ইনসাফ যুব পাঠাগার ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্র

  • Home
  • Bangladesh
  • Barishal
  • ইনসাফ যুব পাঠাগার ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্র

ইনসাফ যুব পাঠাগার ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্র Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ইনসাফ যুব পাঠাগার ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, Cultural Center, Thana More, Jhalakathi Sadar, Jhalakathi, Barishal.

আজ বাংলা সাহিত্যের এক নক্ষত্র অবিনশ্বর শক্তিমান কবি ও সমাজনেত্রী বেগম সুফিয়া কামাল এর জন্মদিন। তিনি ১৯১১ খ্রিষ্টাব্দের ...
20/06/2026

আজ বাংলা সাহিত্যের এক নক্ষত্র অবিনশ্বর শক্তিমান কবি ও সমাজনেত্রী বেগম সুফিয়া কামাল এর জন্মদিন। তিনি ১৯১১ খ্রিষ্টাব্দের আজকের এই দিনে বরিশালের শায়েস্তাবাদে এক অভিজাত পরিবারে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস কুমিল্লায়। তার পিতা সৈয়দ আবদুল বারি পেশায় ছিলেন উকিল। সুফিয়ার যখন সাত বছর বয়স তখন তার পিতা গৃহত্যাগ করেন। নিরুদ্দেশ পিতার অনুপস্থিতিতে তিনি মা সৈয়দা সাবেরা খাতুনের স্নেহ-পরিচর্যায় লালিতপালিত হতে থাকেন।

যে সময়ে মুসলিম মেয়েরা শিক্ষা-দীক্ষায় ছিল একেবারেই পশ্চাৎপদ, সে সময়ে সুফিয়া কামালের মতো স্বশিক্ষিত ও সমাজপ্রগতি-সচেতন নারীর আবির্ভাব ছিল এক অসাধারণ ব্যাপার। শায়েস্তাবাদে নানার বাড়ির রক্ষণশীল অভিজাত পরিবেশে বড় হলেও সুফিয়া কামালের মনোগঠনে দেশ, দেশের মানুষ ও সমাজ এবং ভাষা ও সংস্কৃতি মূল প্রেরণা হিসেবে কাজ করেছে। সুফিয়া কামাল তেমন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেননি। তখনকার পারিবারিক ও সামাজিক প্রতিবেশে বাস করেও তিনি নিজ চেষ্টায় হয়ে ওঠেন স্বশিক্ষিত ও সুশিক্ষিত। বাড়িতে উর্দুভাষার চল থাকলেও নিজ উদ্যোগেই তিনি বাংলা ভাষা শিখে নেন।

তিনি ১৯২২ সালে ১১ বছর বয়সে সৈয়দ নেহাল হোসেন কে বিবাহ করে করেন ( সম্পর্কে ছিল জ্ঞাতিভাই)। পরে তিনি ‘সুফিয়া এন হোসেন’ নামে পরিচিত হন। সৈয়দ নেহাল হোসেন সুফিয়াকে সমাজসেবা ও সাহিত্যচর্চায় উৎসাহ দেন। সাহিত্য ও সাময়িক পত্রিকার সঙ্গে সুফিয়ার যোগাযোগও ঘটিয়ে দেন তিনি। ফলে তিনি বাংলা ভাষা ও সাহিত্যে আগ্রহী হয়ে ওঠেন। ১৯২৩ খ্রিষ্টাব্দে তিনি রচনা করেন তার প্রথম গল্প ‘সৈনিক বধূ’, যা বরিশালের তরুণ পত্রিকায় প্রকাশিত হয়। সৈয়দ নেহাল হোসেন মারা যান ১৯৩২ সালে। স্বামী সৈয়দ নেহাল হোসেনের মৃত্যুর পর তিনি কোলকাতার একটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা শুরু করেন। তিনি ১৯৩৯ সালে ২৮ বছর বয়সে কামাল উদ্দিন এম এস সি — কে বিয়ে করেন করেন প্রথম পক্ষে সুফিয়া কামালের কোনো সন্তান থাকলেও দ্বিতীয় বিয়ে তাদের ঘর আলোকিত করে আছে একটি কন্যা সন্তান জন্মনেয় যার নাম রাখেন 'সুলতানা কামাল'।

