Mehu's Dairy

Mehu's Dairy Live with Smile & Fun

29/05/2026

কালবৈশাখী ঝড়ের তান্ডব,,,,,, 🗯️🗯️💨💨

আরাফার রাতের আমল (৮ জিলহজ সূর্যাস্তের পর থেকে ফজর পর্যন্ত):১. নিয়ত ও প্রস্তুতিঅন্তর থেকে নিয়ত করুন:"হে আল্লাহ! এই রাত ও...
25/05/2026

আরাফার রাতের আমল (৮ জিলহজ সূর্যাস্তের পর থেকে ফজর পর্যন্ত):

১. নিয়ত ও প্রস্তুতি

অন্তর থেকে নিয়ত করুন:

"হে আল্লাহ! এই রাত ও আগামী দিনের বরকত যেন আমি পুরোপুরি কুড়িয়ে নিতে পারি।”

হালকা খাবার খান, ৩য় করে ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত করুন।

২. ঈশা ও তাহাজ্জুদ সালাত

ছেলেরা জামাআতে ঈশা সালাত পড়ুন, মেয়েরা আউয়াল ওয়াক্তে পড়ার চেষ্টা করুন।

শেষ রাতে ঘুম থেকে উঠে ২, ৪ বা ৮ রাকাআত তাহাজ্জুদ পড়ুন।

প্রতিটি রাকাআত ধীরে ধীরে খুশু-খুযু সহকারে পড়ুন।

৩. দোয়া - ইস্তিগফার - জিকির

দোয়া করুন মন খুলে।

ইস্তিগফার করুন ১০০০+ বার।

দরুদ পাঠ করুন ৫০০+ বার।

আরাফার দিনের আমল (ফজর থেকে সূর্যাস্ত পর্যন্ত):

১. সেহরি ও ফজর

রাতে সেহরি করে রোজা রাখুন। (আরাফার রোজা দুই বছরের গোনাহ মাফের কারণ!)

রোজা না রাখা সম্ভব হলে অন্তত নিয়ত রাখুন।

২. ফজরের নামাজ পড়ুন সময়মতো

৩. তাকবিরে তাশরিক (৯-১৩ জিলহজ)

ফজরের নামাজের পর:

الله أكبر، اللهُ أَكْبَرُ، لا إلهَ إِلَّا اللهُ، وَاللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، وَاللَّهِ الْحَمْدُ

৪. আরাফার বিশেষ দোয়া

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

৫. আতরকৃত যিকিরসমূহ (বিভিন্ন বার পড়া উচিত):

তাসবিহ – ১০০ বার : سُبْحَانَ اللهِ

তাহমিদ – ১০০ বার : الْحَمْدُ لله

তাকবীর – ১০০ বার : الله أكبر

তাহলিল – ১০০ বার : لَا إِلَهَ إِلَّا اللهُ

৬. কুরআন তিলাওয়াত

অন্তত এক পারা বা যত পারেন পড়ুন মনোযোগ দিয়ে।

৭. নিজেকে গড়ার নিয়ত করুন

এই দিনটি নিজের জীবন পরিবর্তনের নতুন পরিকল্পনার জন্য ব্যয় করুন।

৮. দোয়া লিস্ট তৈরি করুন

নিজের জন্য, পরিবার, বন্ধু, উম্মাহ, গুনাহ মাফ, জান্নাতের জন্য দোয়া লিখে নিন ও পড়ুন।

আরাফার দিন ও রাতের এই আমলগুলো যথাসাধ্য পালন করার চেষ্টা করুন। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে নেন। আমীন!


@

🌿 আরাফার দিন — দু'আর দিন, ক্ষমা লাভের দিন, রবের নিকটবর্তী হওয়ার দিন আরাফার দিন বছরের অন্যতম শ্রেষ্ঠ দিন। এই দিনটি আবার আ...
25/05/2026

🌿 আরাফার দিন — দু'আর দিন, ক্ষমা লাভের দিন, রবের নিকটবর্তী হওয়ার দিন

আরাফার দিন বছরের অন্যতম শ্রেষ্ঠ দিন। এই দিনটি আবার আসতে প্রায় ৩৫৯/৩৬০ দিন অপেক্ষা করতে হবে। তাই এই মহামূল্যবান দিনটিকে কোনোভাবেই অবহেলা করা উচিত নয়।

