Umme Reeme Khalifa

Umme Reeme Khalifa Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Umme Reeme Khalifa, Bagerhat.

আপনি রমজান পেয়েছেন, লাইলাতুল কদরের রাতে ইবাদত করার তৌফিকও পেয়েছেন— তার মানে নিঃসন্দেহে আপনি ভাগ্যবান। আল্লাহ পরম দয়ালু এ...
10/03/2026

আপনি রমজান পেয়েছেন, লাইলাতুল কদরের রাতে ইবাদত করার তৌফিকও পেয়েছেন— তার মানে নিঃসন্দেহে আপনি ভাগ্যবান। আল্লাহ পরম দয়ালু এবং ক্ষমাশীল। তাই হতাশ হওয়ার কিছু নেই। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ! 😇🤲

ভাগ্যিস, বাংলাদেশে কোনো তেলের খনি নাই এবং পারমাণবিক অস্ত্র/বোমা বানানোর (আপাতত) সক্ষমতাও নাই। যদি থাকতো তাহলে ১,৪৭,৫৭০ ব...
09/03/2026

ভাগ্যিস, বাংলাদেশে কোনো তেলের খনি নাই এবং পারমাণবিক অস্ত্র/বোমা বানানোর (আপাতত) সক্ষমতাও নাই। যদি থাকতো তাহলে ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটারের এই ছোট্ট দেশটা গণতন্ত্র পুনরুদ্ধার, মানবাধিকার রক্ষা আর বিশ্বশান্তি প্রতিষ্ঠা নামক মহৎ অভিযানে খুব স্বল্প সময়ের মধ্যেই বোমা আর মিসাইলের অবিরাম বর্ষণে বিশ্বমানচিত্র থেকে উধাও হয়ে যেতো। তারপর খবরের কাগজে লেখা হতো— "দেশটিকে বাঁচাতে আন্তর্জাতিক জোটের জরুরি অভিযান চলছে।"

আল্লাহর কাছে শুকরিয়া, অন্তত এই বিপদ ডেকে আনার মতো তেল ও ইউরেনিয়াম আমাদের মাটির নিচে নাই। 😇

♀️ যেদিন মেয়েদের “মাল” বলা বন্ধ করা হবে,♀️ গায়ের রং, উচ্চতা, বয়স বা সৌন্দর্যের মাপকাঠিতে তাদের মূল্যায়ন করা বন্ধ হবে,♀️ ...
08/03/2026

♀️ যেদিন মেয়েদের “মাল” বলা বন্ধ করা হবে,

♀️ গায়ের রং, উচ্চতা, বয়স বা সৌন্দর্যের মাপকাঠিতে তাদের মূল্যায়ন করা বন্ধ হবে,

♀️ খালি বাস, কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান বা ঘর— কোথাও আর নারী ও শিশু ধর্ষণ, যৌন হয়রানি কিংবা ডমেস্টিক ভায়োলেন্সের শিকার হবে না,

♀️ রাস্তায় হাঁটার সময় তাদের ভয় নিয়ে চারপাশে তাকাতে হবে না,

♀️ তাদের সাথে যথাযথ সম্মান দিয়ে কথা বলা হবে,

♀️ তাদের মতামত ও সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হবে,

♀️ শিক্ষা, কর্মক্ষেত্র, নেতৃত্ব এবং সমাজের প্রতিটি স্তরে তারা সমান সুযোগ ও মর্যাদা পাবে,

♀️ বাল্যবিবাহ, পণপ্রথা, কটূক্তি আর সামাজিক অবমূল্যায়নের শিকল ভেঙে যাবে— সেদিনই নারীরা তাদের প্রাপ্যটুকু বুঝে পাবে।

আর সেদিনই প্রকৃত অর্থে পালিত হবে “বিশ্ব নারী দিবস”।

রমজানের ১৭ তারিখ…মরুভূমির উত্তপ্ত বালুর মাঝে দাঁড়িয়ে ছিল মাত্র ৩১৩ জন মুমিন। অস্ত্র কম, শক্তি কম, কিন্তু ইমান ছিল পাহাড়ে...
07/03/2026

