27/03/2026
আজকের দিনলিপি_
৬ ফেব্রুয়ারি, ২০২৬
শীতকাল কেটে গেল কবে! আজও শীতের হিমেল হাওয়া গায়ে লাগছে। সাহরীর শেষে ফজরের নামাজের জন্য বেরোতেই শরীর শিউরে উঠল—অন্ধকার, গাঢ় কুয়াশা সেই অন্ধকারকে আরও ভয়ংকর করে তুলেছে। বাড়ির সামনে কাঁঠাল গাছের ঝুলন্ত বাতিটা জ্বলছে, পাশের খানেকটা স্পষ্ট দেখা যাচ্ছে। কিন্তু সামনের দিকে তাকালে মসজিদের টয়লেটের জ্বলন্ত বাতিটির এক অস্পষ্ট আলোর ঝলক ছাড়া কিছুই চোখে পড়ছে না। প্রচণ্ড ঠান্ডা না, কিন্তু কুয়াশার আবরণটা যেন অদ্ভুত!
ফজরের নামাজের পর রুটিনমতো পড়তে বসা হল না আজ। শারীরিক অসুস্থতা আমায় খাটের দিকে টেনে নিয়ে গেছে—খাটে গিয়ে শুয়েই শান্তিটুকু খোঁজে পেলাম। এখন ভালো অনুভূত হচ্ছে, আলহামদুলিল্লাহ!
জুম্মা বার, ১৬ তম রমজান—এক অলৌকিক দিন! পবিত্র মাসের সঙ্গে জুম্মা যেনো সোনায় সোহাগা! জুম্মা বাড়ির মসজিদেই পড়লাম। নামাজ শেষে "দাদা আর গুননি দাদা"র কবর পারে দাঁড়িয়ে জিয়ারত ও দোয়া করলাম। কবরের পাশে গেলেই যেন এক অসাধারণ অনুভূতি আমাকে গ্রাস করে ফেলে!দাদু অধিকাংশ সময়ই তাগিদ দেন কবর পারে যাওয়ার। অবিদিত কোন ব্যাস্ততার অযুহাতে সবসময় যাওয়া হয় না, হাঁটতে- চলতে কতশতবার হাঁটি সেই পথে কিন্তু থামাটা হয়ে উঠে না!
আজ দাদুর শরীর খারাপ, ১০২° এর বেশি জ্বর। এতসবের মধ্যে তাকে দেখলাম না, কোনো গরিব-মিসকিনকে খালি হাতে ফিরিয়ে দিতে...
সময়টা যেন থেমে আছে, তারাবীর খতম যেন শেষই হচ্ছে না! কিন্তু ছুটি পরবর্তী দিনগুলোর দিকে তাকালে বোঝা যায়- মূল্যবান মুহুর্ত গুলো কিভাবে হাঁরিয়ে যাচ্ছে জীবন থেকে...
✍️ অপ্রকাশিত—পাণ্ডুলিপি
#দিনলিপি #রমজান #জুম্মা #জীবনের_অনুভূতি ━━━━━━━━━━━━━━━━━━━━
✨ 𝒪𝓃ℯ 𝒟𝒶𝓎 𝒜𝓉 𝒜 𝒯𝒾𝓂ℯ ✨
━━━━━━━━━━━━━━━━━━━━
With & 🌏👥✨
📸🔥✨
━━━━━━━━━━━━━━━━━━━━