ঘটনা নিয়ে জাতির অনেক প্রশ্ন ছিলো, এই কাজের মধ্য দিয়ে সেসব প্রশ্নের অবসান ঘটবে।

তিনি বলেন, এই প্রতিবেদনে শিক্ষণীয় বহু বিষয় এসেছে। জাতির জন্য মূল্যবান সম্পদ হয়ে থাকবে এটি।

কমিশন প্রধান ফজলুর রহমান বলেন, তদন্তকাজ সুষ্ঠু, নিরপেক্ষ ও ত্রুটিমুক্ত করার স্বার্থে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে।

তিনি বলেন, আমরা যখন কাজ শুরু করি তখন ১৬ বছর আগের এই ঘটনার বহু আলামত ধ্বংস হয়ে গেছে।
এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত অনেকে বিদেশে চলে গেছেন।

“আমরা দুটো প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছি। সাক্ষীদের ডাকলাম, কারো কারো ৮ ঘণ্টা পর্যন্ত বক্তব্য শুনেছি আমরা। যতক্ষণ তিনি বলতে চেয়েছেন। যারা তদন্তে জড়িত ছিল তাদের সঙ্গে কথা করেছি। তাদের তদন্তের রিপোর্ট কালেক্ট করেছি, অন্যান্য এলিমেন্ট কালেক্ট করেছি।”

তিনি বলেন, এই তদন্তের মাধ্যমে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জনমনে থাকা প্রতিটি প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে, উদ্‌ঘাটনের চেষ্টা করা হয়েছে কার কী ভূমিকা ছিল। কেন সেনাবাহিনী দাঁড়িয়ে থাকল অ্যাকশন নিল না।

তিনি বলেন, তদন্তে বিডিআর হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা ও তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ মিলেছে।

এসময় কমিশনের ফাইন্ডিংস সম্পর্কে জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, এই ঘটনা কিছু বাহ্যিক ও প্রকৃত কারণ বের করেছে কমিশন।

তিনি বলেন, এই হত্যাকাণ্ড পরিকল্পিত এবং এর পেছনে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছিল তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের রক্ষা করতে স্থানীয় আওয়ামী লীগ সরাসরি ভূমিকা রেখেছে। তারা ২০-২৫ জনের একটি মিছিল নিয়ে পিলখানায় ঢুকেছে এবং বের হবার সময় সেই মিছিলে দুই শতাধিক মানুষ ছিলো।

তিনি বলেন, পুরো ঘটনাটি সংঘটিত করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘গ্রিন সিগন্যাল’ ছিলো।

তিনি এই ঘটনার দায় নিরূপণের ক্ষেত্রে বলেন, দায় তৎকালীন সরকার প্রধান থেকে শুরু করে সেনাপ্রধানেরও। এই ঘটনাকে রাজনৈতিকভাবে সমাধানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পুলিশ ও র‍্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলোরও রয়েছে চরম ব্যর্থতা।

তিনি বলেন, ওই ঘটনার সময় কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং কয়েকজন সাংবাদিকের ভূমিকা ছিলো অপেশাদার।

তিনি বলেন, ওই হত্যাকাণ্ডের সময় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় (তৎকালীন প্রধানমন্ত্রীর বাসভবন) যেসব বিডিআর সদস্যদের সঙ্গে শেখ হাসিনা বৈঠক করেছে, তাদের সঠিক নাম পরিচয় ও তথ্য সংরক্ষণ করা হয়নি।

কমিশন তাদের প্রতিবেদনে বেশকিছু সুপারিশ করে, যাতে করে ভবিষ্যতে বাহিনীগুলোতে এই ধরনের ঘটনা এড়ানো যায় এবং এই ঘটনার ভিকটিমরা ন‍্যায় বিচার পায়।

বৈঠকে অন্যান্যের উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ ও স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি।

আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ" মহেশখালী উপজেলা কতৃক,সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্ত...
30/11/2025

আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ" মহেশখালী উপজেলা কতৃক,সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,"আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ"এর আহবায়ক,জনাব প্রভাষক শাহেদ খাঁন।
সঞ্চালনা করেন,"আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ" মহেশখালী উপজেলার সদস্য সচিব,জনাব আব্দুল মালেক।
সভাপতিত্বে করেন,জনাব মাষ্টার গিয়াস উদ্দিন যুগ্ম-আহবায়ক "আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ"মহেশখালী উপজেলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব ইসহাক মিয়া ফরিদ,জনাব সরওয়ার উদ্দিন,জনাব আবু জাফর কমিশনার,জনাব দেলোয়ার হোসেন সাঈদী, জনাব সাদ্দাম হোসেন,জনাব আহাসান উল্লাহ,জনাব আব্দুল্লাহ আল মামুন( তুষার) জনাব নেজাম উদ্দিন, জনাব সোহেল রানা জনাব সামশুল আলম,জনাব জিয়া উদ্দিন কামাল জনাব নুরুল আমিন,জনাব নুরুল আলম (কালামনু) প্রমূখ নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে মহান আল্লাহ কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনা করে মোনাজাত এর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করেন।

13/06/2025

আগামীকাল
শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মহেশখালীর সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন- মহেশখালী বিদ্যুৎ অফিস।

Address

Matearbari, Cox’sbazar
Chittagong
4700

Telephone

+8801823598370

Website

Alerts

Be the first to know and let us send you an email when মাতারবাড়ি অনলাইন মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share