রাসূল ﷺ বলেছেন:

“আরাফার দিনের চেয়ে এমন কোনো দিন নেই, যেদিন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন।”
— সহিহ মুসলিম

এই দিন বেশি বেশি দোয়া করুন, ইস্তিগফার করুন, তাওবা করুন। চোখের পানি ফেলে আল্লাহর কাছে চান। চোখে পানি না এলে অন্তত ভাঙা হৃদয়ে, বিনয়ের সাথে নিজের অসহায়ত্ব প্রকাশ করুন।

🌷 আরাফার দিনের সর্বোত্তম দোয়া

لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

উচ্চারণ:
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া 'আলা কুল্লি শাইয়িন ক্বাদীর।

অর্থ:
“আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তিনি এক, তাঁর কোনো অংশীদার নেই। সমস্ত রাজত্ব তাঁর, সমস্ত প্রশংসাও তাঁর, আর তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান।”

রাসূল ﷺ বলেছেন:

“আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ আরাফার দিনে যে দোয়া সবচেয়ে বেশি করেছি, তার মধ্যে সর্বোত্তম হলো এই দোয়া।”
— জামে আত-তিরমিযি

এই দোয়াটি অর্থসহ মুখস্থ করে নিন এবং বারবার পড়ুন।

📖 কুরআনের নির্দেশ

আল্লাহ তাআলা বলেন:

ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ

“তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।”
— সূরা গাফির: ৬০

আল্লাহ তাআলা আরও বলেন:

“আমার বান্দারা যখন আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে, তখন আমি তো নিকটেই আছি। আহ্বানকারী যখন আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই।”
— সূরা আল-বাকারাহ: ১৮৬

🤲 কী কী দোয়া করবেন?

🌿 নিজের গুনাহ ও হিদায়াতের জন্য

▫️ হে আল্লাহ, আমার প্রকাশ্য ও গোপন সকল গুনাহ ক্ষমা করে দিন।

▫️ হে আল্লাহ, আমার অন্তরকে শুদ্ধ করে দিন। রিয়া, হিংসা, অহংকার ও সকল মন্দ স্বভাব থেকে আমাকে রক্ষা করুন।

▫️ হে আল্লাহ, আমাকে হিদায়াত দান করুন এবং হিদায়াতের উপরই মৃত্যু দান করুন।

▫️ হে আল্লাহ, আপনাকে সন্তুষ্ট করে এমন জীবন আমাকে দান করুন।

▫️ হে আল্লাহ, আমাকে সর্বাবস্থায় আপনার মুখাপেক্ষী বানিয়ে দিন।

🌿 দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য

▫️ হে আল্লাহ, আমার দুনিয়াও সুন্দর করে দিন, আখিরাতও সুন্দর করে দিন।

▫️ হে আল্লাহ, আমাকে কষ্টের স্থান থেকে শান্তির স্থানে নিয়ে যান।

▫️ হে আল্লাহ, কিয়ামতের দিন আমার মুখমণ্ডল উজ্জ্বল করুন এবং আমার আমলনামা ডান হাতে দিন।

▫️ হে আল্লাহ, আমাকে এমন জীবন দিন, যা আপনার সন্তুষ্টির কারণ হয়।

🌿 জান্নাত ও জাহান্নাম থেকে মুক্তির জন্য

▫️ হে আল্লাহ, আমাকে জান্নাতুল ফিরদাউস দান করুন।

▫️ হে আল্লাহ, আমাকে জাহান্নাম, কবরের আযাব ও কিয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা করুন।

