15/06/2026
HABIBUR_
PHYSIOTHERAPY_১৬ (ব্যাচ)
হাবিবুর ভাইয়া,,না ?কেমন আছেন আপনি? আশা করি ভালো আছেন। অনেকদিন ধরে ভাবছি আপনাকে কিছু কথা বলব, কিন্তু কথাগুলো গুছিয়ে বলতে পারিনি।
জানেন ভাইয়া, আপনার করা কাজটা আমার কাছে আজও ঠিক মনে হয় না। আপনি হয়তো খুব জেদি একজন মানুষ, ছোট ছোট বিষয়েও অভিমান করে নিজেকে দূরে সরিয়ে নিতে পারেন। কিন্তু আমি কখনো ভাবিনি, সেই অভিমান একদিন আপনাকে আমার থেকে এতটা দূরে নিয়ে যাবে।আজ আর কোনো অভিযোগ নেই, শুধু কিছু না বলা অনুভূতি আছে। মাঝে মাঝে মনে হয়, হয়তো আপনি এখন অনেক ভালো আছেন, নিজের জীবনটা সুন্দর করে গুছিয়ে নিয়েছেন। সত্যি বলতে, আপনার ভালো থাকার খবর শুনলে আমারও ভালো লাগার কথা। তবু কোথাও যেন একটা শূন্যতা থেকে যায়, কারণ আপনার ভালো থাকার ভিড়ে শুধু আমিই ভালো নেই।
অনেকবার ভেবেছি, যদি আবার আগের মতো কথা হতো! যদি অভিমানগুলো একটু কম হতো! কিন্তু জীবনের সব ইচ্ছে তো আর পূরণ হয় না। তাই আজ আর কোনো প্রত্যাশা রাখছি না।আপনি যেমন নিজেকে গুছিয়ে নিয়েছেন, তেমনি আমিও এবার নিজেকে নতুন করে গড়ে তুলতে চাই। নিজের ভাঙা মনকে বুঝিয়ে, নিজের অসমাপ্ত গল্পগুলোকে গুছিয়ে নিতে চাই। হয়তো একদিন আমিও ভালো থাকতে শিখে যাব।
আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। জীবনের প্রতিটি পথে আল্লাহ আপনাকে সুখী রাখুন।
**ইতি,**
**মায়াবী** 🌸🥀