Aimi

Aimi আমি তো লিখতে গিয়েছিলাম কবিতা 🫠

07/07/2026

মানুষটা আলাদা ছিল... 🥀
আমাকেও একদিন
কেউ নিজের প্রিয় বলেছিল। 🤍
আমার ওপরও
নিজের অধিকার দেখিয়েছিল। 🌿
তারপর নিজের অভ্যাস বানিয়ে
নিঃশব্দেই চলে গেল... 🍂
সেই মানুষটাই,
যে একদিন বলেছিল—
"আমি সবার থেকে আলাদা।" 💔
— aimi ✍️
🖤 কিছু প্রতিশ্রুতি শব্দেই সুন্দর থাকে, বাস্তবে নয়...
#বাংলা_কবিতা #বাংলা_ক্যাপশন #অনুভূতি ারাপ #অপূর্ণ_ভালোবাসা #হৃদয়ের_কথা #স্মৃতি #ভালোবাসা

02/07/2026

তোমার ওপর কোনো বাঁধন চাপিয়ে দিতে চাই না। 🤍
চাই না,
তুমি কারও সঙ্গে কথা বলা বন্ধ করো।
শুধু চাই,
আমাদের সম্পর্কে
সত্যতা, বোঝাপড়া
আর একে অপরের অনুভূতির মূল্য
চিরকাল অটুট থাকুক। 🌿
অন্য কারও মতো কোনো সম্পর্ক চাই না,
আমি শুধু চাই—
আমাদের সম্পর্কের
নিজস্ব একটি সুন্দর পরিচয় থাকুক। ❤️
— aimi

#বাংলা_কবিতা #বাংলা_ক্যাপশন #সম্পর্ক #বিশ্বাস #ভালোবাসা #অনুভূতি #হৃদয়ের_কথা

02/07/2026

কখনো ভেবো না,
আমি তোমায় ভুলে গেছি... 🥀
প্রতিটি রাতের শেষ ভাবনা,
প্রতিটি ভোরের প্রথম অনুভূতি—
শুধুই তুমি। ❤️
তুমি দুশ্চিন্তা কোরো না,
আমার হৃদয়ের স্পন্দন
যতদিন থামবে না,
ততদিন তোমায় ছেড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। 🤍
— aimi

#বাংলা_কবিতা #বাংলা_ক্যাপশন #তুমিই #ভালোবাসা #অনুভূতি #হৃদয়ের_কথা #রাতের_কবিতা

01/07/2026

একতরফা ভালোবাসি তাকে... 🥀
একতরফা ভালোবাসার মানে জানো?
যার শুরু হয়
"ইশ..." দিয়ে,
আর শেষ হয়
"যাকগে..." বলে।
ইশ... সেও যদি আমায় ভালোবাসত।
ইশ... সেও যদি আমার মতো অস্থির হতো।
যাকগে...
হয়তো ভাগ্যে তার সঙ্গ লেখা ছিল না।
তবুও অদ্ভুত একটা ব্যাপার জানো—
আজও তার জন্যই
আমার দু'হাত দোয়ায় উঠে যায়,
সে আমার হোক বা না-ই হোক। 🤍
— aimi

#বাংলা_কবিতা #বাংলা_ক্যাপশন #একতরফা_ভালোবাসা #অপূর্ণ_ভালোবাসা #অনুভূতি #হৃদয়ের_কথা #স্মৃতি #ভালোবাসা

30/06/2026

বেঁচে আছি
বাঁচতে দেন
মরে গেলে
অবশ্যই খবর পাইতেন
কেমন আছি
জানতে চেয়ে
বিরক্ত করবেন না ❤️‍🩹☺️

24/06/2026

কিছু মানুষ আসে
জীবনের খুব অল্প সময়ের জন্য,

কিন্তু তাদের ছোঁয়া লেগে থাকে
সারাজীবন...

তারা হয়তো আমাদের নয়,
তবুও তাদের জন্য মায়া হয়,
ভালোবাসা হয়, অপেক্ষা হয়...

সময় সবকিছু বদলে দেয়,
মানুষ বদলে যায়,
শুধু কিছু স্মৃতি আর অনুভূতি
আজও একই রয়ে যায়...

হয়তো কোনো একদিন দেখা হবে না,
কথা হবে না আর কখনো,
তবুও দূর থেকে রয়ে যাবে
নীরব কিছু দোয়া আর ভালোবাসা...! 🤍🌙

24/06/2026

সে রাত

সে কথা

সে দেখা

সে হাসি

সে খুশি

সে স্মৃতি

সে বিদায়

সে শেষ বিকেল

সে শেষ মুহূর্ত

সে সাথে কাটানো সময় তোমার হাত...

সব এক গল্প ছিল যা অসম্পূর্ণ থেকে গেল, তুমি আমাকে কখনো পুরোপুরি পাওনি, আমিও তোমাকে পুরোপুরি
*ভালোবাসতে পারিনি...

অপূর্ণ রয়ে গেল শুধু তোমার একটু ভালোবাসা...

Address

Bogura , Mokamtola
Bogura

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aimi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share