রমজানের ১৭ তারিখ…
মরুভূমির উত্তপ্ত বালুর মাঝে দাঁড়িয়ে ছিল মাত্র ৩১৩ জন মুমিন। অস্ত্র কম, শক্তি কম, কিন্তু ইমান ছিল পাহাড়ের মতো অটল। অন্যদিকে ছিল প্রায় ১০০০ জনের সুসজ্জিত বিশাল বাহিনী। সেইদিন আল্লাহ মানবজাতিকে দেখিয়ে দিয়েছিলেন— সংখ্যাই সবকিছু নয়। শক্তির আসল উৎস অস্ত্রে নয়, হৃদয়ের বিশ্বাসে। যারা আল্লাহর ওপর অবিচল ভরসা রাখে, একমাত্র তাঁরই সাহায্য কামনা করে, তাদের জন্য সাহায্য নেমে আসে স্বয়ং আল্লাহর কাছ থেকেই। এটাই ছিল বদরের যুদ্ধ— যেখানে বিজয় হয়েছিল ইমানের, আর পরাজয় হয়েছিল অহংকারের।

মানবসভ্যতার সূচনালগ্ন থেকে যুদ্ধ আজও চলমান। পৃথিবীর কোথাও কোনো প্রান্তে শান্তি নেই, নেই স্থিতিশীলতা ও ন্যায়বিচার। সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো— মুসলিমদের ভেতরেই আজ নেই সেই একতা। আমাদের বুঝতে হবে যে, এই লড়াই শিয়া বনাম সুন্নির নয়। মুসলিম বনাম ইহুদিবাদও নয়। এটি কেবল ইরান বনাম আমেরিকা কিংবা ইসরায়েলের সংঘাতও নয়। এই সংগ্রাম মূলত ন্যায় বনাম অন্যায়ের, স্বাধীনতা বনাম সাম্রাজ্যবাদের, মানবতা বনাম বর্বরতার।
গণতন্ত্র পুনরুদ্ধার কিংবা বিশ্বশান্তি প্রতিষ্ঠার নামে কোনো রাষ্ট্রেরই অধিকার নেই আরেকটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার। অথচ যারা এই মধুর বুলি আওড়িয়ে মানুষের ব্রেইনওয়াশ করে যাচ্ছে, ইতিহাস সাক্ষী— তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি অশান্তি, বিশৃঙ্খলা ও ধ্বংসযজ্ঞের জন্ম দিয়েছে। যারা একটি স্কুলে বোমা মেরে শতাধিক নিষ্পাপ ও নিরপরাধ শিশুদের হত্যা করে, তারা কীভাবে মানবতার দিশারি হতে পারে? নিজের বিবেককে প্রশ্ন করুন। সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলুন। মনে রাখবেন— কারো দাসত্ব করে শত বছর বেঁচে থাকার চেয়ে, সত্য ও মর্যাদার পথে বীরের মতো একদিন বেঁচে থাকাও অনেক বেশি সম্মানের।

মহান আল্লাহ তায়ালা বদরের দিনের মতোই ন্যায়ের পক্ষে তাঁর সাহায্য পাঠান, মজলুমদের শক্তি দিন, জালিমদের হাত থেকে পৃথিবীকে মুক্ত করুন এবং সমগ্র মানবজাতির ওপর তাঁর রহমত ও শান্তি বর্ষণ করুন। 🤲

✍️ Umme Reeme Khalifa




05/03/2026

"ইরানকে আলোচনার আহ্বান জানালাম, ইরান আমাকে বলে রোজার মাসে শয়তানের সাথে আলোচনা নয়।"
—ডোনাল্ট ট্রাম্প

