বিচিত্র সাধ

বিচিত্র সাধ বিচিত্র ভাবনা, অদ্ভুত সাধ...

Some mandala art work by Hridi Anannya Titir🦚
01/05/2026

Some mandala art work by
Hridi Anannya Titir🦚

09/04/2026

পাহাড় চূড়ায়
- সুনীল গঙ্গোপাধ্যায়

আবৃত্তি : হৃদি অনন্যা।

বৃষ্টির দিন- চা,তেল জবজবে মুড়ি মাখা আর গরম গরম তেলে ভাজা! ওহ, মনে পড়ে গেল তারানাথ তান্ত্রিকের কথা!!!একজন প্রৌঢ় তান্ত্রিক...
06/04/2026

বৃষ্টির দিন- চা,তেল জবজবে মুড়ি মাখা আর গরম গরম তেলে ভাজা! ওহ, মনে পড়ে গেল তারানাথ তান্ত্রিকের কথা!!!

একজন প্রৌঢ় তান্ত্রিক এবং তাঁর জীবনের বিচিত্র অলৌকিক অভিজ্ঞতার গল্প।সাথে দু'জন শ্রোতা। গল্পের কতটুকু সত্য আর কতটুকু ভিত্তিহীন, তাঁর বিচার শ্রোতা বা পাঠক, কেউ ই করেন না। শুধুমাত্র লেখক এতটুকুই উল্লেখ করেন, ছুটির দিনে এক প্যাকেট পাসিং শো হাতে কেবল তারানাথের গল্পের লোভেই তাঁর বাড়িতে হানা দেন তিনি ও তাঁর বন্ধু। তারানাথের অলৌকিক সব গল্প বাস্তব জীবনে রাস্তা-ঘাটে খুবই হাস্যকর মনে হলেও বৃষ্টির দিনে আধো আলো আধো ছায়ায় যেন বাস্তব বলে ভ্রম হয়।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরলোক চর্চার বিষয়ে আগ্রহ ছিল। শোনা যায়,পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়ের শারিরীক অসুস্থতার সময় এক অলৌকিক ঘটনার সাক্ষী হন বিভূতিভূষণ।সেই ঘটনা থেকেই তারানাথ তান্ত্রিকের আবির্ভাব। বইয়ের পাতায় তিনি তন্ত্র সাধনার কিছু বিচিত্র গল্প তুলে ধরেন। তাঁর মৃত্যুর পর পুত্র তারাদাস এগিয়ে নিয়ে যায় তারানাথ তান্ত্রিকের গল্প।

তারানাথ তান্ত্রিকের রোমাঞ্চকর সব গল্প,মধুসুন্দরী দেবী অমর জীবন এবং অন্যান্য সকল চরিত্র...সত্যিই পিতা-পুত্রের এক অপূর্ব সৃষ্টি।

অষ্টমী মেলা, ১৪৩২ বাসন্তী পূজাকে কেন্দ্র করে চৈত্র মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে সিরাজগঞ্জের ভূইয়াঁগাতী গ্রামে আয়োজিত...
27/03/2026

অষ্টমী মেলা, ১৪৩২

বাসন্তী পূজাকে কেন্দ্র করে চৈত্র মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে সিরাজগঞ্জের ভূইয়াঁগাতী গ্রামে আয়োজিত হয় মহা অষ্টমী'র স্নান, এবং মেলা। এই মেলা মূলত মাছের মেলা হিসেবে পরিচিত। প্রাচীন সময়ে এই মেলাই ছিল মানুষের সারা বছরের আগ্রহের কেন্দ্রবিন্দু। মেলা এলেই সারা বছরের প্রয়োজনীয় মসলা,মাটির হাড়ি-পাতিল,রান্না-বান্নার সামগ্রী, চাষাবাদের যন্ত্র-পাতি,কাঠের তৈরী জিনিসপত্র,কসমেটিকস ইত্যাদি কিনত গৃহস্থ ব্যক্তিরা।

মাছ ছিল এই মেলার অন্যতম আগ্রহের বিষয়। মেলায় বিভিন্ন রকম বড় বড় মাছের দেখা মিলত। মাছ কেনাকে ঘিরেই প্রত্যেক বাড়ির ছেলে এবং জামাইদের মধ্যে চলত এক আনন্দ প্রতিযোগিতা।শুধু ভূইয়াঁগাতী গ্রাম নয়,আশেপাশের এলাকা থেকে হিন্দু-মুসলিম,নারী-পুরুষ নির্বিশেষে অংশ নিত এই আনন্দ অনুষ্ঠানে। মোবাইল বিহীন সেই সময়ে এই মেলাই ছিল সকলের বিনোদনের স্থান।

কিন্তু সময়ের পালা বদলে এখন এই মেলা পরিণত হয়েছে শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতায়। নিয়ম মত সকল দোকান-পাট বসলেও মানুষের মধ্যে সেই আনন্দ ক্রমে বিলীন হয়ে যাচ্ছে। ব্যাপক নগরায়ণের ফলে এখন সকল প্রয়োজনীয় জিনিসপত্র সবসময়ই হাতের মুঠোয়। তাই, পূর্বের সময়ের মত এখন আর মানুষের অংশগ্রহণ ও নেই। নিছক শখের বশেই কেউ কেউ অবসর সময়ে ঘুড়তে আসেন মেলায় এবং কিছু কিছু জিনিস কেনেন। নিষ্প্রাণ এই মেলায় মাছ কেনাটাও যেন এখন শুধুই নিয়ম রক্ষার স্বার্থেই।

ভয়াল আধুনিকতা ধীরে ধীরে গ্রাস করছে বহু বছরের সংস্কৃতি,ঐক্য ও মানুষের ছোট ছোট আনন্দগুলোকে। আর এই একটি পোস্টের পরই আমরা আবার হারিয়ে যাব যান্ত্রিক জীবনের ব্যস্ততায়,যেখানে টিভি-কম্পিউটার-মোবাইলের ভীড়ে গ্রাম বাংলার এসব আনন্দ উৎসব মনের কোণে একবারও উঁকি দিবে না।

তাইতো কবিতাটি মনে পরে যায়,,

দাও ফিরে সে অরণ্য , লও এ নগর ,
লও যত লৌহ কাষ্ঠ ও প্রস্তর,,,,

24/03/2026

আমাদের প্রত্যেকেরই থাকে কিছু অদ্ভুত ইচ্ছা, যেগুলো চাপা পরে যায় যান্ত্রিক জীবনের ব্যস্ততায়। অবসরে, সময়ের অগোচরে কিছুক্ষণ সেই সাধের কথা গুলোই চিন্তা করি আমরা দুই ভাই-বোন।

বৈচিত্র্যময় পৃথিবী, বিচিত্র চিন্তাধারা, অদ্ভুত স্বপ্ন, কঠিন বাস্তবতা আর ছোট ছোট গল্প,

ঠিক যেন রবি ঠাকুরের বিচিত্র সাধ...

Address

Amaraboti, Shaheed Khokon Lane, Jaleshwaritola
Bogura
5800

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিচিত্র সাধ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share