১৯২৯ খ্রিষ্টাব্দে সুফিয়া কামাল বেগম রোকেয়া প্রতিষ্ঠিত মুসলিম মহিলা সংগঠন ‘আঞ্জুমান-ই-খাওয়াতিন-ই-ইসলাম’-এ যোগ দেন। এখানে নারীশিক্ষা ও সামাজিক সংস্কারসহ নারীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হতো। বেগম রোকেয়ার সামাজিক আদর্শ সুফিয়াকে আজীবন প্রভাবিত করেছে। তিনি রোকেয়ার ওপর অনেক কবিতা রচনা করেন এবং তার নামে মৃত্তিকার ঘ্রাণ শীর্ষক একটি সঙ্কলন উৎসর্গ করেন। তিনি ‘রোকেয়া সাখাওয়াত স্মৃতি কমিটি’ গঠনে সহায়তা করেন, যার প্রস্তাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা হল ‘রোকেয়া’ তার নামে করা হয়। তিনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছিলেন।

সুফিয়া কামালে কাব্য গ্রন্থ হচ্ছে : মোর যাদুদের সমাধির পরে, মায়াকাজল, মন ও জীবন, সাঁঝের মায়া, মৃত্তিকার ঘ্রাণ, উদাত্ত পৃথিবী, অভিযাত্রিক, প্রশস্তি ও প্রার্থনা।

গল্প গ্রন্থ: কেয়ার কাটা

উপন্যাস: অন্তরা

শিশুতোষ: ইতল-বিতল এবং নওলকিশোরের দরবারে।

মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ: একাত্তরের ডায়েরি

পুরস্কার :
তিনি সাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, নাসির উদ্দিন স্বর্ণপদক লাভ করেন।

সুফিয়া কামাল বাংলাদেশের বিশিষ্ট মহিলা কবি ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ। নারী আন্দোলনে ব্রতী হয়ে তিনি শুধু কবি হিসেবেই বরণীয় হননি, জননী সম্ভাষণেও ভূষিত হয়েছেন। তিনি ১৯৯৯ সালের ২০ এ নভেম্বরে ঢাকায় পরলোকগমন করেন।

মাওলানা আইনুদ্দিন আল আজাদ (রহ.) ছিলেন ইসলামী সংগীত ও সাংস্কৃতিক আন্দোলনের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব, যিনি শিল্প ও সংস্ক...
18/06/2026

মাওলানা আইনুদ্দিন আল আজাদ (রহ.) ছিলেন ইসলামী সংগীত ও সাংস্কৃতিক আন্দোলনের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব, যিনি শিল্প ও সংস্কৃতিকে ইসলামী আদর্শ প্রচারের একটি শক্তিশালী মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

আজও তাঁর লেখা ও গাওয়া অনেক সংগীত বাংলাদেশের ইসলামী সাংস্কৃতিক পরিমণ্ডলে সমানভাবে জনপ্রিয়। নতুন প্রজন্মের বহু শিল্পী তাঁর গান পরিবেশন করেন এবং তাঁকে ইসলামী জাগরণী সংগীতের অন্যতম পথিকৃৎ হিসেবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি শুধু শিল্পী ছিলেন না; একজন দক্ষ গ্রাফিক ডিজাইনার ও সাংস্কৃতিক উদ্যোক্তাও ছিলেন। ইসলামী সংস্কৃতি ও আদর্শভিত্তিক সামাজিক পরিবর্তনের স্বপ্ন তিনি শিল্প-সংস্কৃতির মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা করেছেন।

#ইনসাফযুবপাঠাগারওসাংস্কৃতিকচর্চাকেন্দ্র

প্রেস বিজ্ঞপ্তিযুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধন লাভ করলো ‘ইনসাফ যুব পাঠাগার ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্র’ঝালকাঠির তরুণদের জ্ঞ...
14/06/2026

প্রেস বিজ্ঞপ্তি

যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধন লাভ করলো ‘ইনসাফ যুব পাঠাগার ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্র’

ঝালকাঠির তরুণদের জ্ঞানচর্চা, পাঠাভ্যাস, সাহিত্য-সংস্কৃতি চর্চা এবং সৃজনশীল বিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠিত “ইনসাফ যুব পাঠাগার ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্র” গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর, ঝালকাঠি কর্তৃক আনুষ্ঠানিক নিবন্ধন সনদ লাভ করেছে।

