Ignore my face

Ignore my face I have nothing to say to anyone!!
(1)

24/02/2026
24/02/2026

"ভালোবাসা "
চার অক্ষরের একটি শব্দ!! অনেক যত্নে একটু একটু করে বুকের বা পাশে লালন করেছিলাম!!কিন্তু দিনশেষে আমি ব্যর্থ,, কারন আমি ঠিক ভাবে ভালোবাসা প্রকাশ করতে জানিনা আমি জানি না কিভাবে ভালোবাসার মানুষের সাথে কথা বলতে হয়, আমি তো গুছিয়ে সুন্দর করে মিথ্যা বলতে পারি না, মুখের উপর সত্যিটা বলে দেই,মিথ্যা ভালোবাসার অভিনয় করতে পারি না!!হাজার প্রতিশ্রুতির প্রতিজ্ঞা করতে পারি না, যা কিনা আমার সাধ্যের বাহিরে..!! অথচ দিনশেষে সেই মানুষটাই আমাকে ছেড়ে চলে যায়, যাকে শেষ অব্দি আমার পাশে দেখতে চেয়েছিলাম,যাকে ভালোবেসে অনুভব করতে চেয়েছিলাম,ভালোবাসা আসলে কি জিনিস,, সবাইকে চিৎকার করে বলতে চেয়েছিলাম,আমারও একটা নিজের মানুষ আছে,, যে শত উপেক্ষার পরও আমায় কখনো ছেড়ে যাবেনা,, অথচ দেখো আমি শূন্য হাতে দাঁড়িয়ে,, তাঁকে বেঁধে রাখবার মতো শব্দ ভান্ডারও আমার ফুরিয়ে গেছে,, আমি বাকরূদ্ধ, নিঃস্ব অসহায় পথিকের মতো মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছি,,কিন্তু ভিক্ষে হিসেবে তোমায় চাওয়া ও আমার সাধ্যের বাইরে!! তুমি আমার কাচেঁর জারে রাখা ভীষণ যত্নের প্রিয় মানুষ!! যাকে আগলে রাখতে গিয়ে জারটাই ভেঙে চুরমার হয়ে গেছে!! ঠিক তখনি ভাঙা কাঁচ গুলোর আঘাতে আমার পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে,, আর তুমি বাষ্পের মতো হাওয়ায় মিলে গেলে,ফের কখনোই আমার কাছে ফেরত আসলো না..!!
fans
নীল ডায়রীর ছেঁড়াপাতা
নিঃসঙঘ ছায়ামানবী
অব্যক্ত কথোপকথন

02/09/2024

যে অপরাধী তাকে যত ভাবেই প্রেজেন্ট করা হোক না কেন, দিনশেষে সে অপরাধীই। তার ভুলের জন্য একটা সার্টেইন টাইম পর্যন্ত তার গ্লানিবোধটুকু থাকা জরুরী। আর যার ভেতর সেই নূন্যতম গ্লানিবোধটুকু থাকে না, সে আপনার কাছে ক্ষমা প্রার্থনাও করে না। সুতরাং তাকে ক্ষমা করার কোনো প্রশ্নই উঠে না। কাউকে ভালোবাসলেই তার সকল অপরাধকে ক্ষমা করে দেওয়াটা এক ধরনের স্বজনপ্রীতি। এটা বিচারহীনতার চর্চা।
fans
অব্যক্ত কথোপকথন
নীল ডায়রীর ছেঁড়াপাতা

