17/06/2026
এআই প্রযুক্তিতে মিথ্যা ছবি ছড়িয়ে অপপ্রচার, হাবিবুর রশিদ সন্ধান সরকারের পক্ষে প্রতিবাদ, নেতাকর্মী, তারুন্য ও সাধারণ জনগনের
বগুড়া, ১৬ জুন | ভয়েস অফ বগুড়া:
বগুড়ার ছাত্ররাজনীতির পরিচিত মুখ ও জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকারকে নিয়ে এআই প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর ছবি ছড়িয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে।
রাজনৈতিক মহলের দাবি, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা ও ত্যাগের মধ্য দিয়ে হাবিবুর রশিদ সন্ধান সরকার আজকের অবস্থানে পৌঁছেছেন। বিশেষ করে সা*বেক ফ্যা*সি*স্ট সর*কারের প্রধানমন্ত্রী শে*খ হাসি*নার সরকারের সময় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে বগুড়ার রাজপথে তিনি একজন পরিচিত মুখ ছিলেন বলে তাঁর অনুসারীরা উল্লেখ করেন।
তাঁদের মতে, রাতারাতি তাঁর এই রাজনৈতিক পরিচিতি তৈরি হয়নি; বরং বছরের পর বছর রাজপথের আন্দোলন, নেতৃত্ব ও দলের প্রতি নিষ্ঠার মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
এদিকে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জেলার বহু অভিজ্ঞ ও যোগ্য নেতার মধ্য থেকে তাঁর সাংগঠনিক যোগ্যতা ও অবদানের মূল্যায়ন করেই তাঁকে জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব দিয়েছেন বলে নেতাকর্মীরা দাবি করেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট মহল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেছে, এআই প্রযুক্তির অপব্যবহার করে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর প্রচারণায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
ভয়েস অফ বগুড়া মনে করে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো তথ্য ও ছবি শেয়ার করার আগে সত্যতা যাচাই করা সচেতন নাগরিকের দায়িত্ব।
সত্যের সাথে__মানুষের পাশে
Poster:
ভয়েস অফ বগুড়া