UoB Cultural Club

UoB Cultural Club Culture•Creativity•Community
Preserving traditions, creating memories, celebrating diversity_together. A platform for art, music, dance, and literature.

Together to celebrate confluence of talent, passion, and cultural lives.

চলছে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের "ফল ২০২৬" ভর্তি মেলা উপলক্ষে আয়োজিত বর্ষা বরণ উৎসব.....
28/07/2026

চলছে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের "ফল ২০২৬" ভর্তি মেলা উপলক্ষে আয়োজিত বর্ষা বরণ উৎসব.....

28/07/2026
🎓 Admission Fair Fall 2026 | Fruit Carnival & Monsoon Symphony 🌧️🍉Join us for two exciting days of education, culture, a...
26/07/2026

🎓 Admission Fair Fall 2026 | Fruit Carnival & Monsoon Symphony 🌧️🍉

Join us for two exciting days of education, culture, and celebration!

📅 27–28 July 2026
📍 University of Brahmanbaria Campus

Explore academic opportunities, enjoy the vibrant Fruit Carnival, and celebrate the beauty of the monsoon through captivating cultural performances.

We look forward to welcoming you!

🍁 সৃজনশীলতায় নতুন এক পদক্ষেপ 🍁ব্রাহ্মণবাড়িয়া সাংস্কৃতিক ফোরাম কর্তৃক আয়োজিত "লেখালেখি, শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি ও অভিন...
25/07/2026

🍁 সৃজনশীলতায় নতুন এক পদক্ষেপ 🍁

ব্রাহ্মণবাড়িয়া সাংস্কৃতিক ফোরাম কর্তৃক আয়োজিত "লেখালেখি, শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি ও অভিনয়" বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালায় ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় কালচারাল ক্লাব কর্তৃক মনোনীত ৫ জন সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে।

📝 তারিখঃ ২৪ ও ২৫ জুলাই ২০২৬
📢 আয়োজকঃ ব্রাহ্মণবাড়িয়া সাংস্কৃতিক ফোরাম
📍 স্থানঃ নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়

অংশগ্রহণকারীরা হলেন-

🍀 মাসুদ রহমান (বিবিএ)
🍀 মোঃ মনিরুল ইসলাম চয়ন (Law)
🍀 নুসরাত জাহান লাবনী (Law)
🍀 জান্নাতুল ফেরদৌস (Law)
🍀 আরিফাতুল ইসলাম (Law)

এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা সৃজনশীল চর্চা, শুদ্ধ ভাষা ও উচ্চারণ, আবৃত্তির নান্দনিকতা এবং অভিনয়কলার বিভিন্ন দিক সম্পর্কে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পেয়েছে।

আমরা বিশ্বাস করি, এই অভিজ্ঞতা তাদের ব্যক্তিগত দক্ষতা বিকাশের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও সমৃদ্ধ করবে।

অংশগ্রহণকারী সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তাদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনকে আরও প্রাণবন্ত করে তুলবে—এই প্রত্যাশা রইল।

#ব্রাহ্মণবাড়িয়া_বিশ্ববিদ্যালয়_কালচারাল_ক্লাব
সৃজনশীলতা • সংস্কৃতি • নেতৃত্ব

🌿🍍 ফল ২০২৬ সেশনে ভর্তি উপলক্ষে ফল উৎসব ও বর্ষা বরণ ২০২৬ 🌧️🍉বর্ষার স্নিগ্ধতা আর দেশীয় ফলের রঙিন আয়োজনে আপনাকে স্বাগত জা...
23/07/2026

🌿🍍 ফল ২০২৬ সেশনে ভর্তি উপলক্ষে ফল উৎসব ও বর্ষা বরণ ২০২৬ 🌧️🍉

বর্ষার স্নিগ্ধতা আর দেশীয় ফলের রঙিন আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়।

📅 তারিখ: ফল উৎসব: ২৭ জুলাই ২০২৬
বর্ষা বরণ: ২৮ জুলাই ২০২৬
📍 স্থান: ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস; দাতিয়ারা; বাইপাস রোড; ব্রাহ্মণবাড়িয়া।
⏰ সময়: সকাল ৯.৩০ মিনিট থেকে বিকেল ৫.০০ টা

উপভোগ করুন—

🍇 মৌসুমি দেশীয় ফলের সমাহার
🌧️ বর্ষা বরণ অনুষ্ঠান
🎭 সাংস্কৃতিক পরিবেশনা
📸 মনোমুগ্ধকর ফটো কর্নার
👩‍🎓 নানান রকম ওয়েভারে আয়োজিত ভর্তি মেলা
🤝 শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও অতিথিদের মিলনমেলা

ফল ২০২৬ ভর্তি সেশন উপলক্ষে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে আপনার উপস্থিতি আমাদের আনন্দকে আরও পরিপূর্ণ করবে।
আপনি ও আপনার পরিবারকে আন্তরিক আমন্ত্রণ।

#

📢 বিজ্ঞপ্তি আগামী ২৪ ও ২৫ তারিখে ব্রাহ্মণবাড়িয়া সাংস্কৃতিক ফোরাম কর্তৃক আয়োজিত কর্মশালায় ছাত্র ছাত্রী দের স্বতঃস্ফূর্ত অ...
16/07/2026