▫️ হে আল্লাহ, পুলসিরাত সহজ করে দিন এবং আপনার রহমতের ছায়ায় স্থান দিন।

🌿 মা-বাবা ও পরিবারের জন্য

▫️ হে আল্লাহ, আমার মা-বাবাকে ক্ষমা করুন এবং তাদের উপর রহম করুন।

▫️ হে আল্লাহ, আমার পরিবারকে দ্বীনের উপর অটল রাখুন।

▫️ হে আল্লাহ, আমাদের ঘরে বরকত, শান্তি ও রহমত নাজিল করুন।

▫️ হে আল্লাহ, আমাদেরকে নেককার সন্তান দান করুন এবং তাদেরকে দ্বীনের খাদেম বানান।

🌿 স্বামী-স্ত্রীর সম্পর্কের জন্য

▫️ হে আল্লাহ, আমাদের স্বামী-স্ত্রীকে একে অপরের জন্য চক্ষুশীতলকারী বানিয়ে দিন।

▫️ হে আল্লাহ, আমাদের ভালোবাসা যেন আপনার সন্তুষ্টিকে কেন্দ্র করে হয়।

▫️ হে আল্লাহ, আমাদের অন্তরে পারস্পরিক রহমত, ভালোবাসা ও ক্ষমাশীলতা দান করুন।

▫️ হে আল্লাহ, শয়তান ও সকল অনিষ্ট থেকে আমাদের দাম্পত্য জীবনকে হেফাজত করুন।

🌿 রিজিক ও জীবিকার জন্য

▫️ হে আল্লাহ, আমাকে হালাল ও প্রশস্ত রিজিক দান করুন এবং তাতে বরকত দিন।

▫️ হে আল্লাহ, অভাবে যেন ঈমান না হারাই এবং প্রাচুর্যে যেন অহংকারী না হই।

▫️ হে আল্লাহ, আমাকে মানুষের মুখাপেক্ষী করবেন না।

🌿 ইলম ও ইবাদতের জন্য

▫️ হে আল্লাহ, আমাকে কুরআনের সাথী বানান।

▫️ হে আল্লাহ, সালাতের মাধুর্য ও খুশু-খুযু দান করুন।

▫️ হে আল্লাহ, আমার সময়ের মধ্যে বরকত দিন।

▫️ হে আল্লাহ, আমাকে সহিহ ইলম দান করুন এবং সেই ইলম অনুযায়ী আমল করার তাওফিক দিন।

🤍 হৃদয়ের গভীর থেকে বলুন

▫️ হে আল্লাহ, আমি অক্ষম, আপনি সর্বশক্তিমান; আমাকে পথ দেখান।

▫️ হে আল্লাহ, আমি বারবার ভুল করি, কিন্তু আপনার কাছেই ফিরে আসি।

▫️ হে আল্লাহ, আপনি ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই।

▫️ হে আল্লাহ, আমি জানি না আমি জান্নাতের উপযুক্ত কি না, তবুও আপনার রহমতে জান্নাত চাই।

▫️ হে আল্লাহ, আপনার কাছে আমি আপনাকেই চাই।

▫️ হে রব, আমি অযোগ্য হতে পারি, কিন্তু আপনি তো পরম দয়ালু।

🌸 দোয়ার কিছু আদব

▫️ আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করুন।

▫️ রাসূল ﷺ-এর উপর দরুদ পাঠ করুন।

▫️ নিজের গুনাহ স্বীকার করুন।

▫️ বিনয়ের সাথে বারবার দোয়া করুন।

▫️ একই দোয়া বারবার করতে সংকোচ করবেন না।

▫️ দোয়ার শেষে আবার দরুদ পাঠ করুন।

🤲 বারবার বলুন—

হে আল্লাহ, আপনি কবুল করে নিন।

হে আল্লাহ, আপনি কবুল করে নিন।

হে আল্লাহ, আপনি কবুল করে নিন।

কোনো শর্ত নেই। নিজের ভাষায়, নিজের কষ্ট, স্বপ্ন, ভয়, আশা— সবকিছু আল্লাহর কাছে খুলে বলুন। তিনি আপনার অন্তরের কথাও জানেন।

আল্লাহ তাআলা আমাদের সকলের তাওবা, ইবাদত, দোয়া ও আশা-আকাঙ্ক্ষা কবুল করুন। আমীন। 🤍

এবং অবশ্যই আপনার এই ভাইটিকেও দোয়ার মধ্যে স্মরণ রাখবেন। 🤲

সওয়াবের নিয়তে শেয়ার করুন, যেন আরও মানুষ এই মহামূল্যবান দিনের ফজিলত ও দোয়ার গুরুত্ব সম্পর্কে জানতে পারে এবং উপকৃত হতে পারে। 🌿

©Raqi Rahat Al Ahnaf

শুভ দুপুর।। 🍲🍲🍲
08/05/2026

শুভ দুপুর।। 🍲🍲🍲

দুপুর ২ টা।
02/05/2026

দুপুর ২ টা।

পাকা পেঁপে একটি অত্যন্ত পুষ্টিকর ফল, যা হজমশক্তি বৃদ্ধি, কোষ্ঠকাঠিন্য দূর এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে দারুণ কার্যকর । এতে থ...
24/04/2026

