13/10/2026
রবীন্দ্রনাথ ঠাকুর, যাঁকে বাতিলের চেষ্টা করে আসছে নষ্টরা পাকিস্তানের কাল থেকে; পেরে ওঠেনি।
এমনই প্রতিভা ওই কবির,
❤️তাঁকে বেতার থেকে বাদ দিলে তিনি জাতির হৃদয় জুড়ে বাজেন;
❤️তাঁকে পাঠ্যপুস্তক থেকে বাদ দিলে তিনি জাতির হৃদয়ের কাব্যগ্রন্থে মুদ্রিত হয়ে যান;
❤️তাঁকে বঙ্গভবন থেকে বাদ দেওয়া হলে তিনি সমগ্র বঙ্গদেশ দখল করেন;
❤️তাঁর একটি সঙ্গীত নিষিদ্ধ হলে তিনি জাতীয় সঙ্গীত হয়ে ওঠেন।
প্রতিক্রিয়াশীল নষ্টরা অনেক লড়াই করেছে তাঁর সাথে, পেরে ওঠে নি;
❤️তাঁকে মাটি থেকে বহিষ্কার করা হলে তিনি আকাশ হয়ে ওঠেন;
❤️জীবন থেকে তাঁকে নির্বাসিত করা হলে তিনি রাজত্ব প্রতিষ্ঠা করেন জাতির স্বপ্নালোকে।
নষ্টরা তাকে মুছে ফেলার চেষ্টা করেছে আপ্রাণ। যদিও তিনি জাতীয় সঙ্গীতের রচয়িতা, তবুও তিনি বাংলাদেশের জাতীয় কবি নন; তাঁর নামে ঢাকায় একটি রাস্তাও নেই; সংস্থা তো নেইই। তাতে কিছু যায় আসে নি তাঁর; দশকে দশকে বহু একনায়ক মিশে যাবে মাটিতে। তিনি বেঁচে থাকবেন বাংলায় ও বিশ্বে।
–হুমায়ুন আজাদ
ছবি :- জলরঙে, আমার আঁকা।