Puzzle Gallery

Puzzle Gallery Support Me please

28/04/2026

স্ত্রীর পরামর্শ স্বামীর জন্য কল্যাণময়!
আপনার স্ত্রী যদি আপনাকে বলে এটা করো না! ওটা করো না! ওখানে যেও না! কোথায় কী করছো..?

আমার সাথে পরামর্শ করে করো! এটাকে কখনোই শাসন মনে করবেন না।

মনে রাখবেন - যে বাগানে মালি থাকে না সে বাগান অচিরেই খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায়।

একটা কথা মনে রাখবেন - আপনার স্ত্রী কখনোই আপনার খারাপ চাইবে না.!'🤍

স্ত্রীর মনে  আঘাত দেওয়ার পরিণাম–ইসলামিক দৃষ্টিতে ভয়াবহ বাস্তবতা :অনেক স্বামী মনে করেন, “স্ত্রী তো নিজের মানুষ, একটু কঠিন...
27/04/2026

স্ত্রীর মনে আঘাত দেওয়ার পরিণাম–
ইসলামিক দৃষ্টিতে ভয়াবহ বাস্তবতা :

অনেক স্বামী মনে করেন, “স্ত্রী তো নিজের মানুষ, একটু কঠিন কথা বললে সমস্যা কী?”—কিন্তু ইসলাম এই বিষয়টিকে খুবই গুরুত্বের সাথে দেখেছে।

কারণ, দাম্পত্য সম্পর্ক শুধু সামাজিক বন্ধন নয়, এটি একটি আমানত, যার জবাবদিহি আল্লাহর কাছেই করতে হবে।

১. স্ত্রী আল্লাহর দেওয়া আমানত :
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
ইসলামে স্ত্রীকে স্বামীর অধীন কোনো বস্তু বলা হয়নি; বরং তাকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া দায়িত্ব ও আমানত বলা হয়েছে।
যে ব্যক্তি এই আমানতের হৃদয় ভাঙে, সে আসলে আল্লাহর দেওয়া দায়িত্বে অবহেলা করে।

২. স্ত্রীর প্রতি কঠোর আচরণ গুনাহের কারণ :
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
রাসূল (ﷺ) বলেছেন, “তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, যে তার স্ত্রীর কাছে উত্তম।”
অর্থাৎ স্ত্রীর সাথে খারাপ আচরণ একজন মানুষের ঈমান ও চরিত্রের দুর্বলতার পরিচয়।

৩. স্ত্রীর অভিযোগ আল্লাহর কাছে পৌঁছে যায় :
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
একজন কষ্ট পাওয়া স্ত্রীর দীর্ঘশ্বাস বা চোখের পানি অবহেলা করার বিষয় নয়।
ইসলামে মজলুমের দোয়া (যার উপর জুলুম করা হয়েছে) সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়—সেখানে স্বামী-স্ত্রীর সম্পর্কও ব্যতিক্রম নয়।

৪. অন্যায় আচরণের হিসাব কিয়ামতে দিতে হবে :
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
কিয়ামতের দিন শুধু নামাজ-রোজার হিসাব হবে না; স্ত্রীর অধিকার নষ্ট করার হিসাবও দিতে হবে।
স্ত্রীর মনে কষ্ট দিলে সেটি হক্কুল ইবাদত—যা ক্ষমা না করলে আল্লাহও ক্ষমা করেন না।

৫. ভালোবাসার বদলে ভয় তৈরি হলে সংসার বরকত হারায় :
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
ইসলাম দাম্পত্য জীবনের ভিত্তি করেছে মহব্বত ও রহমত (ভালোবাসা ও দয়া)।
যেখানে অপমান ও কষ্ট থাকে, সেখানে বরকত ধীরে ধীরে উঠে যায়।

৬. স্ত্রীর নীরবতা সন্তুষ্টির লক্ষণ নয় :
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
অনেক স্ত্রী সংসার বাঁচানোর জন্য চুপ থাকে। ইসলাম এই নীরবতাকে অনুমোদন নয়, বরং ধৈর্য হিসেবে দেখে।
কিন্তু ধৈর্যের সুযোগ নিয়ে কষ্ট দেওয়া জুলুমের অন্তর্ভুক্ত।