এই স্বীকৃতি আমাদের জন্য যেমন গৌরবের, তেমনি দায়িত্ব ও কর্তব্যও বহুগুণে বৃদ্ধি করেছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, একটি পাঠাগার, একটি পাঠচক্র, একটি সৃজনশীল উদ্যোগ এবং একদল সচেতন তরুণ মিলেই সমাজে ইতিবাচক পরিবর্তনের ভিত্তি নির্মাণ করতে পারে।

এই অর্জন ইনসাফ যুব পাঠাগার ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সকল সদস্য, শুভানুধ্যায়ী, অভিভাবক, শিক্ষক, পৃষ্ঠপোষক এবং ঝালকাঠিবাসীর সম্মিলিত প্রেরণা ও সহযোগিতার ফল। প্রতিষ্ঠালগ্ন থেকে যাঁরা নানাভাবে উৎসাহ, পরামর্শ ও সহযোগিতা প্রদান করেছেন, তাঁদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আমাদের অঙ্গীকার— পাঠাগারকে কেন্দ্র করে জ্ঞানচর্চা, সাহিত্য, সংস্কৃতি, দক্ষতা উন্নয়ন এবং মানবিক মূল্যবোধসম্পন্ন একটি সচেতন, সৃজনশীল ও দায়িত্বশীল তরুণ প্রজন্ম গড়ে তোলা।

সকলের দোয়া, সহযোগিতা ও শুভকামনা কামনা করছি।

ইনসাফ যুব পাঠাগার ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্র
ঝালকাঠি

#ইনসাফযুবপাঠাগারওসাংস্কৃতিকচর্চাকেন্দ্র #ঝালকাঠী_ইনসাফ_মঞ্চ

জ্ঞানচর্চা, চিন্তার বিনিময় এবং মুক্ত আলোচনার এক প্রাণবন্ত আয়োজনে আজ সম্পন্ন হলো “বাঙালি মুসলমানের মন” গ্রন্থকে কেন্দ্র...
05/06/2026

জ্ঞানচর্চা, চিন্তার বিনিময় এবং মুক্ত আলোচনার এক প্রাণবন্ত আয়োজনে আজ সম্পন্ন হলো “বাঙালি মুসলমানের মন” গ্রন্থকে কেন্দ্র করে আমাদের পাঠচক্র। অংশগ্রহণকারীদের সক্রিয় উপস্থিতি, গভীর বিশ্লেষণ এবং আন্তরিক মতবিনিময় এই আয়োজনকে করেছে আরও সমৃদ্ধ ও অর্থবহ।

বইয়ের বিভিন্ন ভাবনা, ঐতিহাসিক প্রেক্ষাপট, পরিচয় সংকট এবং সমকালীন বাস্তবতা নিয়ে অনুষ্ঠিত আলোচনা আমাদের নতুনভাবে ভাবতে, জানতে ও বুঝতে সহায়তা করেছে।

যারা উপস্থিত থেকে এই আয়োজনকে সফল করেছেন, তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।

দাওয়াত আপনাদের সবাইকে। ❤️🇧🇩   #ইনসাফযুবপাঠাগারওসাংস্কৃতিকচর্চাকেন্দ্র
28/05/2026

দাওয়াত আপনাদের সবাইকে। ❤️🇧🇩


#ইনসাফযুবপাঠাগারওসাংস্কৃতিকচর্চাকেন্দ্র

জুইতা ম্যাগাজিনের প্রথম সংখ্যার প্রকাশপত্র বিতরণ আজ সন্ধ্যা ৭টায়। উপস্থিত থাকবেন জনাব আব্দুল্লাহ আল জাবের, সদস্য সচিব, ইনকিলাব মঞ্চ।

স্থান: মিনি পার্ক, ঝালকাঠী


#জুইতা
#ম্যাগাজিন

25/05/2026

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ইনসাফ যুব পাঠাগার ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের আয়োজনে “কবিতা ও গানে স্মৃতিচারণ” অনুষ্ঠানটি সুন্দর ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে।

কবিতা, গান, আবৃত্তি ও আলোচনায় নজরুলের দ্রোহ, প্রেম, মানবতা ও সাম্যের চেতনায় মুখর ছিল পুরো আয়োজন। সকল অতিথি, অংশগ্রহণকারী ও উপস্থিত শ্রোতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। 🇧🇩❤️