📢 বিজ্ঞপ্তি

আগামী ২৪ ও ২৫ তারিখে ব্রাহ্মণবাড়িয়া সাংস্কৃতিক ফোরাম কর্তৃক আয়োজিত কর্মশালায় ছাত্র ছাত্রী দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এর জন্য অনুপ্রাণিত করা যাচ্ছে। ফরম ডিপার্টমেন্ট
এর মনোনিত কালচারাল ক্লাবের টিচারদের কাছ থেকে স্টুডেন্টরা সংগ্রহ এবং জমাদান করবেন।

ধন্যবাদ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে গভীর শ্রদ্ধা।তিনি শুধু একজন কবি নন, তিনি বাঙালির আত্মার ভাষা। তাঁর কবিতা, গান...
08/05/2026

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে গভীর শ্রদ্ধা।
তিনি শুধু একজন কবি নন, তিনি বাঙালির আত্মার ভাষা। তাঁর কবিতা, গান, গল্প আর দর্শন যুগের পর যুগ আমাদের চিন্তা, অনুভূতি ও মানবতার পথ দেখিয়ে চলেছে।

“যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে” —

চেতনা আজও আমাদের সাহস জোগায়।

শুভ জন্মজয়ন্তী, কবিগুরু।
আপনার সৃষ্টি চিরকাল বেঁচে থাকুক প্রতিটি বাঙালির হৃদয়ে। 🌼

এসো হে বৈশাখ, নিয়ে আসো নতুন আশার আলো, নতুন স্বপ্ন আর নতুন সম্ভাবনা। 🌿শুভ নববর্ষ ১৪৩৩!
13/04/2026

এসো হে বৈশাখ, নিয়ে আসো নতুন আশার আলো, নতুন স্বপ্ন আর নতুন সম্ভাবনা। 🌿

শুভ নববর্ষ ১৪৩৩!

ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। আমাদের পিঠা উৎসব-২০২৬ এর কিছু রঙিন মুহূর্তশীতের আমেজ আর বাঙালির লোকজ সংস্কৃতির মেলবন্ধনে আ...
26/01/2026

ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। আমাদের পিঠা উৎসব-২০২৬ এর কিছু রঙিন মুহূর্ত

শীতের আমেজ আর বাঙালির লোকজ সংস্কৃতির মেলবন্ধনে আজ ২৬শে জানুয়ারি, ২০২৬ তারিখে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হলো 'পিঠা উৎসব-২০২৬'।

উৎসবের বিশেষ মুহূর্ত: অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আমাদের পরম শ্রদ্ধেয় উপাচার্য সৈয়দ শামসুদ্দিন আহমেদ মহোদয়। লাল ফিতা কেটে উৎসবের সূচনা করার পর তিনি বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সাজানো প্রতিটি স্টল পরিদর্শন করেন। উপাচার্য মহোদয়ের সাথে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, কালচারাল ক্লাবের কনভেনর এবং অন্যান্য শিক্ষক ও অতিথিবৃন্দ।

আমাদের উদ্দেশ্য ও চেতনা: এই পিঠা উৎসব কেবল স্বাদ আর আনন্দের আয়োজন নয়; এটি আমাদের শিক্ষার্থীদের শেকড়ের সাথে যুক্ত করার একটি প্রয়াস। গ্রামীণ কৃষি জীবনের সাংস্কৃতিক ভাবধারাকে ধারণ করার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক দায়বদ্ধতা পালনে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় সর্বদা অগ্রণী ভূমিকা রাখে।

"এ ধরনের আয়োজন আমাদের শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও সৃজনশীল করে তোলার পাশাপাশি দেশীয় ঐতিহ্য সংরক্ষণ ও সম্প্রসারণে বিশেষ ভূমিকা রাখবে।" — সৈয়দ শামসুদ্দিন আহমেদ (মাননীয় উপাচার্য)

🙏 কৃতজ্ঞতা প্রকাশ: কালচারাল ক্লাবের কনভেনর শাকিলা ফেরদৌস এই উৎসবকে সফল করায় সকল শিক্ষার্থী, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের সার্বক্ষণিক দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক। সৃজনশীলতা আর ঐতিহ্যের মিশেলে এগিয়ে যাক ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়!






আগামীকাল, ২৬ জানুয়ারি ২০২৬ (সোমবার) বেলা ১০ টা হতে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কালচারাল ক্লাব কর্তৃক আয়োজিত "...
25/01/2026

আগামীকাল, ২৬ জানুয়ারি ২০২৬ (সোমবার) বেলা ১০ টা হতে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কালচারাল ক্লাব কর্তৃক আয়োজিত "পিঠা উৎসব ২০২৬" এর আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করবেন আমাদের বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের ছাত্র-ছাত্রীদের নিজস্ব উদ্যোগ নিয়ে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে।

পিঠা উৎসব বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ, যা মূলত শীতকালে নতুন ধান ওঠার পর থেকে শুরু হয় এবং গ্রামীণ জীবনে আনন্দ ও সামাজিক বন্ধনকে দৃঢ় করে, যেখানে ভাপা, চিতই, পাটিসাপটা, নকশি পিঠার মতো নানা ধরনের সুস্বাদু পিঠার আয়োজন করা হয়, যা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি স্টুডেন্টদের দায়িত্বশীল মনোভাব, নেতৃত্ব ও মনোবল বাড়ায়।

উক্ত আয়োজনে আপনাদের সবার উপস্থিতি আমাদের সকলের জন্য আনন্দের ও উৎসাহের অংশ হবে। সকলকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হলো।

Address

University Of Brahmanbaria
Brahmanbaria

Alerts

Be the first to know and let us send you an email when UoB Cultural Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share