৭. স্ত্রীর অধিকার নষ্ট করা বড় অন্যায় :
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
খাবার, পোশাক বা বাসস্থান দেওয়াই দায়িত্বের শেষ নয়। সম্মান, কোমল ভাষা ও মানসিক নিরাপত্তা দেওয়াও ইসলামে স্বামীর ফরজ দায়িত্বের অংশ।

৮. একজন সুখী স্ত্রী ইবাদত সওয়াবের কারণ :
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
যে স্বামী স্ত্রীর মুখে হাসি ফোটায়, তার প্রতি দয়া করে, তাকে সম্মান দেয় — সে শুধু ভালো মানুষ নয়, আল্লাহর কাছেও প্রিয় বান্দা হয়ে ওঠে।

❑ মনে রাখুন:
স্ত্রীর অভিযোগ কোনো ঝগড়ার কথা নয়; এটি অনেক সময় তার ভাঙা হৃদয়ের শেষ ভাষা।
যেদিন স্ত্রী অভিযোগ করা বন্ধ করে দেয়, সেদিন বুঝতে হবে সম্পর্কের উষ্ণতা নিঃশেষ হতে শুরু করেছে।

☞ নিজেকে প্রশ্ন করুন —
আমি কি আমার স্ত্রীর জন্য রহমত, নাকি তার কষ্টের কারণ?
কারণ, পৃথিবীতে দেওয়া কষ্ট হয়তো ভুলে যাওয়া যায়,
কিন্তু আল্লাহর আদালতে কোনো অনুভূতির বিচার হারিয়ে যায় না।

স্ত্রীকে সম্মান করুন — এতে সংসারও বাঁচে, আখিরাতও সুন্দর হয়।🤍

বাংলাদেশের কিছু পুরুষদের কাছে - ওয়াইফ ম‍্যাটারিয়ালের সংজ্ঞা হলো  😊১/ প্রথমত কোন চাহিদা থাকবে না। ২/বছরে কোন কিছু চাইবে ন...
27/04/2026

বাংলাদেশের কিছু পুরুষদের কাছে - ওয়াইফ ম‍্যাটারিয়ালের সংজ্ঞা হলো 😊

১/ প্রথমত কোন চাহিদা থাকবে না।

২/বছরে কোন কিছু চাইবে না। দুই একটা গিফট দিলে সে অঢেল খুশি হবে।

৩/ পুরুষটি নিজে অন‍্য বন্ধু বান্ধবের সাথে হ‍্যাং আউট করতে যাবে কিন্ত মেয়েটি কখনোই বাইরে যাবে না। তার কোন বন্ধু -বান্ধব থাকবে না। থাকলেও না থাকার মতন।

৪/ পুরুষ তার ইনকামের সব পরিবার পরিজনকে সব টাকা পয়সা দিয়ে, নিজে ফতুর হলে ও মুখে কিছু বলা যাবে না।

৫/ মেয়ে হিসেবে কোন দামী শাড়ী ও গহনার ডিমান্ড থাকবে না।একটা দুইটা শাড়ী কিংবা থ্রী পিচ তাও কম বাজেটের মধ‍্য ডিমান্ড করলে, তাতে স'ম'স‍্যা নেই।

৫/ মেয়ে থাকবে অনন‍্য সুন্দরী কিন্তু মেকাপ করবে না। যাতে দেখলেই ক‍্যাটরিনার মতন লাগে।

৬/ গুনবতী ও ভালো রাঁধুনী হতে হবে।

৭/ স্লিম ফিগার ও ফ‍্যাশন সেন্স ভালো থাকতে হবে।

৮/ মানসিক সাপোর্টিভ থাকতে হবে। নিজে যতই মানসিক স'ম'স‍্যা থাকুক, জীবন সঙ্গীকে ধৈর্য‍্যশীল হতে হবে।

৯/ পড়াশুনায় গ্রাজুয়েশ থাকলে ভালো হয়। কিন্তু সে পড়া শুনা করার ব‍্যাপারটা ভু'লে যেতে হবে ।

