হৃধন এর হাঁদারাম

হৃধন এর হাঁদারাম Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from হৃধন এর হাঁদারাম, Art, পূর্ব পাইকপাড়া, Brahmanbaria.

কাল্পনিক চরিত্র অনেক সময়ে বাস্তব রূপ ধারণ করে বাস্তবায়ন করার মধ্যেই আনন্দ উপভোগ্য জীবন চক্র করার মাঝেই লুকায়িত গভীর অনুভূতির প্রকাশ করা লেখকের কর্ম। যা অনেক সময়ই মিল পাওয়া যায়। স্বাভাবিক জীবন চক্র অনেক বৈচিত্র্য। তাই মিলে যায় জীবন চক্রের সাথেই।

05/06/2026

হৃধন- কি করছিস হাঁদারাম?
হাঁদারাম- ভাবছিলাম সংসার কি, এই নিয়ে।
হৃধন- কি পেলি ,সংসার কি?

হাঁদারাম-
সম্ + সার = সংসার। একটু গভীর বিশ্লেষণ করলে যা আসে, সম মনের সাথে এই জগৎ ঐক্য বদ্ধ ভাবে এক হৃদয়ের মাঝে বসবাস। তাই আমি বলি সংসার যদি হয় স্বামী ও স্ত্রীর বসবাস, তবে সেই সংসার চলে তবে মনের দূরত্ব থাকবেই। আর যদি হয় দুই আত্মার এক হৃদয় তবে সেই সংসার হবে বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক। তাই দুই জনই হতে হবে নিজেদের মধ্যেই ব্যক্তিত্ব হীন বন্ধুত্ব। যদি ব্যক্তিত্ব থাকে তবে অহংকার বোধ থাকবেই। আর ব্যক্তিত্বের রক্ষার জন্য ত্যাগ নীতি অবলম্বন সম্ভব নয়। তখন সংসার হয় নাট্যশালা, লোক দেখানো আর চলছে চলুক, লোক ও সমাজ মন্দ বলবে তাই চলুক এই নীতির। তাই আমার মত আমাকে ও তার মত তাকে বুঝার মধ্যেই সুখের সমুদ্র বহমান।

হৃধন- তুই এক আজব ভাবুক রে।

হাঁদারাম - এই জন্যই তো হৃধন এর হাঁদারাম।

31/05/2026

হৃধন - তো কি হয়েছে, তুই দেখতে খারাপ না সত্যিই। আগে কি বলেছিলাম তা ভুল ছিল। আমার সুন্দর ভবিষ্যত চাই।

হাঁদারাম- আগের সবকিছুই কি ভুলে থাকা যায়। কখনোই না। মনে রাখিস সব যদি ভুলে থাকা যেতো তবে এই পৃথিবীতে কোন সংসারে অশান্তি হতো না।

হৃধন- আমার ভবিষ্যত সুন্দর দরকার।

হাঁদারাম- অবশ্যই সুন্দর ভবিষ্যত সবাই চায়। তবে সুন্দর ভবিষ্যত এর জন্য দরকার একজন ত্যাগী ও যোগ্য সংঙ্গীর।

হৃধন- আমার পরিবার যোগ্য ঠিক করেছেন।

হাঁদারাম- সেই যোগ্য কি তোকে বুঝে ?

হৃধন- আস্তে আস্তে বুঝবে ।আমি তাকে বুঝাবো।

হাঁদারাম- যদি উল্টো হয়।

হৃধন- উল্টা হবে কেন? আর যদি হয় তবে ঐটা কে ভাগ্যের লিখন মনে করবো।

হাঁদারাম- ভাগ্যের লিখন। তুই স্বীকার করিস আমিই তোকে সব চাইতে, তোর মত তোকে বুঝি। তুই আমাকে বুঝিস।

হৃধন- হুম , তুই বুঝিস ও আমিও বুঝি এটা ঠিক। তবে তোকে এখন আর দরকার নেই আমার। এটাই আসল কথা।

হাঁদারাম- জীবন সুখের সমুদ্র পাবার জন্য দরকার দুই জনই দুই জন বুঝার।

30/05/2026

হৃধন- তুই বুঝিস না কেন আমার সুন্দর ভবিষ্যত চাই।

হাঁদারাম- সুন্দর ভবিষ্যত কাকে বলে?

হৃধন- স্বামী সংসার ঘর আনন্দ উপভোগ্য জীবন, সন্তান দের মানুষ করা।

হাঁদারাম- পৃথিবীর মানুষ কখন মরে ?

