Rup Rong Noksha

Rup Rong Noksha "Think what you design next day &
art your own universe"
🍁🥢👒

14/08/2026

সাদা পাঞ্জাবিতে নীল ময়ূরটা ধীরে ধীরে পূর্ণতা পেলো। ✨
#হ্যান্ডপেইন্ট #হ্যান্ডপেইন্টেড #পাঞ্জাবি #ময়ূর #হাতেরকাজ

14/08/2026

হ্যান্ড পেইন্ট পাঞ্জাবি অর্ডার নেওয়া হচ্ছে 🥰
#হ্যান্ডপেইন্ট #হ্যান্ডপেইন্টেড #পাঞ্জাবি #ময়ূর #ময়ূরডিজাইন #বাংলাদেশি_শিল্প #হাতেরকাজ #নিজেরহাতে #রুপ_রং_নকশা

গামছার ছোঁয়ায় বাঙালিয়ানা ❤️এই শাড়িটায় একটু অন্যরকম গল্প আছে।গামছা প্রিন্টের সঙ্গে করা হয়েছে সুন্দর অ্যাপ্লিকের কাজ...
14/08/2026

গামছার ছোঁয়ায় বাঙালিয়ানা ❤️
এই শাড়িটায় একটু অন্যরকম গল্প আছে।
গামছা প্রিন্টের সঙ্গে করা হয়েছে সুন্দর অ্যাপ্লিকের কাজ, আর তার ওপর হাতে হাতে আঁকা হয়েছে নকশা। 🎨✨
সাদা জমিনে লাল-কমলার গামছার ছোঁয়া—একদিকে একদম দেশি, অন্যদিকে বেশ আধুনিক।
পুরো শাড়িটাই তৈরি হয়েছে ভালোবাসা, সময় আর হাতের কাজের মেলবন্ধনে। ❤️
Hand Painted • Gamcha Print • Appliqué Work
আপনার পছন্দ অনুযায়ী রঙ ও ডিজাইন কাস্টমাইজ করেও তৈরি করা যাবে।

আমি একটা জিনিস লক্ষ্য করছি—আমার পেইজে শুধু আমার কাজগুলোই নয়, আমার প্রতিদিনের ছোট ছোট গল্পগুলোও আপনারা খুব আপন করে নিচ্ছ...
13/08/2026

আমি একটা জিনিস লক্ষ্য করছি—আমার পেইজে শুধু আমার কাজগুলোই নয়, আমার প্রতিদিনের ছোট ছোট গল্পগুলোও আপনারা খুব আপন করে নিচ্ছেন। ❤️
আমি কীভাবে কাজ করি, কখন কাজ করি, একটা শাড়ি তৈরির পেছনে কতটা সময় আর পরিশ্রম যায়, বাচ্চাকে সামলে কীভাবে নিজের স্বপ্নটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি—এসব গল্প আপনারা আগ্রহ নিয়ে দেখেন, ভালোবাসা দিয়ে পাশে থাকেন।
তাই ভাবলাম, এখন থেকে শুধু তৈরি করা কাজগুলো নয়, আমাদের প্রতিদিনের গল্পও আপনাদের সঙ্গে ভাগ করে নেব। 🌸
হয়তো কোনোদিন থাকবে রাত জেগে কাজ করার গল্প,
কোনোদিন থাকবে নতুন ডিজাইনের ভাবনা,
কোনোদিন থাকবে বাচ্চাকে সামলে কাজ করার ছোট্ট কোনো মুহূর্ত,
আবার কোনোদিন শুধু আমার মনের কথা।
কারণ আমার কাছে এই পেজটা শুধু একটা ব্যবসার পেজ নয়—
এটা আমার স্বপ্ন, আমার পরিশ্রম আর প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়ার গল্প। ❤️
আপনারা পাশে থাকবেন তো? 🥰

