13/04/2026
💥 মাস্টার্স নিয়ে সেরা তথ্যবহুল পোস্ট 💥
----------------------------------------------
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স কোর্সটি প্রধানত ০২ ধরনের,
১. মাস্টার্স (নিয়মিত)
২. মাস্টার্স (প্রাইভেট)
মাস্টার্স (নিয়মিত) এবং মাস্টার্স(প্রাইভেট) এর,
✅সার্টিফিকেট এর মান একই
✅বই এবং সিলেবাস একই
✅গ্রেডিং সিস্টেম একই
✅চাকুরির ক্ষেত্রে গুরুত্ব একই
❌কোর্স ফি ভিন্ন
মাস্টার্স(নিয়মিত) তে ভর্তি হলে ক্লাস করতে হবে। প্র্যাকটিক্যাল এবং অ্যাসাইনমেন্ট করতে হবে। ৬০% উপস্থিতি থাকতে হবে।
মাস্টার্স (প্রাইভেট) এ ভর্তি হলে, শুধুমাত্র পরীক্ষা দিতে হবে। ক্লাস করার দরকার নাই। ক্লাস করতে হবেনা।
তারমানে যাঁরা চাকুরিজীবী এবং ব্যস্তময় জীবন পার করে তাঁদের জন্য মাস্টার্স(প্রাইভেট) একটা ভালো সুযোগ।
কিন্তু আফসোসের বিষয় হলো,
মাস্টার্স (প্রাইভেট) সকল ডিপার্টমেন্টের স্টুডেন্টরা করতে পারেনা। কারণ হলো, সকল ডিপার্টমেন্টের বিষয়গুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স (প্রাইভেট) এ পড়ানো হয়না।
যে বিষয়গুলো মাস্টার্স(প্রাইভেট) এ সাধারণত থাকেঃ
বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, আরবি, ইসলামিক স্টাডিজ, সংস্কৃত, পালি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ইত্যাদি।
যেহেতু এ বিষয়গুলোতে প্রাকটিক্যাল, ব্যবহারিক বা অ্যাসাইনমেন্টের কোন ঝামেলা নেই - তাই এগুলোতে ক্লাস না করলেও হয়। কলেজে না গেলেও চলে। তাই এগুলোই মাস্টার্স প্রাইভেটের অন্তর্ভুক্ত।
কিন্তু সাইন্স ডিপার্টমেন্টের বিষয়গুলো মাস্টার্স প্রাইভেটে নেই বললেই চলে।
এবার প্রশ্ন আসছে আপনাদের,
তাহলে তো সাইন্স ডিপার্টমেন্টরা মাস্টার্স (প্রাইভেট) করতেই পারবেনা!!
পারবেনা - কথাটি ভুল।
পারবে কিন্তু তাকে সাবজেক্ট পরিবর্তন করে মাস্টার্স করতে হবে। অর্থাৎ - কেউ চাইলেই Zoology থেকে অনার্স করে, মাস্টার্স (প্রাইভেট) এ Political Science থেকে মাস্টার্স করতে পারবে।
ব্যাপারটা দারুণ তাইনা?😀
এতে কি চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা হবে?
হ্যাঁ হবে। আপনি আপনার ডিপার্টমেন্টভিত্তিক কোনো চাকুরি পর্যায়ে গিয়ে জব করতে পারবেন না। যেমন ধরেন, আপনি প্রাণিবিদ্যা থেকে অনার্স করে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে মাস্টার্স করলে প্রাণিবিদ্যার টিচার হতে পারবেন না। এমনকি আপনি প্রাণিবিজ্ঞান থেকে অনার্স শেষ করেও - রাষ্ট্রবিজ্ঞান নিয়ে মাস্টার্স করার কারণে মৎস্য অধিদপ্তরে চাকরি করতে পারবেন না। তবে আপনি মাস্টার্স এর বিষয় পরিবর্তন করলে সরকারি চাকরিগুলোতে পরীক্ষা দিতে পারবেন এবং সরকারি অনেক চাকরিও করতে পারবেন।
জেনে রাখুনঃ
◾জাতীয় বিশ্ববিদ্যালয় আগে মাস্টার্স নিয়মিততে আবেদন ও ভর্তি শুরু হয়। এরপর মাস্টার্স প্রাইভেটে।
◾যারা প্রাথমিক অবস্থায় মাস্টার্স নিয়মিত তে আবেদন করে - কেবলমাত্র পরবর্তীতে রিলিজ স্লিপে তিনটি কলেজ চয়েজ দেয়ার অধিকার তাদের।
◾মাস্টার্স নিয়মিততে ভর্তি শেষ করার পর - পুনরায় মাস্টার্স নিয়মিত তে ভর্তি হওয়ার সুযোগ দিবে নাকি দিবেনা - সেটা সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ের ব্যাপার।
◾মাস্টার্স নিয়মিতদের ভর্তি শেষ করার পরেই মাস্টার্স প্রাইভেটে আবেদন শুরু হবে।
আচ্ছা রাসেল ভাই,
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করে,
ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কি মাস্টার্স করা যাবে?
