23/07/2025
১. ছাত্র নয়, দলবাজ ভাই
ছাত্র নয়, চাকরি করে,
তবু মিছিলে হাঁকে সুরে।
বইয়ের পাতায় সে ভীতু,
মিছিলেই তার বীর-গীতি।
ক্যাম্পাস নয়, রাজপথ চিনে,
হোন্ডার পেছনে দেশ যে ঘুরে।
চায়ের দোকান তার সংসদ,
সেখানে দেশ বাঁচায়, করে যুক্তি-যুদ্ধ!
ভোট মানে ক্ষমতার খেলা,
ক্লাস মানে নিছক মেলা।
শিক্ষা না থাকুক, নেতা চাই,
ডিগ্রি বিহীনেও যেন জাতির ভাই!