অপরাধকে অপরাধ ভাববার মানসিকতা নিজের ভেতর ধারণ করাটা সবচেয়ে বেশি জরুরী।

09/11/2023

"দুঃসহ বিষন্নতা"
----------------------"মেঘবালিকা"
মাঝে-মধ্যে নিজেকে নিজেই একটা কিছু করে দিতে ইচ্ছা হয়! পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজ হলো মানুষকে চেনা। দিন-রাত্রির পরিবর্তনের মতো তাদেরও প্রতিদিন সকাল-বিকাল পরিবর্তন হয়। খুব বিশ্বাস করে হৃদয়ের গুপ্ত ভান্ডারের দরজা খুলে দেই যার সামনে,সেই বিশ্বাসের মর্যাদা সে সমুন্নত রাখতে পারেনা খুব বেশী সময়। যাকে হৃদয় দিয়ে মর্যাদার সর্বোচ্চ আসনে বসাই, কাঁদিয়ে, কষ্ট দিয়ে মর্যাদার সেই সিংহাসন ভেঙে চুরমার করে।
নীল ডায়রীর ছেঁড়াপাতা
অব্যক্ত কথোপকথন
আয়নার স্বচ্ছ কাঁচের ভেঙে পড়া শব্দের মতো হৃদয়ে আমার প্রতিনিয়ত বাজতেই থাকে:-
ঝনঝন, ঝনঝন,ঝন.........ঝন....................ন.....
(চলমান)

09/11/2023

কেউ আপনার পেছনে কূটকচাল করছে জানার পরেও সাক্ষাতে তার সাথে হাসিমুখে কথা বলা, খুব কৌশলে হিংসুকের সাথে সৌজন্য বিনিময়, আপনার মন্দ ছাড়া কখনো ভালোটা উইশ না করা ব্যক্তির প্রতিও ভদ্রতাবোধ বজায় রাখা, মনেপ্রাণে আপনার পতন চাওয়া মানুষটার জন্যও হেদায়েতের দোয়া করা, আপনার সুখ দেখলেই যাদের অসুখ বেড়ে যায় তাদের সাথেও রূড না হওয়া, জেনে বুঝেও না বুঝার ভান করে গরীবের কাছে ঠকে আসা, এগুলো হায়ার লেভেল অফ কনসিয়াসনেস, বহু বছরের ধৈর্য্য, এবং গুড ম্যানারস প্র‍্যাকটিসের ফসল।
অব্যক্ত কথোপকথন

ইবাদতের সর্বোচ্চ স্টেজে যেতে না পারলে কেউ নিজ ভেতরের স্যাটানিক ফোর্স এর সাথে প্রতিনিয়ত লড়াইয়ের এই আলৌকিক শক্তি কখনো পায় না। রাহমানুর রাহিমের খুব প্রিয় বান্দা না হলে সবর, কনসিয়াসনেস, এওয়ারনেসের এতো ডীপ লেভেলে পৌঁছানো যায় না।

তাই কারো মধ্যে এই স্বভাবগুলো দেখলে, বোকার স্বর্গে বসবাস করা ভেবে বিরক্ত না হয়ে প্রাণ ভরে এই বোকাদের জন্য দোয়া করে দিবেন।

18/08/2023

কেউ কারো নয় এই ক্ষনিকের দুনিয়ায়
আপনজন যাদের বলছো তুমি
খুজে দেখো তারাই হামেশাই দুঃখ দেয়।

মুখোশের অন্তরালে দেখতে পাবে কিছু মানুষ
যাদেরকে ভক্তি করতে, শ্রদ্ধায় নত হতে
ভাবতেও পারবেনা, তারা তোমার সফলতার
রাস্তায় চালাবে শাবল কিংবা ক্ষুদ্র সুচ!

প্রতিদিন খবরের কাগজে কত ঘটনার বিবরণ আসে, চোখ বুলিয়ে দেখো নিকটতম বন্ধু/আত্মীয়টি
আছে জড়িত তার ভিতরে, যদি মানুষ চিনতে ভুল করো, তাহলে দিতে হবে তার খেসারত।

কেউ আপন নয় এই ক্ষনিকের দুনিয়ায়,
যাদের তুমি আপন বলো তারাই তো
তোমার পিছনে ছুরি চালায়।

দেখতে পাবেনা তুমি নিজের আপন ছায়া,
কেউ কারো নয়, এটাই নিরবে মেনে নেওয়া।

18/08/2023

জীবনটা হওয়ার কথা ছিল আর্টফিল্মের মত ছিমছাম, গোছানো, শৈল্পিক। অথচ হয়ে গেছে অশ্লীল যুগের বাংলা সিনেমার মত নোংরা এবং ইরোটিক। বাপ মায়ের ডিরেকশনে আমি এই সিনেমার একট্রেস, আমার লাইফটা হলো একটর। আমাকে বাথরুমে নিয়ে পানিতে ভিজিয়ে মাখিয়ে চটকানো ছাড়া যার আর কোন কাজ নেই।

