28/04/2026
শোকবার্তাঃ
খাগড়াছড়ি থেকে কক্সবাজার ভ্রমণগামী একটি নোয়া গাড়িতে ৫ জন ভিক্ষু, দুইজন সাধারাণ মানুষ, ড্রাইভার সহ কক্সবাজার থেকে ছেড়ে আসা নোয়া গাড়ি লোহাগাড়া উপজেলায় জাঙ্গালিয়া নামক স্থানে এক্সিডেন্ট হয়।
ঘটনা স্থলেই দুইজন ভিক্ষু ও একজন ড্রাইভার নিহত হন।
গাড়িতে থাকা ভিক্ষুরা হলেন:
১/ য়ংড বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ, খাগড়াছড়ি সদর, উসারা, গৃহী নাম খ্যচিং মারমা নিহত হন।
২/ ওয়াসু বৌদ্ধ বিহার, মাটিরাঙ্গা চৌধুরীঘাট, বিহার অধ্যক্ষ, ভিক্ষুর নাম : আগ্গাধেইম্মা নিহত হন।
৩/ য়ংড বিহারের বিহার অধ্যক্ষ গাড়ি চালক নিহত হন।
৪/ অগ্রমেধ বৌদ্ধ বিহার, পানছড়ি চৌধুরী পাড়া বিহার অধ্যক্ষ, ভিক্ষুর নাম : ইন্দাসারা, সুস্থ আছেন।
৫/ ৮ নাম্বার রাবার বাগান, ভাইবোনছড়া ৮ নং প্রকল্প, বিহার অধ্যক্ষ, সুমিত্তা ভিক্ষু আহত হন।
৬/ গর্জনটিলা বিহারে উপাধ্যক্ষ, ভাইবোনছড়া গর্জনটিলা, ভিক্ষুর নাম : নাইন্দিয়া ভিক্ষু আহত হন।
------------
লোহাগাড়া পুলিশ টিম নিহতদের উদ্ধার করে থানায় নিয়ে গেছেন এবং আহতরা লোহাগাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে লোহাগাড়া চট্টগ্রাম জেলাধীন হলেও চট্টগ্রাম শহর থেকে বাস গাড়ি করে দেড় ঘন্টা সময় লাগে। লোহাগাড়া হচ্ছে চট্টগ্রাম জেলা শেষ সীমান্ত এলাকা আওতাভুক্ত।
বান্দরবান পার্বত্য জেলা উৎসব উদযাপন পরিষদের সভাপতি উ চনু মং সহ সকল সদস্যবৃন্দ উক্ত
সড়ক দূর্ঘটনায় পরলোকে গমণকারীগণ যেন স্বর্গবাসী হয় ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন
এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।