04/03/2026

একদিন যাকে পাওয়ার জন্য পুরো দুনিয়ার বিরুদ্ধে যেতে প্রস্তুত, যার জন্য হাজারো পাগলামি, যাকে একদিন ভীষণ যত্নে আগলে রাখতে ইচ্ছে হতো, যার এক ফোঁটা অশ্রুও সহ্য হতো না... তাকেও কি একদিন এতটা নিষ্ঠুরভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া যায়? এভাবেও কি ভালোবেসে কাউকে ঠকানো যায়? হায়রে পুরুষ মানুষের মন! তাদের ভালোবাসা, আবেগ, অনুভূতি, মায়া, টান, যত্ন, আকুলতা, ব্যাকুলতা সবই ঠিক থাকে... শুধু বদলে যায় বিপরীতে থাকা মানুষটা। পুরুষ কখনো কোনোকিছুতেই আটকায় না। তাদের কোনো মায়ার বন্ধনে আবদ্ধ রাখা যায় না। কারণ তাদের সেই মায়ার প্রয়োজনই নেই। তাদের যা প্রয়োজন তা হলো— ভিন্ন ভিন্ন নারীর সাথে যৌনাচারে লিপ্ত হয়ে স্রেফ আনন্দ উপভোগ করা। ঠিক যেমন আমরা একই খাবার খেতে খেতে বোর হয়ে গেলে অন্য কিছু ট্রাই করি। পুরুষদের পুরো ভালোবাসাটাই বাহ্যিক, আত্মিক নয়। কারো জন্য তাদের ফিলিংস নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত কাজ করে। মেয়াদ শেষ, ভালোবাসার জ্বালানিও শেষ। "এক নারীতে আসক্ত পুরুষ"— এটা খুবই ভুল একটা কনসেপ্ট।

প্রতারকরা সবসময় কাউকে ঠকিয়ে নিজে খুব ভালোই থাকে। তারা খুব সহজেই অন্য কারো সাথে মুভ অন করতে পারে, শান্তিতে ঘুমাতে পারে। আরেকজনের জীবন ধ্বংস করে আয়নায় নিজের মুখ দেখতেও লজ্জা করে না। অপর প্রান্তে মানুষটার ভেতরে যে ভীষণ কষ্টের ঝড় বইছে তা দিয়ে এদের কিচ্ছু যায় আসে না। এদের অপশনের অভাব নাই। এক যায় তো আরেক আসে। শুধু ভালো থাকা হয় না ইকরার মতো বোকা, অতি-আবেগি মানুষগুলোর যারা কাউকে নিঃস্বার্থভাবে হৃদয় নিঙড়িয়ে একজনকেই ভালোবাসে, তাকেই আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়, যার সমস্ত জগৎটা ঐ একটা মানুষকে ঘিরে। সব জেনেও, সব বুঝেও তারা পারে না ছেড়ে যেতে, পারে না অন্য কারো সাথে মুভ অন করতে। তারা অপেক্ষা করে— এক দীর্ঘ অপেক্ষা। কিন্তু সেই অপেক্ষা শেষ হয় না, বরং এক দুঃস্বপ্নে পরিণত হয়। সবাই তো আর সমপরিমাণ সাহস, মনোবল অথবা ধৈর্য নিয়ে জন্মায় না। কেউ কেউ নিজের কষ্টকে শক্তিতে রুপান্তর করে জীবনকে নতুনভাবে গড়ে। আর কেউ কেউ ইকরার মতো আত্মঘাতী সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। আত্মহত্যা মহাপাপ। কিন্তু একবার ভাবতে পারেন কোন পরিস্থিতিতে একটা মানুষ এমন ভয়ংকর সিদ্ধান্ত নেয়! দিনের পর দিন কতটা অসহনীয় কষ্ট সহ্য করলে মানুষের কাছে বেঁচে থাকার চেয়ে মৃত্যু সহজ মনে হয়। কার জন্য মেয়েটা জীবন দিলো, নিজের সন্তানকে মা-হারা করলো? ঐ মানুষটা তো তাকে শেষবারের মতো দেখতেও আসলো না, কবরে মাটিও দিলো না। কী নির্মম! অথচ মেয়েটা তার জীবনের ১৫-১৬ বছর এই নিষ্ঠুর প্রতারকের পেছনে ইনভেস্ট করেছে, তার শূন্য পকেটেও পাশে থেকেছে, অন্য কেউ তার সমালোচনা করলে তেড়ে এসে প্রতিবাদ করেছে। মেয়েটা নিজের প্রিয় মানুষটার প্রতারণা দিনের পর দিন সহ্য করেও তার সম্মান রক্ষার জন্য চুপ থেকেছে। অথচ ঐ অমানুষটা কী বেহায়ার মতো লাইভে এসে তার মৃত স্ত্রীকে টক্সিক বলে! যে এই কুরুচিপূর্ণ লোকের সম্মানের কথা ভেবে এক বুক কষ্ট আর লাঞ্ছনা নিয়ে নীরবে চলে গেল, তাকে মুক্তি দিলো, তাকে তার মতো করে বাঁচতে দিলো... সে-ই কিনা তার মৃত স্ত্রীর সম্মান রক্ষা করলো না! বিন্দু পরিমাণ অনুশোচনা নাই। আচ্ছা, এতগুলো বছর একসাথে থাকলে তো একটা পোষা প্রাণীর জন্যও মায়া হয়। মানুষের জন্য মানুষের মায়া হয় না?

