Lima Mehrin's poem &short story

Lima Mehrin's poem &short story কবিতা,উপন‍্যাস,ছোটগল্প,প্রবন্ধ

05/06/2026
আমি সত্যি মানুষ হবো ---লিমা মেহরিনআমি সত্যি মানুষ হবোআবার কবে জন্ম লবো!সেই জীবনে শকুন- শিয়াল কুকুর-টুকুর হবো নাকো!! আমি ...
29/12/2025

আমি সত্যি মানুষ হবো
---লিমা মেহরিন

আমি সত্যি মানুষ হবো
আবার কবে জন্ম লবো!
সেই জীবনে শকুন- শিয়াল
কুকুর-টুকুর হবো নাকো!!

আমি সত্যিই মানুষ হবো
সত্য সাম্যের কথা কবো
মিথ্যাগুলো পাথর চাপায়
গভীর জলে ডুবিয়ে দেবো।।

আমি সত্যি মানুষ হবো
বন্দী শিকল ভেঙে দেবো
জাগবে বিবেক কাটবে ভয়!
গহীন কালো আঁধার রাতে
বুকের পাঁজর জ্বালিয়ে রবো।

আমি সত্যিই মানুষ হবো
লোভের জাল গুটিয়ে নেবো
অগ্নিঝড়ে ঝলসে ওঠা খরতাপে
সোনার মুখোশ পুড়িয়ে দেবো!!

Address

Barisal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lima Mehrin's poem &short story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category