19/06/2026
সঠিক মানুষ খুঁজতে গিয়ে কারো কারো জিবনে ৬ ৭ বার প্রেম আসতে পারে। এতে খারাপ কিছু নেই তবুও অপেক্ষা করো সঠিক মানুষটির জন্য। কারন পুরো জীবন যার সাথে তোমার কাটাতে হবে, সে মানুষ টক্সিক কিনা, সে মানুষ হিসেবে কেমন তা বুঝতেও তোমার ১বছর লেগে যাবে। তাই কে কি বললো কাকে ঠকালে কাকে জিতিয়ে দিলে এসব না ভেবে তোমার জন্য সঠিক মানুষটি খুঁজো। পুরো জীবনের প্রশ্ন যেখানে, সেখানে বিয়ে নিয়ে একদমই তারাহুরো করো না। অতীতে ৬,৭ টা প্রেম করা একদমই খারাপ না, বরং খারাপ হবে তখন যখন কেউ একই সাথে ৬, ৭ টা প্রেম করবে । কথা তিতা হলেও এটাই সত্যি। আমি আমার জিবনে এমন অনেক মেয়ে দেখেছি যারা নিজেদের জীবনটা
সাময়িক ভাবে সুন্দর করার জন্য নাকের ডগায় ছেলেদের নাচায়। তাদের এক একটা সোস্যাল একাউন্টে এক একটা বয়ফ্রেন্ড থাকে তাদের খুব নিখুঁত অভিনয় থাকে। তাই এই অভিনয়ের যুগে সঠিক মানুষ আসতে একটু সময় লাগতে পারে, অপেক্ষা করো আসবেই। কেউ তোমাকে ঠকিয়েছে বলে নিজেকে নিয়ে ভাবা বন্ধ করে দিও না, জীবন অদ্ভুত রকমের সুন্দর। সমসাময়িক ভাবে কষ্ট হলেও, জীবন একদিন তোমাকে মিরাক্কেলের মতো বদলে দিবে।
আমি আমার জীবনের মূল্যবান দুটি বছর ভুল মানুষের সাথে ছিলাম, যে সব সময় আমাকে দাবিয়ে রাখতো। নিজেকে একদমই শূন্য মনে হতো। অথচ তোমাদের ভাইয়া আমার জীবন আসার পর আমার ভিতরের যত গুন রয়েছে এক কথায় টেনে টেনে বের করেছে। বিয়ে মানে নিজেকে আবব্ধ করে রাখা না, সঠিক মানুষ তোমাকে সঠিক ভাবে উড়তে শেখাবে, প্রয়োজনে তার দুটো ডানা কেটেও তোমাকে লাগিয়ে দিবে শুধু সময়ের অপেক্ষা❤️
সবাই কষ্ট করে মাশা আল্লাহ বলে যেও, নাহলে ২ মিনিট যেতে না যেতেই ঝগড়া বেজে যাবে🥀