১০/ সাবানার মতন ধৈর্যশীল ও বিটিভির মতন সুনাম প্রচারক হতে হবে।

১৩/ সানি লিওনের মতন ফিগার ও সৌদি আরবের মেয়েদের মতন বোরখা পরিহিতা।

১৫/ কোন টাকা পয়সা খরচ করবে না, পারলে মেয়ে টি নিজে আয় করে সংসারে টাকা পয়সা খরচ করলে ওটা স'ম'স‍্যা নেই ।
কিন্তু সে টাকা পয়সা মেয়েটি তার বাবার বাড়িতে খরচ করতে পারবে না।

আসলে বাংলাদেশের কিছু পুরুষ, চায় বেঁচে থাকতেই বেহস্তি হুরের মতন চাওয়া পাওয়া হীন নারী। যে শুধু সংসারে জন্মাবেই পুরুষটির জীবন ধন‍্য করতে। মেয়েটির কোন শিকড় বাকর থাকতে পারবে না।তারা এই দশকে এসেও সেই পুরানো খেয়ালে বাঁচে। তারা প্রয়োজন অনুযায়ী হাদিস ও ফতোয়া দেয়। অথচ ইসলামে স্পষ্ট আইন আছে মেয়ে জীবন সঙ্গী মানেই গোলাপ ফুলের মতন যত্ন করে রাখা অবশ‍্যক। তার চাহিদা পূরন করা অবশ‍্যক। সে যদি আপনার সংসারে কাজ না করে, নিজে শুয়ে আরাম করে সারাদিন পার করতে চায় আপনার তাকে ফোর্স করার অধিকার নেই। অথচ এ দেশের কিছু পুরুষ সামান‍্য পুটি মাছ কা'টা'র মতন ব‍্যাপার নিয়ে খু"ন করে ফেলে। নিজেরা থাকবে ডেনিসিডাকের মতন চরিত্রের অধিকারী আর জীবন সঙ্গী থাকা লাগবে শাবানার মতন। এর চেয়ে বড় ভ'ন্ডা'মী আর কি হতে পারে?

Fahim Chowdhury

27/04/2026

আমি যাকে একবার ভালোবাসি তাকে সহজে ছেড়ে যাই না,
তবে সে ছেড়ে যেতে চাইলে তাকে কখনো আটকাই না,
আর কেউ আমাকে ছেড়ে গেলে তাকে দ্বিতীয় বার সুযোগ দেওয়া তো দূরের কথা, তার দিকে কোনো দিন ফিরেও তাকাই না..।

27/04/2026

তোমার রাগ, তোমার জেদের কারনে একটু একটু করে দূরত্ব-ই বাড়লো,
কিন্তু লাভ কি হলো?
আর শেষ পরিনতি বা কি হবে?
তোমার এই জেদ আর রাগের কাছে হয়তো একদিন ভালোবাসা-ই হেরে যাবে!

24/04/2026

বংশীয় লোক বড় হলে বিনয়ী হয়,
ছোটলোক বড় হলে অহংকারী হয়।।

Yes, that's it.✅

23/04/2026

ইয়া রব! আমার ঠোঁট জানে না যে প্রার্থনায় কি চাইব, দয়া করে আমার হৃদয়ের কথা শুনুন। 🌷🖤

23/04/2026

পুরুষের ধ্বংসের জন্য স্ত্রীর বদ-দোয়ার প্রয়োজন নেই, তার চোখের জলই যথেষ্ট।💔

মানুষের থেকে দূরে থাকাই ভালো 🕊️
22/04/2026

মানুষের থেকে দূরে থাকাই ভালো 🕊️

22/04/2026

যখন বাঁচতে চাই ছিলাম তখন খুনির অভাব ছিলো না
এখন মরতে চাই কিন্তু খুনি পাই না,,!😅

22/04/2026
কখনো ই না
22/04/2026

কখনো ই না

Address

Barishal
Barishal
BARISAL

Alerts

Be the first to know and let us send you an email when Puzzle Gallery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category