🔴 হ্যাঁ ভাইয়া যাবে। তবে বিষয়টি শর্তসাপেক্ষ। যদি মাস্টার্স ভর্তির জন্য ঢাকা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আসন ফাঁকা থাকে তবে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সেখানে মাস্টার্স এর জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনার যে যোগ্যতা থাকতে হবে সেটা বিশ্ববিদ্যালয়ের আবেদন যোগ্যতায় বলে দিবে।
সাধারণত,
◾GPA ক্যাটাগরির পরীক্ষাগুলোতে কমপক্ষে 3.50 এবং CGPA ক্যাটাগরির পরীক্ষাগুলোতে 3.25 পেতে হয়।
◾ কোনো পরীক্ষায় দ্বিতীয় শ্রেণিতে পাশ গ্রহণযোগ্য হয়না।
◾শুধু যোগ্যতা থাকলেই হবে না, আপনার অনার্স এর পত্রগুলোর উপরে একটি ভর্তি পরীক্ষা হবে MCQ বা Short Question আকারে, সেই পরীক্ষাতেও টিকতে হবে।
এরপর সাক্ষাৎকারও নিবে।
এবং তখনই আপনি এই ঢাকা, রাজশাহী সহ এই বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে পারবেন। এমনকি আপনার যদি অনেক টাকা থাকে আপনি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকেও মাস্টার্স করতে পারবেন।
কখন এই বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা নিচ্ছে, কখন আবেদন করতে হবে - এগুলো বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশ করে। আপনাকে নজর রাখতে হবে জানুয়ারি - মে পর্যন্ত।
তবে আসন সংখ্যা খুবই সীমিত থাকে।
দশ - পঞ্চাশজন নেয় মাত্র।
Thank You Sir,
For This Kind Information.
But Last Question is,
" প্রিলিমিনারি টু মাস্টার্স " - জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই কোর্সটা কিসের?
এই কোর্সটা মূলত যারা ডিগ্রি থেকে মাস্টার্স করতে চায়। তাদেরকে আগে প্রিলিমিনারি টু মাস্টার্সে একবছর পড়তে হয়। তারপর ফাইনাল মাস্টার্স করতে পারে। সরাসরি তাঁরা প্রিলি টু মাস্টার্স কমপ্লিট না করে - মাস্টার্স ফাইনাল কমপ্লিট করতে পারেনা।
আরো একটা কথা জেনে রাখো, মাস্টার্সের প্রথম পর্ব ও শেষ পর্বের একটা হিসাব আছে,
হিসাবটা হলো - অনার্সে যেমন একটা ইয়ারে ফেল থাকলে আরেকটা ইয়ারে উঠে গেছো। মাস্টার্সে এমন সুযোগ নেই। মাস্টার্সে প্রথম পর্বতে ফেল করলে শেষ পর্বে উঠতে পারবা না। প্রথম পর্বতেই আবার থাকতে হবে ইয়ার লস দিয়ে 🥺
যারা কষ্ট করে পুরো পোস্টটি পড়েছেন,
সত্যি করে বলেন তো, মাস্টার্স নিয়ে এত তথ্যবহুল কোন পোস্ট কোথাও দেখছেন?
Iam sure, দেখেন নি।
তাই একটা ধন্যবাদ তো পেতেই পারি।