07/05/2026
From: আপনার গোপন ভক্ত
To: যার দুষ্টুমিতে অজান্তে হাসি চলে আসে
সত্যি বলতে, আপনাকে প্রথম দেখেই যে এতটা ভালো লেগে যাবে, সেটা কখনো ভাবিনি। সেই দিন যখন প্রয়াস থেকে আমাদের রুমে এসেছিলেন, তখনই হয়তো অজান্তে আপনাকে আলাদা করে লক্ষ্য করা শুরু করি। আপনার মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে, যা খুব সহজেই মানুষের মন টেনে নেয়।
আপনার একটু রাগি স্বভাব, আবার মুহূর্তেই সবাইকে হাসিয়ে দেওয়ার ক্ষমতা দুটোই ভীষণ সুন্দর লাগে। মানুষের সাথে এত সহজে মিশে যেতে পারেন, কথা বলতে পারেন, সেটা সত্যিই প্রশংসা করার মতো। আর আপনার ওই দুষ্টুমি ভরা আচরণগুলো না চাইতেও মুখে হাসি এনে দেয়।
আর একটা কথা না বললেই নয় নাচ যে একটা শিল্প আপনাকে না দেখলে বুঝতে পারতাম না , আপনি যখন নাচেন, তখন আপনাকে দেখে মনে হয় আপনি নিজের মতো করেই পুরো মুহূর্তটা উপভোগ করছেন। সেই আত্মবিশ্বাস আর প্রাণবন্ত হাসিটা খুব সুন্দর লাগে।
হয়তো এসব কথা কখনো সামনাসামনি বলা হতো না, তবুও আজ বলতে ইচ্ছে করলো ধীরে ধীরে আপনাকে ভীষণ ভালো লেগে গেছে। জানিনা আপনি অন্য কারো কিনা তবে এটা শুধু জেনে রাখুন আপনি শুধু আমার❤️
যদি আমাকে আপনার খোজার ইচ্ছা হয় তবে একটু স্মরন করবেন আমি হাজির হবো আপনার সপ্নে আপনার বাস্তবে💖