কাউকে এতো বেশি ভালোবাসা উচিত না যে নিজের আত্মসম্মান, আত্মপরিচয় এবং অস্তিত্ব বিলীন হয়ে যায়। কারো সাথে থাকার মূল উদ্দেশ্য হচ্ছে নিজেকে ভালো রাখা। যার সাথে আপনি ভালো থাকতে পারছেন না, প্রতিনিয়ত অবহেলা, অনিশ্চয়তা এবং মানসিক অশান্তিতে ভুগছেন.. তার সাথে থাকাটা বোকামি ছাড়া আর কিছু না। জোর করে ভালোবাসা আর সম্মান আদায় করা যায় না। যখন কেউ আপনাকে ভালোবাসা, সম্মান, নিরাপত্তা এবং নিশ্চয়তা দিতে পারবে না তার কাছ থেকে নিজের আত্মসম্মান নিয়ে এক মুহূর্ত নষ্ট না করে চলে আসুন। আর মেয়েদের উচিত সবার আগে নিজেকে প্রতিষ্ঠিত করা যেন বিয়ের পর স্বামীর ওপর এতোটা নির্ভরশীল হতে না হয় যে তার সব অন্যায় মেনে নিতে বাধ্য হতে হবে।

ভালোবাসা সুন্দর, যদি সঠিক মানুষ পাশে থাকে। আর যাদের কপালে আলভির মতো প্রতারক জোটে, তার জন্য ভালোবাসা ভয়ংকর কুৎসিত। কাউকে ভালোবাসাটা দুর্বলতা নয় বরং কাউকে ভালোবাসতে, বিশ্বাস করতে যথেষ্ট সাহস লাগে। একজনের হাতে নিজের পুরো জীবনটাকে, নিজেকে সমর্পণ করা এতো সহজ কোনো বিষয় না। যারা এই নিঃস্বার্থ ভালোবাসা পেয়েও মূল্য দিলো না, তারা হতভাগা ছাড়া আর কিছুই না!​ যখন কেউ আমাদের পাশে থাকে আমরা তার কদর করি না। যখন সে চিরতরে জীবন থেকে চলে যায় তখন বুঝি, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে যায়। তখন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকে না। একদিন আলভিও বুঝবে সে কী হারিয়েছে।​

✍️ Umme Reeme Khalifa

02/03/2026

নিউজফিড স্ক্রল করলেই যুদ্ধ, পরকীয়া, সুইসাইড, ভূমিকম্প, হত্যা, ধর্ষণ!​ 😒💔

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 💔মৃত্যুর আগে আপনার সন্তান এবং ভবিষ্যৎ প্রজন্মকে বলতে ভুলবেন না যে, আপনি এমন এক ...
01/03/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 💔

মৃত্যুর আগে আপনার সন্তান এবং ভবিষ্যৎ প্রজন্মকে বলতে ভুলবেন না যে, আপনি এমন এক যুগের সাক্ষী ছিলেন যখন ৮৬ বছর বয়সি একজন বৃদ্ধ নেতা ইসলামকে রক্ষা করার জন্য প্রায় একাই দাঁড়িয়েছিলেন পশ্চিমা বিশ্বের জালেম-মুশরিকদের বিরুদ্ধে। এই জাহেলিয়াতের যুগে তিনিই ছিলেন একমাত্র মুসলিম বিশ্বনেতা যিনি আমেরিকা-ইজরায়েলের চোখে চোখ রেখে, মেরুদন্ড সোজা করে কথা বলতেন। যখন অনেক তথাকথিত ইসলামি রাষ্ট্র বিলাসিতায় ডুবে ছিল এবং নীরব ভূমিকা পালন করে অন্যায়কে প্রশ্রয় দিচ্ছিল, তখন তিনি যুদ্ধে হেরে যাওয়ার প্রবল আশঙ্কা থাকা সত্ত্বেও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। তিনি আপোশ করেননি, দাসত্ব মেনে নেননি।