আত্মীয়স্বজন, পরিচিত সব লোকজন দর্শক হিসেবে বসে আছে। টিকেট ছাড়া দেখা যাচ্ছে বলেই হয়তো সিনেমা হল হাউসফুল। প্রত্যেকটা নোংরা সিন দেখা মাত্র কানের পর্দা ফাটানো সিঁটি আর হল কাঁপানো করতালি দিচ্ছে প্রত্যেকে। এদের বুকভর্তি আনন্দ আর চোখভর্তি তীব্র লালসা। এরা বসে আছে আমার হাসিমুখের সর্বনাশ দেখার অপেক্ষায়।
অব্যক্ত কথোপকথন
নীল ডায়রীর ছেঁড়াপাতা

18/11/2022

আমাদের সাথে অমানবিকভাবে অন্যায় করে যাওয়া মানুষগুলো সময়ের ব্যবধানে একদিন অনুশোচনা করবে, অনেকেই এমন ধারণা পোষণ করি। বাস্তবে সত্যিই সবসময় এমনটা হয়না। কারণ সেই অন্যায়কারীরাও তাদের করা অন্যায়ের পক্ষে আত্মপক্ষ সমর্থনে যুক্তি দাঁড় করিয়ে ফেলে। আর সেই অন্যায়ের পক্ষে যুক্তি আগলে বাকিজীবন কাটিয়ে দেয়, ফলে কখনোই এদের অনুশোচনাবোধ জাগ্রত হয় না। আসলে যারা আমাদের কষ্ট দিয়ে গেছে সময়ের ব্যবধানে তারা কষ্ট পাচ্ছে, এই ভাবনাটা মূলত আমাদের আত্মতৃপ্তি ছাড়া কিছু নয়। তাই কেউ অন্যায় করে গেলে তাদের ক্ষমা করে ভুলে যাওয়া শ্রেয়, বিদ্বেষচর্চায় অর্জন নেই। অবশ্য বিদ্বেষচর্চায় পারদর্শী নই বলেই মাঝে মাঝে মনে হয় হেরে গেলাম। পার্থিব জীবনে চলার পথে মানুষের মায়া ভরা কন্ঠেও আমি উদ্দেশ্য খুঁজে পাই। আবার মানুষের নীরবতায় তার ভেতরের চাপা আর্তনাদ শুনতে পাই। কিছু মানুষের অগোছালো এলোমেলো কথার মাঝে যেমন স্বচ্ছতা খুঁজে পাই, ঠিক তেমনই খুব গুছিয়ে বলা কথার ভাঁজে মিথ্যের আড়ম্বর অনুভব করি। কেউ যখন অযথা শব্দের সম্ভার সাজিয়ে অনর্গল কথা বলে নিজেকে নিখুঁতভাবে উপস্থাপনে ব্যস্ত, আমি হয়তো তার চোখ আর ঠোঁটের মিল অমিল দেখে নিজেকে গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি।

কিছু মানুষের মন খারাপের সময় কারো সঙ্গ প্রয়োজন হয়না। কারো সাথে কথা বলে বা সময় কাটিয়ে মন ভালো করার দরকার পড়েনা। যারা বিষন্নতায় নিজেকে সাময়িকভাবে গুটিয়ে নিয়ে মন নিজে থেকে ভালো করে আবার সবার সাথে মেলামেশা শুরু করে, এরা মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী হয়। যারা মানসিকভাবে নিজের উপর নির্ভরশীল, তাদেরকে আমি আত্মনির্ভরশীল মনে করি। তাই বিষন্নতায় কারও কাঁধে মাথা না রেখে নেকপিলো কিনে নেয়া শ্রেয়। এতে বিষন্নতার কারণের সাথে নিজের মানসিক দূর্বলতাও গোপন থাকে।
অব্যক্ত কথোপকথন

Address

Main Street 4226. Bangladesh
Bangladesh

Alerts

Be the first to know and let us send you an email when Ignore my face posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category