01/05/2026
আমাকে নামতে হবে পরের স্টেশনেই;দূরে যাবে তুমি,
দেখা হবে না আর কোনোদিনই।
তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে,
শুনবো তোমার মুখে।
সত্য করে বলবে তো?
আমি বললেম, “বলবো।”
বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধোল,
“আমাদের গেছে যে দিন
একেবারেই কি গেছে,
কিছুই কি নেই বাকি।”
হঠাৎ দেখা
-রবীন্দ্রনাথ ঠাকুর