29/06/2026
ভিডিও টা দেখার পর সত্যি বলতে আমার মেয়েটাকে কতক্ষণ বুকের ভিতর জড়ায়া ধরে রাখছি।
মায়েদের যদি চাকরি না করা লাগতো তাহলে এমন চিত্র মনে হয় দেখতে হতো না।
এমন শিচুয়েশান এ আজ কিছু কথা বলাই লাগছে।
আমরা মেয়েরা চাকরি কেন করতে চাই??? সকল লাক্সারি শখ আহ্লাদ সব কিছু বাদ দিলেও একটা পয়েন্ট থেকে যায়, যে মেয়েটাকে তার বাবা মা এতো কষ্ট করে পড়াশোনা শেখায় সে আসলে বাবা মাকে কিছু না কিছু ফিডব্যাক দিতে চায়, সত্যি বলতে না দিতে পারলে বুকের ভিতর যে মোচড় টা দেয় সেটা শুধু সেই মেয়েটাই বুঝবে, আর বাবার যদি সচ্ছলতা না থাকে তাহলে তো বাবার মুখের দিকে তাকাতেই পরান জ্বলে শেষ হয়ে যায়, আবার বাচ্চা রেখে ক্যারিয়ারে ফোকাস করতে গেলে এই চিত্র সামনে আসে,
নিজের মা বাবা আর নিজের সন্তানের ভিতর এর ই কনফ্লিক্ট অনেক ভয়াবহ।
এখন আসি ছেলেদের কথায়, তারা যতটুকু ই ইনকাম করুক ই না কেনো, তার ভিতর থেকে একটা পোর্শন তারা তাদের মা বাবার জন্য ফিক্সড থাকে, তাদের সামর্থ্য অনুযায়ী তারা মা বাবা কে দেখতে পারে। মেয়েদের শুধু নামে নামে শুনতে হয় আমি যা ইনকাম করি তা তো সব তোমারই। কিন্তু বাস্তবতা হলো তার ইনকাম এর টাকা তার স্ত্রী সন্তান মা বাবার জন্য। স্ত্রী হিসাবে আমি আমার সব কিছু পাই কিন্তু আমার মা বাবার জন্য কিছু ই পাই না, এখন কথা উঠতে পারে আমার স্বামী যা ইনকাম করে আমি তো অতো টাকা কামাইতে পারবো না। বাট আমার শশুর শাশুড়ি আমার স্বামীর থেকে যতটুকু সুজগ সুবিধা পায়, আমি যদি ক্যারিয়ারে ফোকাস করতাম, আমি যতটুকু ইনকাম করতে পারতাম,(হয়তো আমার স্বামীর মতো এত টাকা বেতন আমার হতো না,) তারপর আমার ইনকাম অনুযায়ী যতটুকু আমি আমার মা বাবা কে দিতে পারতাম, আমার স্বামী ততটুকুই আমাার মা বাবা কে দিবে না। আমার শশুর শাশুড়ি যদি মাসে ১০ হাজার টাকা পায় আমার মা বাবা তো এটলিস্ট ৩/৪ হাজার পায়, আমার ননদ এর পিছে যদি আমার স্বামী মাসে পাচ হাজার খরচ করে তাহলে আমার ভাই মাসে দুই হাজার টাকা তো পায়, এই ব্যালেন্স টা কোন স্বামী ও করতে চায় না আর সমাজ ও কেন জানি মাইনা নিতে চায় না, এখানেই সমস্যা ,,
বাচ্চাকে ডে কেয়ারে রাখলে মায়ের ই শুধু গালাগালি শোনা লাগে কিন্তু আমার মনে হয় এই গালাগালি সমান সমান ওই বাচ্চার বাবার ও প্রাপ্য।
স্বামীর ইনকাম কে যদি সংসার এর ইনকাম হিসাবে কাউন্ট করা হতো, ওই টাকার উপরে যদি সত্যি স্বামী স্ত্রী দুজনের ই সমান রাইট থাকতো তাহলে সবাজের এই চিত্র মনে হয় না দেখা লাগতো
(ব্যাক্তিগত মতামত, লেখা আর বেশি বড় করলাম না)