সাদা কাপড়ের ওপর ধীরে ধীরে ফুটে উঠছে নীল ময়ূর—তুলি, রং আর কল্পনার ছোট্ট এক গল্প। 🦚✨হ্যান্ড পেইন্টেড কাজের সবচেয়ে সুন্দর দ...
13/08/2026

সাদা কাপড়ের ওপর ধীরে ধীরে ফুটে উঠছে নীল ময়ূর—তুলি, রং আর কল্পনার ছোট্ট এক গল্প। 🦚✨
হ্যান্ড পেইন্টেড কাজের সবচেয়ে সুন্দর দিকটা হলো—প্রতিটা সৃষ্টি একটু একটু করে আলাদা🥰
ময়ূর আঁকার গল্পটা কিন্তু এখানেই শেষ না সামনে আরো আছে 😊
#বাংলারশিল্প #হ্যান্ডপেইন্ট

12/08/2026

শাড়িগুলো দেখেই অনেকটা শান্তি লাগছে,🥰

আমার হ্যান্ড পেইন্ট কাজের সবচেয়ে বড় উৎসাহদাতা আমার হাসবেন্ড—অন্তর। ❤️বিয়ের পর, তারপর সন্তান, সংসার—সবকিছুর ভিড়ে একটা সময়...
12/08/2026

আমার হ্যান্ড পেইন্ট কাজের সবচেয়ে বড় উৎসাহদাতা আমার হাসবেন্ড—অন্তর। ❤️
বিয়ের পর, তারপর সন্তান, সংসার—সবকিছুর ভিড়ে একটা সময় সত্যিই মনে হয়েছিল, আমি হয়তো আমার নিজের সেই মানুষটাকেই হারিয়ে ফেলেছি। আমার স্বপ্ন, আমার কাজ, আমার ভালো লাগা—সবকিছু থেকেই অনেকটা দূরে সরে গিয়েছিলাম।
পড়াশোনা শেষ এখন আমারও চাকরি করতে মন চাইতো,আমার ভালো ভালো চাকরির অফারও এসেছিল। একটা সময় আমারও স্বপ্ন ছিল ভালো একটা চাকরি করব, নিজের ক্যারিয়ার তৈরি করব। কিন্তু এখন আমি একা হাতে আমার বাচ্চাকে সামলাই। তাই বাচ্চাকে রেখে প্রতিদিন বাইরে গিয়ে চাকরি করা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু অন্তর বারবার আমাকে আমার এই কাজটার দিকে ফিরিয়ে এনেছে। আমাকে বুঝিয়েছে—
“তুমি এটা পারবে। তোমার এই কাজটাই তোমার পরিচয় হতে পারে।”
আমি হয়তো অনেক সময় নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছি, কিন্তু সে আমার ওপর বিশ্বাস হারায়নি। বারবার পুশ করেছে, উৎসাহ দিয়েছে, আমার কাজকে গুরুত্ব দিয়েছে এবং সবচেয়ে বড় কথা—আমাকে মানসিকভাবে ভীষণ সাপোর্ট করেছে। 🥹❤️
আজ আমি আবার আমার ভালোবাসার কাজটায় ফিরতে পেরেছি—এর পেছনে তার অবদান অনেক বেশি।
অন্তর, আমাকে আবার নিজের স্বপ্নের কাছে ফিরিয়ে আনার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ❤️
তোমার এই বিশ্বাস আর সাপোর্ট আমার জন্য অনেক বড় শক্তি।
ইনশাআল্লাহ, সামনে আরও ভালো কিছু হবে।
আমার এই ছোট্ট কাজটাই একদিন অনেক বড় কিছু হয়ে উঠবে—এই বিশ্বাসটা এখন আমার নিজেরও আছে। 🌸🎨

11/08/2026

নতুন আরেকটি শাড়ির কাজ করছি এবং এই শাড়িতে সিকোয়েন্স হ্যান্ড পেইন্ট দুইটা একসাথেই থাকছে 🥰
HandPaintedSaree

Address

মিরপুর ৬০ ফিট Dhaka
Barishal

Telephone

+8801846590594

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rup Rong Noksha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share