আয়াতুল্লাহ আলী খামেনি আমাদের মাঝে আর নেই, কিন্তু তাঁর আদর্শে উজ্জীবিত হোক গোটা ইরান এবং মুসলিম বিশ্ব। তাঁর মতো আদর্শ নেতার মৃত্যু মেনে নেওয়া কঠিন এবং কষ্টকর হলেও একটা শিক্ষনীয় বিষয়ও আছে— অন্যায়ের কাছে মাথা বিক্রি করার চেয়ে মৃত্যুকে আলিঙ্গন করা শ্রেয়! ইসলাম কখনো হারেনি, নতিস্বীকার করেনি এবং ভবিষ্যতেও করবে না। একদিন গোটা পৃথিবীতে ইসলামের রাজত্ব কায়েম হবেই ইন-শা-আল্লাহ! আল্লাহ তায়ালা খামেনিকে জান্নাতের সর্বোচ্চ মাকামে অধিষ্ঠিত করুন। আমরা আর কোনো সংঘাতময়, যুদ্ধবিধ্বস্ত পৃথিবী চাই না। আমরা শান্তি চাই, নিরাপত্তা চাই, স্বাধীনতা চাই। আল্লাহ ইরানকে রক্ষা করুন। 🤲💔

আজকে সারাদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প হইলো, অথচ আমি টেরই পাইলাম না। তখন আমি গভীর ঘুমে আচ্ছন্ন। এখন আসলে এভাবে আরাম করে শুয়...
27/02/2026

আজকে সারাদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প হইলো, অথচ আমি টেরই পাইলাম না। তখন আমি গভীর ঘুমে আচ্ছন্ন। এখন আসলে এভাবে আরাম করে শুয়ে থাকা ছাড়া আর কোনোকিছুতে বিশেষ আগ্রহ নাই। 🥱

সময় এবং পরিস্থিতি মানুষকে বদলে দেয়— কখনো জীবনবোধের তাগিদে, কখনো অভিজ্ঞতার পরিপক্বতায়, আবার কখনো কিংকর্তব্যবিমূঢ়তায়। একসম...
26/02/2026

সময় এবং পরিস্থিতি মানুষকে বদলে দেয়— কখনো জীবনবোধের তাগিদে, কখনো অভিজ্ঞতার পরিপক্বতায়, আবার কখনো কিংকর্তব্যবিমূঢ়তায়। একসময় প্রচুর কথা বলা, হাসিখুশি থাকা মানুষটাও হঠাৎ নিশ্চুপ হয়ে যায়, অনেকটা নিষ্প্রাণ পাথরের মতো। এমনকি প্রচণ্ড রাগী কিংবা জেদি মানুষটাও দায়িত্বের চাপে নুয়ে পড়ে, প্রতিদিন একটু একটু করে হেরে যায়। হিমশীতল বরফের মতো শান্ত হতে শেখে, চুপ থাকতে শেখে, মানিয়ে নিতে শেখে।

বয়স তো আর কম হলো না! জীবনে অনেক কিছু দেখলাম, বুঝলাম এবং শিখলাম। এখন রক্তে আর সেই কৈশোরের উত্তাল তেজ নেই। এখন ক্ষণে ক্ষণে রং-বদলানো মানুষের ভিড়ের চেয়ে একাকিত্ব আর নির্জনতা, যুক্তি-তর্কে জেতার চেয়ে নীরবতা, অহেতুক ঝামেলায় জড়ানোর চেয়ে নিঃশব্দে প্রস্থান করাই শ্রেয় মনে হয়। নিজের মানসিক শান্তিটাই সবার ঊর্ধ্বে।