#ইনসাফযুবপাঠাগারওসাংস্কৃতিকচর্চাকেন্দ্র #ঝালকাঠী_ইনসাফ_মঞ্চ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষেইনসাফ যুব পাঠাগার ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের আয়োজনে“কবিতা ও গ...
25/05/2026

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে
ইনসাফ যুব পাঠাগার ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের আয়োজনে
“কবিতা ও গানে স্মৃতিচারণ” অনুষ্ঠানটি সুন্দর ও প্রাণবন্ত পরিবেশে চলমান।

শুরুতে মূল্যবান বক্তব্য রাখেন খালেদ সাইফুল্লাহ ভাই।
এরপর রিনি মিত্র তাঁর সুরেলা গান ও আবৃত্তিতে মুগ্ধ করেন উপস্থিত সবাইকে।
বর্তমানে আলোচনা রাখছেন ইনকিলাব মঞ্চের রায়হান আহমেদ।
আর কিছুক্ষণের মধ্যেই আবৃত্তি পরিবেশন করবেন ইয়াসিন ফেরদৌস ইফতি। নজরুলের দ্রোহ, প্রেম ও মানবতার চেতনায় মুখর হয়ে উঠুক আমাদের সাংস্কৃতিক পথচলা।

#ইনসাফযুবপাঠাগারওসাংস্কৃতিকচর্চাকেন্দ্র

জ্ঞানচর্চা, সংস্কৃতি ও নৈতিক সমাজ গঠনের প্রত্যয়েইনসাফ যুব পাঠাগার ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের নব গঠিত কমিটির সাধারণ সভ...
25/05/2026

জ্ঞানচর্চা, সংস্কৃতি ও নৈতিক সমাজ গঠনের প্রত্যয়ে
ইনসাফ যুব পাঠাগার ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের নব গঠিত কমিটির সাধারণ সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার আন্তরিক আহ্বান জানানো যাচ্ছে।

#ইনসাফযুবপাঠাগারওসাংস্কৃতিকচর্চাকেন্দ্র

আমি চির-বিদ্রোহী বীরবিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির-উন্নত শির!নজরুল প্রেমীদের আগামীকাল দাওয়াত রইলো। #ইনসাফযুবপাঠাগারওসা...
24/05/2026

আমি চির-বিদ্রোহী বীর
বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির-উন্নত শির!

নজরুল প্রেমীদের আগামীকাল দাওয়াত রইলো।

#ইনসাফযুবপাঠাগারওসাংস্কৃতিকচর্চাকেন্দ্র

“ক্ষমতার রাষ্ট্র বনাম জনগণের বাংলাদেশ: আড়ালের ইতিহাসে মজলুম জননেতা মাওলানা ভাসানী” শীর্ষক পাঠচক্রটি সফল ও প্রাণবন্ত পরি...
22/05/2026

“ক্ষমতার রাষ্ট্র বনাম জনগণের বাংলাদেশ: আড়ালের ইতিহাসে মজলুম জননেতা মাওলানা ভাসানী” শীর্ষক পাঠচক্রটি সফল ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়েছে।

আলোচনায় অংশগ্রহণ করেন মওদুদ আহমেদ, মুফতি মাসুম বিল্লাহ, ইয়াসিন ফেরদৌস ইফতি, জাহিদুল ইসলাম, জান্নাতুল ইসলাম, আবদুল্লাহ আল হাসান এবং মাহফুজ খান।

আলোচকবৃন্দ মাওলানা ভাসানীর রাজনৈতিক দর্শন, গণমানুষের প্রতি তাঁর অঙ্গীকার, রাষ্ট্রচিন্তা, শোষণবিরোধী সংগ্রাম এবং বাংলাদেশের ইতিহাসে তাঁর অবদানের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন। পাঠচক্রে অংশগ্রহণকারীরা ইতিহাস, রাজনীতি ও জনমানুষের অধিকার প্রশ্নে গভীর চিন্তা ও মতবিনিময়ের সুযোগ পান।

#ইনসাফযুবপাঠাগারওসাংস্কৃতিকচর্চাকেন্দ্র

Address

Thana More, Jhalakathi Sadar, Jhalakathi
Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইনসাফ যুব পাঠাগার ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share