পাকা পেঁপে একটি অত্যন্ত পুষ্টিকর ফল, যা হজমশক্তি বৃদ্ধি, কোষ্ঠকাঠিন্য দূর এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে দারুণ কার্যকর । এতে থাকা ভিটামিন এ, সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হার্ট ভালো রাখে এবং চোখের জ্যোতি উন্নত করে । নিয়মিত পাকা পেঁপে খেলে ত্বক উজ্জ্বল হয় এবং শরীর ডিটক্সিফাই বা বিষমুক্ত হয় ।
পাকা পেঁপে খাওয়ার প্রধান উপকারিতাগুলো নিচে দেওয়া হলো:
হজমশক্তি ও কোষ্ঠকাঠিন্য দূর: পাকা পেঁপেতে থাকা প্যাপাইন (Papain) নামক এনজাইম প্রোটিন হজমে সহায়তা করে এবং উচ্চ ফাইবার কোষ্ঠকাঠিন্য ও পেটের গ্যাস বা অম্বল দূর করে।
ওজন নিয়ন্ত্রণ: পাকা পেঁপেতে ক্যালোরি খুব কম (১০০ গ্রামে মাত্র ৪৩ ক্যালোরি) কিন্তু ফাইবার বেশি, যা পেট ভরা রাখে এবং ওজন কমাতে সাহায্য করে ।
হার্টের স্বাস্থ্য: পেঁপেতে থাকা পটাশিয়াম, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে হৃদরোগের ঝুঁকি কমায়।
রোগ প্রতিরোধ ক্ষমতা: ভিটামিন সি এবং এ-এর সমৃদ্ধ উৎস হওয়ায় এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে।
ত্বক ও চোখের যত্ন: পাকা পেঁপেতে থাকা বিটা-ক্যারোটিন ও ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখে এবং ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে ও ব্রণ দূর করতে সাহায্য করে।
ক্যানসার প্রতিরোধ: এতে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে।
লিভারের স্বাস্থ্য: প্রতিদিন সকালে খালি পেটে পাকা পেঁপে খাওয়া লিভারের জন্য ভালো বলে।

19/04/2026

"ছুটির দিনে বেশি ঘুমাইলে দিনশেষে মনে হয়, আনপ্রোডাকটিভ একটা দিন গেলো। কম ঘুমাইলে মনে হয়, ছুটির দিনেও শান্তিমতো ঘুমাইতে পারলাম না।

বাইরে গেলে গরম লাগে, ঘরে থাকলে বোরিং লাগে।

রিলস দেখতে গিয়ে দেখি, প্রিয় ফলগুলা সব চরিত্রহীন, দিনরাত বাটপারি করে বেড়াচ্ছে।

পড়ালেখা ভালো লাগে না। কোনো কোর্স করতে ভালো লাগে না। কাজ করতে ভালো লাগে না।

ভালো লাগে শুধু খাইতে। কিন্তু খাইলে মোটা হয়ে যাই। মোটা হইলেও ভালো লাগে না।

বড় হয়ে গেলে কিচ্ছু ভালো লাগে না। আপনারা কেউ বড় হবেন না প্লিজ।" 😥😥
C

19/04/2026

জীবন চলার পথ সহজ নয়,এটাকে সহজ করে নিতে হয়।☺️

18/04/2026

আল্লাহ সর্বউত্তম পরিকল্পনাকারি।🌸🌸🌸

18/04/2026

মেয়ে,
তুমি বড় হও। উচ্চশিক্ষিত হও। উচ্চশিক্ষিত হয়ে তুমি ঘরে বসে বসে মশা তাড়াবে বা কী করবে— I Don't caree.
But, Education is important—for 'YOU'.

তোমার একটা ব্যাকবোন না থাকলে তোমার বাজে সময়ে নিজেকে প্রচন্ড ভ্যালুলেস ফিল হবে

No, I have nothing to sell. I'm practicing no agenda.

I Just want the best for you.

Keep your head high even the thunders are striking all over...

©Tamjid Arafat

Address

Barisal

Alerts

Be the first to know and let us send you an email when Mehu's Dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category