06/03/2026
পবিত্র ১৭ই রমজান, ঐতিহাসিক বদর দিবস।
সত্য আর মিথ্যার মাঝে পার্থক্য গড়ে দেওয়ার সেইদিন।
এটি ঐতিহাসিক একটি ঘটনা যেখানে সর্বশ্রেষ্ঠ সেনাপ্রধান সাইয়্যিদুনা রাসূলুল্লাহ (ﷺ)’র নেতৃত্বে ৩১৩ জন সাহাবী (رضي الله عنهم) সকলে রোজা রাখা অবস্থায় ১০০০ কা*ফে*রদের সাথে যুদ্ধ করে বিজয় অর্জন করেন। এই গুরুত্বপূর্ণ ঘটনাটি আল্লাহ (ﷻ)'র কুদরত ও মহিমার প্রমাণ। সেই মহান যোদ্ধাদের সাহসিকতা ও অটল অঙ্গীকারের কারণেই আজ আমরা একমাত্র সত্য দ্বীন ইসলাম পেয়ে ধন্য হয়েছি।
সেদিন রাসূলুল্লাহ (ﷺ) সারা রাত স্বীয় তাঁবুতে দাঁড়িয়ে অঝোরে কাঁদতে থাকেন এবং আল্লাহ (ﷻ) কে ডাকতে থাকেন। তিনি তার বরকতময় হাত মুবারক তুলে দোয়া করে বলেন–
“হে আল্লাহ (ﷻ)!! আপনি যদি এই ক্ষুদ্র দলটিকে ধ্বংস (৩১৩ জন) করে দেন, তাহলে আপনার ইবাদত করার জন্য আর কেউ থাকবে না।”
#তথ্যসূত্রঃ [সহিহ্ মুসলিম]
বদরের যুদ্ধ মানব ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এটি দৃঢ়ভাবে ইসলামকে সমগ্র মানবজাতির জন্য একমাত্র সত্য দ্বীন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আমরা চিরকাল সেই মর্যাদাবান ও নির্ভীক সাহাবায়ে কিরাম (رضي الله عنهم)’র কাছে ঋণী, যাদের একমাত্র উদ্দেশ্য ছিল প্রিয় নবী (ﷺ) ও তার দ্বীনের জন্য সর্বস্ব উৎসর্গ করা।
আল্লাহ (ﷻ) আমাদেরকে রাসূলুল্লাহ (ﷺ)’র সুপারিশ প্রাপ্ত হওয়ার এবং বদরের সমস্ত যোদ্ধাদের অর্জনকে সম্মান করে এবং তাদের মহান আদর্শ অনুসরণ করে তাদের সেবক হওয়ার তাওফিক দান করুন, আমিন সুম্মা আমিন।