এখন কেউ ভুল বুঝলে তাকে কোনো ব্যাখ্যা বা কৈফিয়ত দিতে যাই না। মানুষের কাছে নিজেকে ভালো বা নির্দোষ প্রমাণ করার কোনো প্রয়োজনবোধ হয় না। কারো কাছ থেকে কিছু আশাও করি না। শুধু নিজেকে নিয়েই ব্যস্ত থাকি। যার থাকার থাকে, যার চলে যাওয়ার চলে যায়। এখন আর কাউকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করি না। কারণ ​জীবন আমাকে নিষ্ঠুরভাবে হলেও একটা চরম সত্য শিখিয়েছে— কারো ওপর নির্ভরশীল হতে নেই। এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। তাই একা থাকতে এখন আর ভয় হয় না। কারো আচরণ বা কথার আঘাতে আগের মতো খুব সহজেই ভেঙে পড়ি না। হ্যাঁ, একটু অবাক হই। মনে প্রশ্ন জাগে— "এই মানুষটাই কি সেই মানুষটা?" যতদিন স্বার্থ আছে, সবকিছু নিজের মনমতো আছে, ততদিন তাদের এক রূপ। আর যেই নিজের স্বার্থসিদ্ধি হলো না, নিজের ইচ্ছানুযায়ী কিছু হলো না, তখন দেখা যায় তাদের আরেক রূপ। এজন্য আমি মেনে নিয়েছি যে মানুষ কষ্ট দেবেই, এটাই স্বাভাবিক। কষ্ট না দেওয়াই বরং অস্বাভাবিক। আর যে কাছের মানুষগুলো খুব যত্ন করে কষ্ট দেয়, তাদের প্রতিও মনের মধ্যে রাগ-ক্ষোভ কিংবা অভিমান পুষে রাখি না। শুধু গুরুত্ব কমিয়ে দূরত্ব বাড়িয়ে দিই, বিশেষ থেকে সাধারণ করে দিই।

অনেক দেরিতে হলেও বুঝেছি, নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেরই। অন্যকে সেই দায়িত্ব দিলে ভালো থাকা তো হয়-ই না, উলটো একটা সাজানো গোছানো জীবন তাসের ঘরের মতো নিমিষেই তছনছ হয়ে যায়, হতাশা, কষ্ট আর আত্মগ্লানির অতল সাগরে ডুবে যায়। তাই জীবনের শেষ বেলায় এসে শুধু নিজেকে নিয়ে ভাবতে চাই, বাকি জীবনটুকু নিজের মতো করে বাঁচতে চাই।

✍️ Umme Reeme Khalifa

৩৫ বছর পর বাংলাদেশে কোনো পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। আমার বয়সও ৩৫ এর কাছাকাছি। সুতরাং, আমি আমার জন্...
25/02/2026

৩৫ বছর পর বাংলাদেশে কোনো পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। আমার বয়সও ৩৫ এর কাছাকাছি। সুতরাং, আমি আমার জন্মের পর থেকে কোনো পুরুষ প্রধানমন্ত্রী দেখিনি। এবং বিগত ১৭ বছর ধরে "মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা" শুনতে শুনতে এমন অভ্যস্ত হয়ে গেছি যে, এখন অন্য কাউকে প্রধানমন্ত্রী হিসেবে কল্পনা করলেও মনে হয়- ভুল করছি না তো! 😋🤭😆🤣

ভাবছি স্বর্ণ, মোবাইল, টিভি, ফ্রিজ, নিজের একটা কিডনি— যা যা আছে সব বিক্রি করে লেবুর ব্যবসা শুরু করব। রোজার এক মাসে যা ইনক...
22/02/2026

ভাবছি স্বর্ণ, মোবাইল, টিভি, ফ্রিজ, নিজের একটা কিডনি— যা যা আছে সব বিক্রি করে লেবুর ব্যবসা শুরু করব। রোজার এক মাসে যা ইনকাম হবে, তা দিয়ে বাকি এগারো মাস আরামে বসে বসে খাবো আর চিল করব। 😎✌

Address

Bagerhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Umme Reeme Khalifa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share