09/02/2026
এক দুঃস্বপ্ন
-তানিয়া
এত স্বপ্ন এত আশা কোথায় গেল
সব কিছু শেষ করে এক দুঃস্বপ্ন যেন হাত বাড়াল
ইনসাফের রাষ্ট্র কায়েম করতে এসে
সবাইকে কাঁদিয়ে চলে গেলে অবশেষে।
ছাত্র-জনতা-শিশু-কিশোর সবাইকে তুমি করেছিলে আপন
তোমার মৃত্যুতে তুমি হেসে গেছো কাঁদিয়ে ভুবন
সততার কথা,দুর্নীতর কথা,চাঁদাবাজদের কথা-
শত্রু মনে করে ওরা তোমাকে বাঁচতে দেয়নি
বুকের ভিতর যে প্রচন্ড কষ্ট হয় তোমার কথা ভাবলে
তুমি জানলে না কি করে গেলে তুমি -তোমার চোখের আড়ালে।
কেন চেয়েছিলে তুমি এই সর্বনাশ
বীরের মৃত্যু কামনা করে দিলে মৃত্যুর গলায় ফাঁস
ভেবেছিলে হবে নির্বাচন, জয় হবে তোমার ৮- আসন
হাসিমুখে মৃত্যুকে বরণ করে ছিঁড়ে নিলে সেই বাঁধন
তোমার মৃত্যুতে ঘোষণা হয়েছে রাষ্ট্রীয় শোক
তুমি অমর, তুমি স্বার্থপর আমাদের যা কিছুই হোক
সবার মনের কোন কোঠায় রইলে তুমি এক গভীর দীর্ঘশ্বাসে
অবসন্ন মন, ক্লান্ত দেহ সময় গড়িয়ে যায় অবশেষে
আমি শুধু ভাবি আর চেয়ে থাকি -বাকরুদ্ধ নয়নে
কেন তুমি ধরা দিলে এভাবে আমার কলমের লিখনে
এত লিখি এত ভাবি কিছুই দেয়না প্রশান্তি
কালের নিষ্ঠুরতায় হয়তো তুমি একদিন হারিয়ে যাবে -এতটুকু পেতে স্বস্তি।