হৃধন- যখন তখন, কোন নির্দিষ্ট সময়ের দরকার নেই তো। পাগলের মত প্রশ্ন।

হাঁদারাম- নির্দিষ্ট বা নির্ধারিত সময় নেই। মানুষ মরার জন্য। তাই তো।

হৃধন - হুম। শুধু অলক্ষীর কথা। বাঁজে লোক তুই।

হাঁদারাম- মানুষ পৃথিবী আসার ধাপ আছে অথচ যাবার ধাপ নেই। দাদার আগে নাতি বা বাবার আগে ছেলের। তাই তো।

হৃধন - হুম, ঠিক। তুই এই সব বলছিস কেন রে ? কি বুঝাতে চাস।

হাঁদারাম - না, অনেক সময়েই বিবাহের দিন স্বামী বা বৌ মরে তো। বা কিছুদিন পর, মেহেদীর দাগ মুছার আগেই।

হৃধন- তুই কি অভিশাপ দিচ্ছিস নাকি শয়তান। তুই আমার সুখ চাস না। তুই আমার ধংস চাস নাকি। তুই একটা ভয়ঙ্কর খারাপ মানুষ, আমার মঙ্গল চাস না তুই। তুই প্রচন্ড খারাপ মানুষ রে এতদিন পর প্রকাশ করলি। ঘৃণা করি তোকে থু থু ।ধংস হবি তুই। মাফ করবো না কখনোই তোকে।

হাঁদারাম- আমি তো প্রচন্ড খারাপ মানুষ কারণ এই পৃথিবীর কারো সামান্য তম ক্ষতিগ্রস্ত করি নাই জানা মত। ভুল যদি কখনও করেছি ভুল ভাঙ্গার পর মাফ চেয়েছি। তাই তো তুই সহ সবার বিপদে সামর্থ্য বাহির গিয়ে নিজের জীবন এর ক্ষতিগ্রস্ত করেও উপকার করার চেষ্টা করেছি। আমার ধংস অনিবার্য। আরে আশার প্রদীপ যে দিন নিবিয়ে ফেলেছিস সেই দিন থেকেই তো আমার ধংস রে। তাই অভিশাপ এর দরকার নেই, এমনই আমি নিঃশেষ।

হৃধন- থাম তুই। অনেক হলো। আমার জীবনের মূল্য নেই তোর কাছে। আমার ভবিষ্যত আছে তো নাকি ?

হাঁদারাম- ভালোবাসার কথা কে বলেছিলো আগে? মনে আছে ?

হৃধন- তা মনে নেই, তা এখন তো আমি চাই না। আমার ভবিষ্যত আছে , কেন বুঝিস না তুই ।

হাঁদারাম- তুই বলেছিলি আপনি বেশ সুন্দর দেখতে, মায়াবি চেহারা।

30/05/2026

হৃধন- কি করছিস?
হাঁদারাম - ভাবছিলাম।
হৃধন- কি ভাবছিলি?
হাঁদারাম- তোর কথা।
হৃধন- আমার কথা ভেবে কি হবে?
হাঁদারাম- আমার মনের তৃপ্ত।
হৃধন - এই তৃপ্ত আর কত দিন?
হাঁদারাম-আমার মরণ এর আগ পর্যন্ত।
হৃধন- আমার বিয়ে কয়েক মাসের মধ্যেই।
হাঁদারাম- তোর কপালে যখন সিঁদুর দিবে তখনই আমার রুহ বের হবে। যখন সাত পাকে হাটবি তখনই আমার রুহ ঐ আকাশ থেকেই দেখবে।
হৃধন- বদ্ধ উন্মাদ তুই ।
হাঁদারাম- বদ্ধ উন্মাদ বলেই তো বদ্ধ উন্মাদ তোর জন্যই।
হৃধন- ফালতু
হাঁদারাম- এই পৃথিবীতে আমার মত ফালতুর মূল্যায়ন নেই জানি।

29/05/2026

হৃধন- এই হাঁদারাম কেমন আছিস?
হাঁদারাম- তুই ছাড়া কেমন থাকি ?
হৃধন- কেন? আমি কে তোর?
হাঁদারাম- তোকে কি নামে ডাকি ?
হৃধন- হৃধন কলিজা।
হাঁদারাম- এর পর ও প্রশ্ন করিস?
হৃধন- এই জন্যই তো হাঁদারাম তুই।
হাঁদারাম- হাঁদারাম বলেই তো , তোকে ছাড়া অন্ধকার জীবন।
হৃধন- শুন , আমি হারিয়ে গেলে ?
হাঁদারাম- জীবন চক্র থেমে যাবে,আকাশ এর ঠিকানাতে চলে যাবো নিশ্চিত।
হৃধন- তুই এমন হাঁদারাম কেন? কারো জন্য কি জীবন চক্র থেমে যায়?
হাঁদারাম- জীবন চক্র যখন একজন এর উপর নির্ভরশীল হয় তখনই সম্ভব।
হৃধন- এটা কেমন জীবন রে তোর? একজনের উপর নির্ভরশীল?
হাঁদারাম- একাকীত্ব জীবন চক্র যখন আলোর মুখ দেখে, তখনই এমন হয়।
হৃধন- তুই আসলেই হাঁদারাম , উন্মাদ।
হাঁদারাম- এটাই প্রকৃত সত্য ।

#ভরসা

Address

পূর্ব পাইকপাড়া
Brahmanbaria
3400

Website

Alerts

Be the first to know and let us send you an email when হৃধন এর হাঁদারাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category